
প্রতিনিধি, ঢামেক
প্রতিনিধি, ঢামেক
সকল লেখা

বাড্ডায় ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীর বাড্ডার আফতাবনগরে একটি নির্মানাধীন ভবন থেকে পড়ে হাসু (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ট্রেনে কাটা পড়ে কিশোরের হাত বিচ্ছিন্ন
ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনায় হাত বিচ্ছিন্ন হয়েছে নূর উদ্দিন নামে এক কিশোরের। গতকাল বুধবার সকালে বিমানবন্দর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

ডেমরায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
রাজধানীর ডেমরার কোনাপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সোহেল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ যুবক। আহতরা হলেন সুমন মিয়া (২৭), সুমন (২৮) ও অভিন (২৯)।

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর যাত্রাবাড়ী কাজলায় সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৫২) নামের এক ব্যক্তি মারা গেছে। শনিবার (১১ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে

রাজধানীর বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ১, আহত ১
রাজধানীর উত্তর বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় ফয়সাল (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন শ্রী হরিচরণ (৪৬) নামে আরেক ব্যক্তি। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বাড়ির ছাদ থেকে পড়ে রিকশা চালকের মৃত্যু
আনোয়ার সন্ধ্যায় রিকশা চালানো শেষ করে বাসায় এসে ছাদে যায়। কিছুক্ষণ পর শুনতে পাই সে ছাদ থেকে করে নিচে পড়ে গিয়েছে। পরে তাকে ভবনের নিচ থেকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মালিবাগে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু
রাজধানীর খিলগাঁও মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে এলাহী বক্স আব্দুল্লাহ (৫২) নামে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মালিবাগ বাজার রেলগেট এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান তিনি

রূপগঞ্জের সেই কারখানা থেকে ৪ মৃতদেহের হাড়গোড় উদ্ধার
অগ্নিকাণ্ডের ঘটনার দুই মাস পর নারায়ণগঞ্জ রূপগঞ্জের হাশেম ফুড বেভারেজ কারখানা থেকে আরও চার মরদেহের হাড় গোড় উদ্ধার করেছে...

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক খুন
রাজধানীর কামরাঙ্গীরচরের মমিনবাগ মাদ্রাসা গলিতে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম সানোয়ার হোসেন (১৮)। সোমবার রাত ৮টার দিকে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আনা হয়

রাজধানীর ফকিরাপুল ছাপাখানা থেকে যুবকের মরদেহ উদ্ধার
রাজধানীর ফকিরাপুলে একটি ছাপাখানা থেকে রনি শেখ (২০) নামে এক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ফকিরাপুল পানির ট্যাংকি গলির ১৭১ নম্বর ছাপাখানা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়

যাত্রাবাড়িতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ি বিবিরবাগিচা এলাকায় লিফট মেরামতের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে আমিনুল ইসলাম সাফিন (২০) নামের এক যুবক মারা গেছে। রোববার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিবিরবাগিচা চার নম্বর গেটের ১০ ভবনের নিচ তলায় ঘটনাটি ঘটে।

সিদ্ধিরগঞ্জে যুবক গুলিবিদ্ধ
সিদ্ধিরগঞ্জ সানারপাড় ও সাইনবোর্ডের মাঝামাঝি স্থানে গুলিতে নাঈম হাসান (২৫) নামের এক যুবক আহত হয়েছেন। শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটে। তবে কে বা কারা তাঁকে গুলি করেছে তা এখনও জানা যায়নি। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাজধানীতে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু
রাজধানীর তেজগাঁও তেজকুনিপাড়া এলাকার একটি বাসার তিনতলা ছাদে গোসল করার সময় বিদ্যুতায়িত সজল ইসলাম আলিফ (১০) নামের এক শিশু মারা গেছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটে

সেগুনবাগিচায় প্রাইভেটকার থেকে দুই কর্মচারীর মরদেহ উদ্ধার
রাজধানীর সেগুনবাগিচায় একটি মোটর গ্যারেজে থাকা প্রাইভেট কারের ভেতর থেকে দুই কর্মচারীকে অচেতন উদ্ধারের পর মৃত্যু ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে তাঁদের মৃত ঘোষণা করা হয়।

বিডিআর বিদ্রোহ মামলার আসামি গুলজারের মৃত্যু
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. রবিউল ইসলাম জানান, গুলজার সাবেক বিডিআরের সদস্য ছিলেন তিনি। তাঁর বাবার নাম বয়ান শেখ। বাড়ি গাইবান্ধার পলাশবাড়ীর নুরপুর গ্রামে। কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাতে গেট খোলা নিয়ে বিবাদ, বাড়ির মালিকের ছোট ভাইয়ের হাতে ভাড়াটিয়া খুন
তাঁদের বাড়ি কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার নবীপুর গ্রাম। বাবার নাম মৃত আব্দুল করিম। দুই ছেলেসহ পরিবার নিয়ে পশ্চিম রামপুরার ওই বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। পেশায় তিনি শেয়ার ব্যবসায়ী।
