
দীপংকর গৌতম
দীপংকর গৌতম
সকল লেখা

আসাদ চৌধুরী: ‘কোথায় পালালো সত্য?’
কবি আসাদ চৌধুরী নেই—তিনি লোকান্তরিত হয়েছেন। খবর পেয়েছিলাম অফিসে বসেই। সংবাদপত্র অফিসে মৃত্যুর খবরগুলো শোক হওয়ার সুযোগ পায় না। কারণ, শোক যাদের ছড়াতে হয়, তাদের শোক করার সময় কোথায়? কিন্তু আসাদ চৌধুরীর মৃত্যু আমার কাছে অত সহজ বিষয় নয়।

গাদলা
আষাঢ়ের গাদলা। তিন দিন ধরে বৃষ্টি শেষ না হওয়ায় মলনের ধান নিয়ে বিপাকে পড়েছে অবিনাশ। পলিথিনেও ধানের সুরক্ষা হচ্ছে না। মাত্র দুই দিন পাল্লায় থাকার পরই ধানের আঁটিতে সিধলা পড়ে যাচ্ছে। কষ্টে তোলা ধান গোলায় ওঠানোর আগেই এ কোন বিপদ এল। ইচ্ছা ছিল ধান ওঠার পর ঘরের টিনগুলো বদল করবে। বাবার কিছু বন্ধক রাখা জমি মুক
