
থানচি (বান্দরবান) প্রতিনিধি
থানচি (বান্দরবান) প্রতিনিধি
সকল লেখা

পাহাড়ে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ
বক্তারা বলেন, প্রয়োজনে তাঁরা ঢাকার উদ্দেশে লংমার্চ করবেন। বিক্ষোভ থেকে পাহাড়ি-বাঙালি বিভেদ তৈরি করে পার্বত্য চট্টগ্রামে কোনো নীল নকশা বাস্তবায়নের ষড়যন্ত্র সফল হবে না বলে হুঁশিয়ারি জানানো হয়। এ সময় তাঁদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান পাহাড়ের ছাত্র নেতৃবৃন্দ।

নানা আয়োজনে দুর্গম পাহাড়ে মধুপূর্ণিমা উদ্যাপিত
বান্দরবানে থানচি উপজেলা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৌদ্ধধর্মাবলম্বীদের শুভ মধু পূর্ণিমা উদ্যাপিত হচ্ছে। আজ মঙ্গলবার সকাল থেকে দিনটি উপলক্ষে থানচি হেডম্যান পাড়া বৌদ্ধবিহারসহ বিভিন্ন বৌদ্ধবিহারে নানা কর্মসূচি পালন করা হয়।

কোমল হাতের আঁকায় নতুন বাংলাদেশের স্বপ্ন পাহাড়ের শিক্ষার্থীদের
থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীরের দিকে একবার তাকালে আর দ্বিতীয়বার ফিরে তাকাতেন না পথচারীরা। কারণ আস্তর খসে পড়া প্রাচীরে ছিল বিভিন্ন দলের জাতীয় ও স্থানীয় নেতাদের পোস্টার। তবে এখন এর চেহারা বদলে গেছে। পথচারীরা দাঁড়িয়ে তুলছেন ছবিও। কারণ দেয়ালের বিভিন্ন অংশ ভরে যাচ্ছে দৃষ্টিনন্দন সব গ্রাফিত

পাহাড় ধসে থানচি-বান্দরবান সড়ক যোগাযোগবিচ্ছিন্ন
ভারী বৃষ্টিতে পাহাড় ধসে বান্দরবান-থানচি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। গত সোমবার থেকেই বান্দরবানের থানচি উপজেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। এর মধ্যে গতকাল বুধবার রাতে ভারী বৃষ্টিতে নীলগিরি এলাকার পাহাড় ধসে সড়কের ওপর মাটি পড়ে বান্দরবান-থানচি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

খুঁটিসহ সরঞ্জাম থাকলেও বিদ্যুৎ সরবরাহ নেই ৩ বছর
‘আমাদের পাড়া ও বাজারে বিদ্যুতের খুঁটি, তার ও ট্রান্সফরমারসহ সব স্থাপন করা হয়েছে। শুধু আলো জ্বালানোর ব্যবস্থা করা হয়নি। ২০২২ সাল থেকে অপেক্ষায় রয়েছি ঘরে কবে বিদ্যুতের আলো জ্বলবে।’ এসব কথা বলেন বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ক্রানিংঅং মারমা।

দুর্গম পাহাড়ে চোখ রাঙাচ্ছে ম্যালেরিয়া
বান্দরবান পার্বত্য জেলার থানচিতে মশাবাহিত রোগ ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক-সংকটে রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আড়াই মাস পর থানচিতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা শিথিল
আড়াই মাসের বেশি সময় বন্ধ থাকার পর বান্দরবানের থানচিতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা শিথিল করেছে প্রশাসন। তবে রোয়াংছড়ি ও রুমা উপজেলায় নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। আজ শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

শঙ্খ নদীর দূষিত পানিই ভরসা কানাজিও পাড়ার অর্ধশতাধিক পরিবারের
বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের কানাজিও পাড়ার অর্ধশতাধিক পরিবারের একমাত্র ভরসা শঙ্খ নদীর দূষিত ও ঘোলা পানি। বিশুদ্ধ পানির জন্য সেখানে নেই কোনো রিংওয়েল, টিউবওয়েল বা জিএসএফ পাইপের ব্যবস্থা, এমনটাই জানিয়েছেন স্থানী বাসিন্দারা।

থানচি বাজারের লোকজনের মোবাইল ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা
আজ বুধবার বেলা সাড়ে ১২টার পর থানচির সোনালী ও কৃষি ব্যাংকের শাখায় ৩০ জনের সশস্ত্র দল হামলা চালায়। ঘটনার সময় আতঙ্কে উপজেলার সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীসহ স্থানীয়রা পালিয়ে যায়। পরে পুলিশ ও বিজিবি সদস্যদের আসার খবর পেয়ে তারা পালিয়ে যায়।

‘মাথায় অস্ত্র ঠেকিয়ে টাকা ও ফোন নিয়েছে সন্ত্রাসীরা’, সোনালী ব্যাংকের গ্রাহক
বান্দরবারের রুমা উপজেলায় সোনালী ব্যাংকের শাখায় দেড় কোটি টাকা এবং অস্ত্র ও গুলি লুট করে নিয়ে গেছে একদল সশস্ত্র সন্ত্রাসী। এ ঘটনার পরদিনই আজ বুধবার দুপুরের দিকে থানচি উপজেলার দুটি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটল।

থানচির সোনালী ও কৃষি ব্যাংকে সশস্ত্র সন্ত্রাসীদের হানা, ১৭ লাখ টাকা লুট
সোনালী ব্যাংকের রুমা উপজেলা শাখায় দুর্ধর্ষ ডাকাতির পর এবার বান্দরবানের থানচিতে দিনে দুপুরে সোনালী ও কৃষি ব্যাংক লুট হয়েছে। অস্ত্রধারী ৩০ জন আনসার বাহিনীর পোশাক পরিহিত অবস্থায় তিনটি চান্দের গাড়িতে করে এসে প্রায় একই সময় সোনালী ও কৃষি ব্যাংকের শাখা কার্যালয়ে প্রবেশ করে। ১০ মিনিটের মধ্যে অস্ত্রধারীরা সো

থানচিতে ২২ পর্যটকের টাকা-মোবাইল ছিনিয়ে নিল সন্ত্রাসীরা
বান্দরবানের থানচিতে ভ্রমণে আসা ২২ জন পর্যটক ছিনতাইয়ের শিকার হয়েছেন। এ সময় তাঁদের কাছ থেকে ১ লাখ ৮১ হাজার টাকা ও ১৫টি মোবাইল ছিনিয়ে নিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা। গতকাল রোববার উপজেলার তিন্দু ইউনিয়নের ৭-৮ নম্বর ওয়ার্ডের আমিয়াখুম ও ভেলাখুম পর্যটন স্পটে এ ঘটনা ঘটে।

কেএনএফের বাধায় এবার থানচিতেও বাস চলাচল বন্ধ
পাহাড়ে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) হুমকির কারণে বান্দরবান সদর থেকে রুমা ও থানচি উপজেলার বাসসহ সকল প্রকার যানবাহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। আজ রোববার সকালে রুমা ও থানচি উপজেলার বাস কাউন্টারে লাইনম্যানদের কল করে যানবাহন চলাচল না করার জন্য হুমকি দেওয়া হয় বলে জানান, পর

থানচিতে ৬ দিনের জন্য নির্বাচনী প্রচারণায় নামলেন জাপার শহিদুল
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬ দিনের জন্য নির্বাচনী প্রচারণায় নামলেন বান্দরবানে থানচি উপজেলায় জাতীয় পার্টির মনোনীত এটিএম শহিদুল ইসলাম। নির্বাচনী প্রচারণায় তিনি লিফলেট বিতরণ ও পথসভা করেছেন...

শঙ্খ নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বাকি দুজনের মরদেহ উদ্ধার
বান্দরবানের থানচি উপজেলার শঙ্খ নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরও দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। আজ শনিবার সকালে শঙ্খ নদের রেমাক্রী ইউনিয়নের হানারাং ত্রিপুরাপাড়া এলাকা থেকে দুজনের ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা...

থানচিতে নৌকাডুবির ১৬ ঘণ্টা পর তরুণীর মরদেহ উদ্ধার, নিখোঁজ ২
বান্দরবানের থানচিতে সাঙ্গু নদীতে নৌকা ডুবির নিখোঁজের ১৬ ঘণ্টা পর লং রে খুমি (২১) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুজন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার তিন্দু ইউনিয়নের বড় পাথর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
