
ডিমলা (প্রতিনিধি) নীলফামারী
ডিমলা (প্রতিনিধি) নীলফামারী
সকল লেখা

দ্রুততম সময়ে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: পানিসম্পদমন্ত্রী
নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শন শেষে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের মতামত ও কারিগরি মূল্যায়নের ভিত্তিতে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করে দ্রুত তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা হবে।

নীলফামারীতে চোর চক্রের মূল হোতা গ্রেপ্তার, উদ্ধার ৩২ মোটরসাইকেল
নীলফামারীর জলঢাকায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা শাহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি
নীলফামারী-১ আসনে (ডোমার-ডিমলা) সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভাগনে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে ধানের শীষের প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন তাঁর সমর্থকেরা। আজ শনিবার দুপুরে ডিমলা ও ডোমার উপজেলায় বিক্ষোভ মিছিল করেন তাঁরা।

ডিমলায় জমির বিরোধে দুই পরিবারের সংঘর্ষ, মন্দির ভাঙচুরের অভিযোগ
নীলফামারীর ডিমলা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সনাতন ধর্মাবলম্বী দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার (২০ জুলাই) দুপুরে এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর একটি ঘরে অগ্নিসংযোগ ও একটি মন্দির ভাঙচুরের অভিযোগ উঠেছে এক পরিবারের পক্ষ অবলম্বন করা আমজাদ হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্

বিদ্যুতায়িত হয়ে কলেজশিক্ষার্থীর মৃত্যু
নীলফামারীর ডিমলা উপজেলায় বিদ্যুতায়িত হয়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সরদার হাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী নিজ বাড়িতে কাপড় শুকানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। নিহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ মুন্না ইসলাম নিরব (১৮)। তিনি উপজেলার সরদার..

নাউতারা ও ধুম নদ: খননের ৩ বছরের মধ্যেই বালুচর
নীলফামারীর ডিমলা উপজেলা ঘিরে রেখেছে নাউতারা, কুমলাই, ধুম ও বুড়িতিস্তা নদ-নদী। তবে দখল-দূষণে অস্তিত্বের সংকটে পড়েছে এগুলো। তিন বছর আগে প্রাণ ফেরাতে নাউতারা ও ধুম খনন করা হলেও কাজে আসেনি। খননের পরও নিশ্চিত করা যায়নি পানির প্রবাহ। নাব্যতা হারিয়ে এগুলো শুকিয়ে জেগে উঠেছে চর। সেখানে ধানসহ সবজির চাষ হচ্ছে।

ঘুষ নেওয়ার সময় ডিমলায় ভূমি কর্মকর্তা হাতেনাতে আটক
নীলফামারীর ডিমলায় ঘুষ নেওয়ার সময় ইউনিয়ন ভূমি কার্যালয়ের এক কর্মকর্তাকে আটক করেছে স্থানীয় ছাত্র-জনতা। গতকাল সোমবার বিকেলে উপজেলার বালাপাড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভুক্তভোগী সাধারণ জনগণ ওই ইউনিয়ন ভূমি কার্যালয় ঘেরাও করে।

ডিমলায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার
নীলফামারীর ডিমলা উপজেলার সাবেক চেয়ারম্যান তবিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

তৃতীয় বিয়ে করায় যুবকের বিশেষাঙ্গ কেটে পালানোর অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে
নীলফামারীর ডিমলায় তৃতীয় বিয়ে করায় যুবকের বিশেষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রী। আজ মঙ্গলবার সকালে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত স্ত্রী।

ডিমলায় মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্তে কমিটি, ক্লিনিক সিলগালা
নীলফামারীর ডিমলায় মেডিনোভা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসার অভিযোগে মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি অনুমোদন না থাকায় ক্লিনিকটি সিলগালা করে দিয়েছে প্রশাসন।
