
তেরখাদা (খুলনা) প্রতিনিধি
তেরখাদা (খুলনা) প্রতিনিধি
সকল লেখা

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস নিলেন খুলনার তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদের সামনে তেরখাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পাঠদান করেন তিনি। আগেও একাধিক প্রাথমিক বিদ্যালয়ে তিনি ক্লাস নিয়েছেন।

খুলনায় কারাগারে থেকে নির্বাচিত ইউপি চেয়ারম্যান জামিনে মুক্ত
খুলনার তেরখাদায় জোড়া খুনের মামলায় কারাগারে থেকে নির্বাচিত ছাগলাদাহ ইউপি চেয়ারম্যান এসএম দ্বীন ইসলাম মুক্তি পেয়েছেন। আজ বুধবার খুলনা জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। জোড়া খুনের মামলায় ২০১৯ সালের আগস্ট থেকে প্রায় দুই বছর কারাগারে ছিলেন তিনি।

তেরখাদায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শুরু
খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. উজ্জ্বল শেখের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শুরু হয়েছে। তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে এই তদন্তকাজ শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান এই তথ্য জানিয়েছেন।

তেরখাদায় সরকারি খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহের হার শূন্য
খুলনার তেরখাদায় বাজারে দাম বেশি পাওয়ায় সরকারি খাদ্যগুদামে ধান-চাল দিচ্ছেন না কৃষক ও মিলমালিকেরা। গত নভেম্বর মাস থেকে শুরু হয় সংগ্রহ। গত দুই মাসে সরকারি খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহের পরিমাণ শূন্য রয়েছে। এমন অবস্থায় সরকারিভাবে আমন ধান কেনা অনিশ্চিত হয়ে পড়েছে।

খুলনায় প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকর্মীর বিরুদ্ধে
খুলনার তেরখাদা উপজেলায় প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে সহকর্মীর বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষক এহতেশামুল হককে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা শিক্ষা অফিস।

‘শিক্ষা উপকরণের যে দাম; তাতে সন্তানের লেখাপড়া করানোই দুষ্কর’
‘করোনাকালে দুই বছর ইনকাম না থাকায় দেনাগ্রস্ত হয়ে পড়েছি। অনেক কষ্ট করে সংসার চালাচ্ছি। নতুন বছরে মেয়েদের ভর্তি, নতুন বই, খাতা-কলম কিনতে হয়েছে। আগে যে খাতা কিনেছি ২০ থেকে ২৫ টাকায়, এখন তার দাম ৮০ থেকে ৯০ টাকা হয়েছে। এক মাসের খাতা কিনতেই হাজার টাকা লাগে।’

সোনা গলানো বিষাক্ত ধোঁয়া তেরখাদার ব্যস্ত এলাকায়
পরিবেশ আইন অমান্য করে খুলনার তেরখাদা উপজেলা সদরের ব্যস্ততম কাটেংগা বাজার এলাকায় সোনা গলানোর কাজ চলছে। স্বর্ণালংকার তৈরির দোকানগুলোয় নাইট্রিক ও সালফিউরিক অ্যাসিড দিয়ে সোনা গলানো হয়। এ থেকে সৃষ্ট ধোঁয়া...

আমগাছ থেকে চতুর্থ শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাড়ির পাশের আমগাছ থেকে চতুর্থ শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারসহ স্থানীয়দের দাবি শিশুটি আত্মহত্যা করেছে। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে...

সংবাদ প্রকাশের পর চিত্রা নদীর ওপরে কাঠের সেতু
গত ৩০ এপ্রিল দৈনিক আজকের পত্রিকায় ‘নড়বড়ে কাঠের সেতু, খুলে গেছে তক্তা, লোহার খুঁটি’ শিরোনামে সংবাদ প্রকাশের পর ঝুঁকিপূর্ণ সেতু সরেজমিন পরিদর্শন করেন তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। এ সময় তিনি জনগণের দুর্দশা লাঘবে কাঠের সেতুটি দ্রুত সময়ে চলাচলের উপযোগী করার প্রতিশ্রুতি দেন।

তেরখাদায় আধিপত্যের জেরে সংঘর্ষ, পুরুষশূন্য গ্রাম
তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের নয়াবারাসাত শান্তিপুর-কাটাখাল গ্রামে আধিপত্য বিস্তার ও কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে বিবদমান দুই পক্ষের মধ্যকার দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে।

কান্নাকাটিতে ‘বিরক্ত’ হয়ে যমজ শিশুদের হত্যা করেছেন মা, দাবি পুলিশের
খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নে জমজ শিশুদের শ্বাসরোধ করে হত্যার পর পুকুরে ফেলে দেন তাদের মা। পুলিশের কাছে এমনি স্বীকারোক্তি দিয়েছেন নিহত দুই শিশুর মা কানিজ ফাতেমা কণা। এ ঘটনায় তেরখাদা থানায় নিহত শিশুদের বাবা বাদী হয়ে কণাকে আসামি করে মামলা দায়ের করেছেন।

নিখোঁজ দুই যমজ শিশুর মরদেহ মিলল পুকুরে
খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদহ ইউনিয়নের কুশলা গ্রামে পুকুরে ভাসমান অবস্থায় যমজ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

গাছের সঙ্গে বাইকের ধাক্কা প্রাণ গেল কিশোরের
তেরখাদায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ফাহিম শেখ নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেল

তেরখাদায় ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
খুলনার তেরখাদায় বন্ধুদের দিয়ে প্রেমিকাকে ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি এসকেন শেখকে (৪৫) গ্রেপ্তার করেছে তেরখাদা থানা-পুলিশ। আজ রোববার বিকেলে রূপসা উপজেলার সেনের বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এসকেন শেখ তেরখাদা উপজেলার ছাগলাদহ ইউপির কোদলা গ্রামের ফুল মিয়া শেখের ছেলে।

ফায়ার স্টেশন পেয়ে খুশি তেরখাদাবাসী
তেরখাদা উপজেলার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের। এরই পরিপ্রেক্ষিতে খুলনা-৪ আসনের সাংসদ আব্দুস সালাম মুর্শেদীর সহায়তায় শেষ হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণের কাজ।

তিন দিনব্যাপী পৌষ উৎসব শেষ আজ
তেরখাদায় পৌষ মাসের শেষ দিনে সনাতন ধর্মাবলম্বীদের পৌষ-সংক্রান্তি উৎসব শুরু হয়েছে। আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চলছে সংক্রান্তি উদ্যাপন। গত শুক্রবার থেকে শুরু হয়ে আজ রোববার পর্যন্ত চলবে এই উৎসব।
