
ঢামেক প্রতিবেদক, ঢাকা
ঢামেক প্রতিবেদক, ঢাকা
সকল লেখা

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের প্রকাশ্যে গুলিতে যুবক নিহত, বিদ্ধ আরও ১
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছোড়া গুলি মাথায় বিদ্ধ হয়ে ইমরান হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় জাকারিয়া (৩২) নামে একজন গুলিবিদ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। রাত ১২টার দিকে দুজনকেই আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে ইমরানকে মৃত ঘোষণা করেন

রাজধানীর শাহবাগ ও বাড্ডা থেকে অজ্ঞাতনামা ২ মরদেহ উদ্ধার
ঢাকা বিশ্ববিদ্যালয় কবি সুফিয়া কামাল হলসংলগ্ন ফুটওভার ব্রিজের পাশ থেকে ৩৫ বছর বয়সী যুবকের ও বিকেল ৩টার দিকে বাড্ডা গুদারাঘাট লেকপাড় থেকে ৫০ বছর বয়সী একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতাজনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা

রাজধানীতে আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
রাজধানীর পান্থপথে আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আবু রায়হান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কলাবাগান থানাধীন পশ্চিম পান্থপথ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে এখনো সংকটাপন্ন ৬ জন
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি দগ্ধ ছয়জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় ১৩ জনকে নেওয়া হয়েছে কেবিনে।

দগ্ধ বোনের পর ৯ বছরের নাফিও মৃত্যুর কাছে হেরে গেল
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরিয়া নাশরাফ নাফি (৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। দগ্ধ বোনের পর ৯ বছরের নাফিও মৃত্যুর কাছে হেরে গেল।

রাজধানীতে নবজাতকের মরদেহ উদ্ধার
রাজধানীর বকশীবাজার পলাশী রোডের ফুটপাত থেকে অজ্ঞাত (০১ দিন) বয়সের নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালের দিকে পলাশী রোডের বুয়েট আহসানউল্লাহ হলের দেয়াল সংলগ্ন ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করে চকবাজার থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে গুলিতে আহত কিশোরের মৃত্যু
রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ কিশোর সাজ্জেন ওরফে রহমত (১৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়।

রাজধানীতে কাভার্ডভ্যানের চাপায় ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে কাভার্ডভ্যানের চাপায় ব্যাংক কর্মকর্তাসহ দুইজন মারা গেছেন। নিহতরা হলেন ব্যাংক কর্মকর্তা দিদার এলাহী (৩৪) ও রিকশা চালক। রিকশা চালকের বয়স হবে আনুমানিক ৪০ বছর। তবে তার নাম ঠিকানা পাওয়া যায়নি। আজ রোববার ভোর পৌনে ৬টার দিকে যাত্রাবাড়ী মাতুয়াইল মেডিকেলের সামনে দুর্ঘটনাটি ঘটে।

আশুলিয়ায় গুলিবিদ্ধ এক নারী পোশাকশ্রমিকের ঢামেকে মৃত্যু
ঢাকার আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে করা আন্দোলনে পুলিশের শটগানের গুলিতে আহত পোশাক শ্রমিক চম্পা খাতুন (২৫) চিকিৎসাধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এই ঘটনায় আহত মোরশেদা বেগম (৩৫) হাসপাতালে ভর্তি আছেন।

বনশ্রীতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
রাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় নির্মাণাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে এক বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু হয়েছে। তাঁর নাম মাহবুব হোসেন (৩৪)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৬
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসলাইনে বসানো কম্প্রেসর বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। তাঁদেরকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে

রাজধানীর কুড়িলে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রাকচাপায় রায়হান সরকার (২৮) নামে এক পুলিশ সদস্য মারা গেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। রায়হান খিলক্ষেত থানায় পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
