
নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি
নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি
সকল লেখা

টানা বর্ষণে ‘লাইফ সাপোর্টে’ কালভার্ট, বাঁশের খুঁটিতে বাঁচিয়ে রাখার চেষ্টা
জরুরি বিভাগে ভর্তি এক সংকটাপন্ন রোগী, বাঁচিয়ে রাখার আকুল চেষ্টা চলছে ‘লাইফ সাপোর্ট’ দিয়ে! কোনো লাইফ সেভিং মেডিকেল ইকুইপমেন্ট নয়, রাঙামাটির নানিয়ারচরের নবনির্মিত একটি কালভার্ট টিকে আছে স্থানীয়দের দেওয়া কয়েকটি বাঁশের খুঁটির ওপর ভর করে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্মিত এই কালভার্টটি

৭৪ বছর পর নতুন রূপে মহাপুরম উচ্চ বিদ্যালয়
পাহাড়ের আঁকাবাঁকা পথ, বর্ষার কাদা আর জরাজীর্ণ শ্রেণিকক্ষ—এমন নানা প্রতিকূলতার মধ্যেও বছরের পর বছর শিক্ষার স্বপ্ন লালন করেছে রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের রামহরিপাড়ার শত শত শিক্ষার্থী। দীর্ঘ অপেক্ষার পর সেই স্বপ্নে যুক্ত হয়েছে নতুন আশার আলো।

নানিয়ারচরে খাদ্যগুদামে দুর্নীতি: নিম্নমানের চাল সংগ্রহ, অভিযানে মিলল প্রমাণ
রাঙামাটির নানিয়ারচরে খাদ্যগুদামে নিম্নমানের আতপ চাল সরবরাহ ও গুদামে চাল কম রাখা-সংক্রান্ত দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। অভিযানে অনিয়মের একাধিক প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সৃজনশীল প্রশ্নে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’
স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্নপত্রে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ সম্পর্কিত প্রশ্ন নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার নানিয়ারচর মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্নপত্র নিয়ে এ ঘটনা ঘটে। এই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।

ফলনের মান ও সৌন্দর্যে বাড়তি দাম পাচ্ছেন আমচাষিরা
স্থানীয় সফল কৃষক কালো বিকাশ চাকমা বলেন, “আমার বাগানে প্রযুক্তিগতভাবে সেচ ব্যবস্থা, উন্নত পরিচর্যা ও আধুনিক প্যাকিং পদ্ধতি প্রয়োগের ফলে ফলের গুণগত মান অনেক ভালো হয়েছে। বিশেষ করে আমের বাহ্যিক সৌন্দর্য এবং সংরক্ষণের সময়কাল বেড়েছে। ফলে বাজারে ভালো দাম পাচ্ছি।”
