
জুয়েল আহমদ, জগন্নাথপুর (সুনামগঞ্জ)
জুয়েল আহমদ, জগন্নাথপুর (সুনামগঞ্জ)
সকল লেখা

জগন্নাথপুরে গরমে বাড়ছে শিশুরোগীর সংখ্যা, হাসপাতালে নেই জেনারেটরের ব্যবস্থা
সুনামগঞ্জের জগন্নাথপুরে নিউমোনিয়া-ডায়রিয়াসহ গরমজনিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়েছে। প্রতিদিন দেড় শ থেকে দুই শ রোগী হাসপাতাল চিকিৎসা নিচ্ছে। আজ সোমবার ৩২ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। গত কয়েক দিনে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ১৬৯ জন রোগী ভর্তি হয়। তাদের মধ্যে শিশুর সংখ্যা ১১০।

‘ঈদ আমাদের জন্য নয়, যারা আমার ঘর ভেঙে মালামাল লুট করেছে, তাদের’
রাত পোহালেই আগামীকাল শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর। চারপাশে বিরাজ করছে উৎসবের আমেজ। কেনাকাটাসহ নানা আয়োজনে ব্যস্ত সবাই। কিন্তু প্রয়াত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খানের বড় ছেলে আব্দুল গফফারের পরিবারে আনন্দের ছিটেফোঁটাও নেই। হামলায় মাথা গোঁজার ঠাঁই বসতঘর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে।

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন নয়জন প্রার্থী। এর মধ্যে একজনের মনোনয়ন বাতিল হয়েছে। বাকিদের মধ্যে চারজনকে হেভিওয়েট হিসেবে দেখছেন ভোটাররা।

জগন্নাথপুরের সড়ক: ১০ বছরেও শেষ হয়নি সংস্কার, এখন ভাঙছে
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শিবগঞ্জ-বেগমপুর সড়কের সংস্কারকাজ গত ১০ বছরেও শেষ হয়নি। বিগত সরকারের শাসনামলে সড়কের সংস্কারকাজ একাধিকবার শুরু হলেও শেষ আর হয়নি। সর্বশেষ গত বছরের অক্টোবর মাসে সড়কের ২ কিলোমিটার অংশে সংস্কারকাজ শুরু হয়, কিন্তু আংশিক কাজ করে চলে যায় ঠিকাদার।

শতভাগ বিশুদ্ধ পানির ৮০ ভাগ নলকূপ অচল
শতভাগ বিশুদ্ধ পানি নিশ্চিতের জন্য আওয়ামী লীগ সরকারের আমলে সুনামগঞ্জের দুই উপজেলায় কোটি টাকা ব্যয়ে নলকূপ স্থাপন করা হয়। কিন্তু দুই বছর যেতে না যেতেই সুফল মিলছে না প্রকল্পের। যেনতেনভাবে নলকূপ স্থাপন করে ক্ষমতাসীন দলের ঠিকাদার ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ প্রকল্পের টাকা লুটপ

অবাধে বালু উত্তোলন বাঁধ-সেতু হুমকিতে
সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি প্রকল্পে ব্যবহারের অজুহাতে কুশিয়ারা নদীতে খননযন্ত্র (ড্রেজার) বসিয়ে অবাধে চলছে বালু উত্তোলন; যা অন্য জায়গায় বিক্রি করার অভিযোগ উঠেছে। অতিরিক্ত বালু তোলার ফলে হুমকির মুখে পড়েছে ফসল রক্ষা বেড়িবাঁধ, ফসলি জমি, ঘরবাড়িসহ ১৫০ কোটি টাকার রানীগঞ্জ সেতু।

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে
সুনামগঞ্জের জগন্নাথপুরে উদ্বোধনের এক মাস হয়ে গেলেও ফসল রক্ষা বাঁধের সংস্কারকাজ শুরু হয়নি। গত ১৫ ডিসেম্বর উপজেলার নলুয়ার হাওরের বোরো ফসল রক্ষা বেড়িবাঁধের ৪ নম্বর প্রকল্পের সংস্কারকাজ উদ্বোধন করা হয়। আগামী ২৮ ফেব্রুয়ারি কাজ শেষ হওয়ার কথা। গত সোমবার সরেজমিনে দেখা গেছে, সেখানে মাটি ভরাটের কাজ শুরুই হয়ন
