
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
সকল লেখা

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের দায়ের কোপে বোনের মৃত্যু
সুনামগঞ্জের জামালগঞ্জে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের দায়ের কোপে জেসমিন বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার ভিমকালী ইউনিয়নের মল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জামালগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু
সুনামগঞ্জের জামালগঞ্জে বজ্রপাতে আবু হানিফ (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের মিনি পাগনা হাওরে এ ঘটনা ঘটেছে। আবু হানিফ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের জামলাবাজ গ্রামের বাসিন্দা।

ফসল রক্ষায় জামালগঞ্জে বৃষ্টির জন্য মোনাজাত
সুনামগঞ্জের জামালগঞ্জে ফসল রক্ষায় বৃষ্টির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন এলাকাবাসী। আজ সোমবার সকালে উপজেলার উত্তর ইউনিয়নের লম্বাবাঁক গ্রামের বড় মাঠে এই বিশেষ মোনাজাত করা হয়। এ সময় আল্লাহর দরবারে দুই হাত তুলে বৃষ্টির জন্য কান্না করেন স্থানীয়রা।

জামালগঞ্জে ইউএনও অফিস ঘেরাও করেছেন হাওর বাঁচাও আন্দোলনের নেতা-কর্মীরা
অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, নীতিমালা উপেক্ষা করে প্রকল্প গ্রহণ, অক্ষত-অল্প ক্ষতিগ্রস্ত প্রকল্পে বিপুল টাকা বরাদ্দ দিয়ে সরকারের অর্থ নষ্ট এবং নির্ধারিত সময়েও ফসল রক্ষা বাঁধের কাজ শেষ করতে না পারার কারণেই ইউএনও অফিস ঘেরাও কর্মসূচি পালিত হচ্ছে। পর্যায়ক্রমে জেলার ১২টি উপজেলার প্রতিটি ইউএনও অফিস ঘেরাও

জামালগঞ্জে আগুনে পুড়েছে ৩৭ বসতঘর
সুনামগঞ্জের জামালগঞ্জে অগ্নিকাণ্ডে ৩৭টি বসতঘর পুড়ে গেছে। আজ সোমবার দুপুরে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের হটামারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বাইসাইকেলে বাংলাদেশে ভারতের পাপ্পু
সাইকেলে বাংলাদেশ ভ্রমণে এসেছেন পাপ্পু রায় নামের এক ভারতীয়। এটি তাঁর দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসা।

অনুমতি ছাড়াই ছুটি কাটিয়ে শোকজ খেলেন দুই শিক্ষা কর্মকর্তা
দুই শিক্ষা কর্মকর্তা অফিস ফাঁকি দিয়ে এবং উপজেলার কিছু স্কুলের অসাধু ও ফাঁকিবাজ কয়েকজন শিক্ষকের সহযোগিতায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে গেছেন। গত কয়েকটি অর্থবছরের বরাদ্দের টাকাতেও নয়-ছয় করার অভিযোগ আছে এই দুই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে।

সুনামগঞ্জ জামায়াতের ২ নেতা আটক
সোমবার দুপুরে উপজেলার ভীমখালী ইউনিয়নের কামলাবাজ গ্রামে জামায়াত ইসলামীর উপজেলা সভাপতির বাড়িতে গোপন বৈঠক চলছিল, এসময় গোপন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হাতেনাতে আটক করে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন জিহাদি বই, দেশী ও বিদেশী অস্ত্র

রাতে গ্রামবাসীর ডাকাত ডাকাত রব, পুলিশ বলছে গুজব
আকস্মিক বন্যায় বিপর্যস্ত সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সকল মানুষ। একদিকে এ এলাকার মানুষজন বিদ্যুৎবিহীন দিন-রাতে, অসহায় হয়ে কাটাচ্ছে বিভীষিকাময় মুহূর্ত। শারীরিক মানসিক কষ্টের পর যখন রাতে ঘুমাতে যাবে তখন গ্রামের মানুষের কণ্ঠে ওঠে...

দীর্ঘমেয়াদি ভোগান্তির আশঙ্কা
চলতি বন্যায় সুনামগঞ্জের জামালগঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বানের পানিতে তলিয়ে যায় শত শত ঘরবাড়ি, সড়ক ও ফসলি জমি। বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ ব্যবস্থাও। বর্তমানে পানি কমছে, স্বাভাবিক হচ্ছে জনজীবন

সুরমার ভাঙনঝুঁকিতে সড়ক
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের যোগাযোগের প্রধান সড়কটি সুরমা নদীর ভাঙনঝুঁকিতে রয়েছে। এ ইউনিয়নের সাচনা বাজার থেকে প্রায় ২০টি গ্রামের ওপর দিয়ে গেছে এ সড়ক।

সুরমার ভাঙনঝুঁকিতে সড়ক
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের যোগাযোগের প্রধান সড়কটি সুরমা নদীর ভাঙনঝুঁকিতে রয়েছে। এ ইউনিয়নের সাচনা বাজার থেকে প্রায় ২০টি গ্রামের ওপর দিয়ে গেছে এ সড়ক। অন্তত ২০ হাজার মানুষের যোগাযোগের একমাত্র সড়ক এটি। স্থানীয়দের দাবি সড়ক রক্ষায় নদীর পাড়ে মাটি ফেলে মজবুত করার।

জামালগঞ্জে কালবৈশাখী নিহত ১
সুনামগঞ্জের জামালগঞ্জে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে কালবৈশাখী ঝড়ে আজিজুন্নেছা (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভীমখালী ইউনিয়নের সন্তোষপুর গ্রামের মো. হুশিয়ার মিয়ার স্ত্রী

এবার ডুবল হালির হাওর
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় হালির হাওরের বাঁধ ভেঙে তলিয়ে গেছে দুই হাজার হেক্টর বোরোখেত। গত সোমবার রাতে উপজেলার বেহেলী ইউনিয়নের হালির হাওরের হেরারকান্দা অংশের বাঁধটি ভেঙে যায়।

‘ঢলের ফানি আমার সর্বনাশ কইরা গেছে’
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বৌলাই নদীর পাড়ের আহসানপুর গ্রামের ফসলরক্ষা বাঁধ ভেঙে দুই হাজার হেক্টর ফসল তলিয়ে যেতে বসেছে। যত সময় যাচ্ছে ততই হাওরের পানি প্রবল বেগে বৃদ্ধি পাচ্ছে। এতে অবশিষ্ট জমির ধান কাটতে মাঠে নেমেছেন নারী, পুরুষ ও শিশুরা।

টিউবওয়েল থেকে বের হওয়া গ্যাসে পাঁচজন অগ্নিদগ্ধ
সুনামগঞ্জের জামালগঞ্জে একটি টিউবওয়েল বসানোর স্থান থেকে ওঠা গ্যাস থেকে আগুন লেগে পাঁচজন আহতের খবর পাওয়া গেছে। গত শুক্রবার রাতে উপজেলার বেহেলী ইউনিয়নের শনির হাওর পারের বড় টেক নামক জায়গায় এ দুর্ঘটনা ঘটে।
