
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী থেকে
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী থেকে
সকল লেখা

নৌকা-হাতপাখার ব্যবধান ১৩ গুণ
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ১৫৫ কেন্দ্রের মধ্যে ৫৬ কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এতে ৫৩ হাজার ৯৫১ ভোট পেয়ে এগিয়ে আছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাতপাখা প্রতীকের মাহমুদুল হাসান।

৫ ঘণ্টায় দুই কেন্দ্রে ভোট ৩০ শতাংশ
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল বেশি। তবে বেলা ১১টায় বৃষ্টি বাগড়া দিলে ভোটার উপস্থিতি কমে আসে। মূল শহরের বাইরের কেন্দ্রগুলোতে তুলনামূলক ভোটার উপস্থিতি বেশি।

ঘণ্টায় ১৪ ভোট ইভিএমে, অভিযোগ জাপা প্রার্থীর
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে এসে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে অভিযোগ তুললেন জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন। তিনি বলেন, ‘ঘণ্টায় ১৩ থেকে ১৪টির বেশি ভোট নিতে পারছে না ইভিএম মেশিন।’

‘আমরা চাচা-ভাতিজা’ নৌকা-জাপা প্রার্থীর আলিঙ্গন
ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা ভুলে একে অপরকে আলিঙ্গন করলেন নৌকা ও লাঙ্গলের প্রার্থীরা। এ সময় ভোটের পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন লাঙ্গলের প্রার্থী সাইফুল ইসলাম স্বপন।

ইভিএম বিতরণ শুরু
রাজশাহী সিটি করপোরেশন রাসিক নির্বাচনে নির্বাচন সামগ্রী বিতরণ শুরু করেছে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আজ মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ অডিটোরিয়াম থেকে এই কার্যক্রম শুরু করা হয়।
