
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সকল লেখা

সাতক্ষীরায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নের ধুলন্ডা গ্রামে নীলা খাতুন (১৬) নামের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় নিজ ঘর থেকে তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নীলা ধুলন্ডা গ্রামের লিটন শেখের মেয়ে।

তালায় আসামি ছিনিয়ে নিয়ে পুলিশকে অবরুদ্ধ, পরে উদ্ধার
সাতক্ষীরার তালায় মাদকের তথ্য দেওয়াকে কেন্দ্র করে এক গ্রাম পুলিশকে মারধরের ঘটনায় অভিযুক্তদের আটক করতে গিয়ে পুলিশের কাছ থেকে এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় অভিযানকারী পুলিশ সদস্যদেরও অবরুদ্ধ করে রাখা হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।

তালায় সোনার দোকানের দেয়াল ভেঙে চুরি
সাতক্ষীরার তালা বাজারের ‘রত্না জুয়েলার্স’ নামের একটি অলংকারের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে দোকানের পেছনের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে সোনা ও রুপার অলংকারসহ প্রায় ২৩ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা।

তালায় বাড়িতেই নকল সার-কীটনাশক মজুত, ব্যবসায়ীর কারাদণ্ড
সাতক্ষীরার তালায় নকল ও ভেজাল সার-কীটনাশক মজুত ও বাজারজাতের অভিযোগে মশিয়ার রহমান নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর বাড়ি থেকে প্রায় ৫ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল সার-কীটনাশক জব্দ করা হয়। জব্দ করা পণ্য ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে।

সাতক্ষীরায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, যুবক আটক
সাতক্ষীরার তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে রবিন শেখ (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শনিবার ভোর ৬টার দিকে উপজেলার খলিলনগর ইউনিয়নের মহন্দী বাজারে এ ঘটনা ঘটে।

গবাদিপশুর জন্য ঘাস কাটছিলেন, বজ্রপাতে প্রাণ গেল চিত্তরঞ্জনের
সাতক্ষীরার তালা উপজেলায় বৃষ্টির মধ্যে জমিতে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে চিত্তরঞ্জন আইচ (৪৮) নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের গোপালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে...

তালা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা
সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ রোববার সকালে পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন, রোগীদের সঙ্গে কথা বলে স্বাস্থ্যসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন এবং সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয়...

টিআরএম বিলের বকেয়া ৪৮ কোটি টাকা ক্ষতিপূরণ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে তালায় মানববন্ধন
পাখিমারা টিআরএম বিলের ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ফসলের ক্ষতিপূরণের বকেয়া প্রায় ৪৮ কোটি টাকা পরিশোধ এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের দাবিতে সাতক্ষীরার তালায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকালে তালা উপজেলার পাখিমারা টিআরএম বালিয়া বটতলায় পাখিমারা টিআরএম বিল অধিবাসী ও বিল কমিটির উদ্যোগে

বাসচাপায় তালায় স্কুলশিক্ষার্থী নিহত, বাবা আহত
নিহত কুশল রায় সরদার (১৩) তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে তালা উপজেলার নলতা গ্রামের বাসিন্দা এবং রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কানাই লাল সরদারের ছেলে।

তালায় কাজ না করে কাবিটা প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ
সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মশিয়ার রহমানের বিরুদ্ধে কাজ না করেই কাবিটা প্রকল্পের টাকা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। কাবিটা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে দেওয়ানীপাড়া বাজার-সংলগ্ন পিচের রাস্তা থেকে ওহাবের বাড়ি অভিমুখে রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ ২ লাখ ৫০

সাতক্ষীরার তালায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা, হাজারো মানুষের ভিড়
সাতক্ষীরার তালায় গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে বালিয়াদহ কানাইকুড়ি বিলে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন হাবিবুল ইসলাম হাবিব। স্থানীয় ও দূর-দুরান্ত থেকে আসা হাজারো মানুষ প্রতিযোগিতা উপভোগ করেন।

তালায় রাতের আঁধারে ড্রাম ট্রাক্টরে মাটি বহন, হুমকিতে গ্রামীণ সড়ক
সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নে রাতের আঁধারে অবৈধ ড্রাম ট্রাক্টরে মাটি বহনের অভিযোগ উঠেছে। চাঁদকাঠি গ্রামের একটি পুরনো দিঘি পুনঃখননের মাটি ইটভাটায় নেওয়ায় গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এলাকাবাসী শব্দদূষণ ও দুর্ঘটনার আশঙ্কার কথা জানিয়েছেন।

১১ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধা, বিজ্ঞান ও উদ্ভাবন প্রদর্শনী
‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১২ জুন) সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)’ এবং এসইডিপির যৌথ আয়োজনে তালা ব্রজেন দে সরকারি উচ্চবিদ্যালয়ের হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

তালায় সীমানা পিলার বেচাকেনার অভিযোগে চারজন আটক
সাতক্ষীরার তালা উপজেলায় সীমানা পিলার বেচাকেনার অভিযোগে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৫ জুন) রাত ১০টার দিকে উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

সাতক্ষীরার তালা মডেল মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত
সাতক্ষীরার তালা উপজেলায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। উপজেলার প্রধান নামাজ তালা মডেল মসজিদে আজ বৃহস্পতিবার সকাল ৭টায় অনুষ্ঠিত হয়।

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
সাতক্ষীরার তালায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার তেঁতুলিয়া জামে মসজিদের সামনে আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
