
নাটোর প্রতিনিধি
নাটোর প্রতিনিধি
সকল লেখা

চিকিৎসক সময়মতো হাসপাতালে না এলে কঠোর ব্যবস্থা: দুলু
এটি ১০০ শয্যার অনুমোদিত হাসপাতাল হলেও বাস্তবে প্রায় ২৫০ শয্যার চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে রোগী ভর্তি আছে প্রায় ৯০০ জন। ১০০ জনের জনবল ও বরাদ্দকৃত ওষুধ-খাবার দিয়ে ৯০০ জন রোগীকে সেবা দেওয়া অত্যন্ত কষ্টকর। ১০০ জনের খাবার ৯০০ জনের মধ্যে বণ্টন করায় অনেকেই খাবার পাচ্ছেন না।

নাটোরে ইজতেমা আয়োজন নিয়ে তাবলিগের দুপক্ষের সংঘর্ষ, আহত ২৫
নাটোরে ইজতেমার আয়োজন ও জেলা মারকাজ মসজিদ দখল নেওয়াকে কেন্দ্র করে তাবলিগ জামাতের মাওলানা সাদ ও জুবায়ের গ্রুপের অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে নাটোর-রাজশাহী মহাসড়কের তেবাড়িয়া মারকাজ মসজিদে এই ঘটনা ঘটে।

নাটোরে ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত
নাটোর শহরে ট্রাকচাপায় সুমন আহমেদ (৩৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী ফারিয়াতুর রিসা গুরুতর আহত হয়েছেন। রিসাকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। শনিবার রাত ৯টার দিকে শহরের মাদরাসা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড়ে যাত্রীবাহী বাস ও মাছবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন—ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের রিপ্রেজেনটেটিভ শফিকুল ইসলাম এবং পুঠিয়া উপজেলার পরিতোষ কুমারের

চাঁদাবাজির মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদাবাজি ও জেরপূর্বক বিদ্যালয়ের মাঠ দখলের অভিযোগে করা মামলায় আজ শুক্রবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

পা দিয়ে লিখে জিপিএ-৩.২৯ পেল সিংড়ার রাসেল
পা দিয়ে লিখে আলিম পাস করেছেন নাটোরের সিংড়া উপজেলার প্রতিবন্ধী শিক্ষার্থী রাসেল মৃধা। উপজেলার শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে এ বছর আলিম পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৩ দশমিক ২৯ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি।

নাটোরে স্কুলছাত্রীকে অপহরণের মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড
নাটোরে এক স্কুলছাত্রীকে অপহরণের অপরাধে আরিফুল ইসলাম (৩২) নামে এক যুবককে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রাণ অ্যাগ্রো কারখানা বন্ধ শ্রমিক অসন্তোষে
শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে আপাতত বন্ধ রাখা হচ্ছে নাটোরের প্রাণ অ্যাগ্রো লিমিটেডের কারখানা। নাটোর-রাজশাহী মহাসড়কের অদূরে একডালা হাট সিংহারদহতে অবস্থিত কারখানাটির সব ইউনিট আগামী মঙ্গলবার পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার সকালে শ্রমিকেরা কাজে গিয়ে কারখানা বন্ধের বিষয়টি জানতে

জোড়া খুনের মামলায় বিএনপি নেতা দুলুসহ ১৪ জন খালাস
নাটোরে যুবলীগ কর্মী রাকিব ও রায়হান হত্যা মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ নাটোর জেলা বিএনপির ১৪ নেতা–কর্মীকে খালাস দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুর ১২টার দিকে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩–এর বিচারক মো. মাইনুদ্দীন এই রায় প্রদান করেন।

নাটোরে শিশুকে ধর্ষণের পর হত্যা, ৩ জনকে যাবজ্জীবন
নাটোরে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অপহরণ, ধর্ষণ ও হত্যা মামলায় তিনজনকে পৃথক ধারায় একই সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ড, ১৪ বছর করে কারাদণ্ড ও ৬০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

নাটোরে বৈষম্যবিরোধী ছাত্রদের দুই পক্ষে হাতাহাতি-ভাঙচুর, আহত ১
নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীদের সঙ্গে কেন্দ্রীয় সমন্বয়কদের মতবিনিময়কালে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে জেলা শহরের অনিমা চৌধুরী অডিটরিয়ামে এই ঘটনা ঘটে। এ সময় মঞ্চ ভাঙচুর করা হয়।

নাটোরে শালিকাকে ধর্ষণের দায়ে দুলাভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড
নাটোরের লালপুরে শ্যালিকাকে (১৪) ধর্ষণের দায়ে দুলাভাই জাহেদুল ইসলামকে (৩২) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত জাহেদুল ইসলামের বাড়ি লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের আব্দুলপুর পূর্বপাড়া এলাকায়।

নাটোরে হদিস নেই ৬ অস্ত্রের, চারটি সাবেক প্রতিমন্ত্রী পলক ও এমপি শিমুলের
নাটোর-৩ (সিংড়া) আসনের সাবেক সংসদ সদস্য এবং জুনাইদ আহমেদ পলক ও নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের আলোচিত সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। অবৈধ অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া সময় পার হলেও সাবেক এই দুই এমপির পক্ষে কেউ সংশ্লিষ্ট থানায় এ অস্ত্র জমা দেননি। ফলে এই দুজনের অস্ত্র অবৈধ বলে ঘোষণা

শিশু ধর্ষণ মামলার ১৩ বছর পর যুবকের যাবজ্জীবন
নাটোরের বাগাতিপাড়ায় এক শিশুকে ধর্ষণের দায়ে মো. দুলাল নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালতের বিচারক। আজ বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।

বিএনপি নেতাদের মারপিট, নাটোরে সাবেক প্রতিমন্ত্রী পলকের নামে ২ মামলা
বিএনপি নেতাদের মারপিটের পৃথক অভিযোগে নাটোর-৩ (সিংড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নামে নাটোরের সিংড়া থানায় দুইটি মামলা হয়েছে। বিএনপি ও যুবদলের দুই নেতা মামলা দুটির বাদী।

নাটোরে যুবদল-আওয়ামী লীগ সংঘর্ষে আহত ১২
নাটোরে যুবদল ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষে ১০-১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে নাটোর সদরের ছাতনী ইউনিয়নের মাঝদিঘা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
