
জহিরুল আলম পিলু ,শ্যামপুর কদমতলী (ঢাকা)
জহিরুল আলম পিলু ,শ্যামপুর-কদমতলী (ঢাকা)
সকল লেখা

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই ঢাকা-৪ আসনের সর্বত্র উৎসবমুখর পরিবেশ। পাড়া-মহল্লার চায়ের দোকানগুলোতে জমে উঠেছে ভোটের আলাপ। তবে ভোটাররা এখন অনেক সচেতন। তাঁদের অনেকেই হিসাব কষছেন, কাকে ভোট দিলে ভালো থাকা যাবে, দেশ ভালো চলবে।

ঢাকা-মাওয়া সড়কের ওপর ময়লার ভাগাড়
ঢাকা-মাওয়া ব্যস্ততম সড়কের ওপর স্থাপিত ময়লার ভাগাড়ের কারণে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী, ব্যবসায়ী ও পথচারীরা। দুর্গন্ধ ছাড়াও এ বর্জ্যের কারণে সড়ক সংকুচিত হওয়ায় প্রায়ই সৃষ্টি হচ্ছে যানজটের। এলাকাবাসী দ্রুত এটি অন্যত্র নেওয়ার দাবি জানিয়েছেন।

দিনরাত মাদকসেবী ছিনতাইকারীর আড্ডা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জুরাইন কবরস্থানে মাদকসেবী ও ছিনতাইকারীদের আনাগোনা বেড়ে গেছে। এখানে স্থায়ী ও সাধারণ কবরস্থানের ভেতরে দিনে ও রাতে একশ্রেণির বখাটে মাদক সেবন করে বলে অভিযোগ রয়েছে। সে সঙ্গে সুযোগ বুঝে কবর জিয়ারত করতে আসা লোকজনের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেয় তারা।

পিআর পদ্ধতিতেই জাতীয় নির্বাচন দিতে হবে: ফয়জুল করীম
মুফতি ফয়জুল করীম বলেন, একটি দল বর্তমানে এ দেশকে দখলবাজি, সন্ত্রাস ও চাঁদাবাজির স্বর্গরাজ্য হিসেবে গড়ে তুলেছে। ওই দল দাবি করছে, নির্বাচন হলে তারা ৯৫ শতাংশ ভোট পাবে। তাহলে পিআর পদ্ধতিতে নির্বাচনে আসতে তাদের এত ভয় কেন?

জুরাইন: দেড় দশক পর হকারমুক্ত সড়ক
প্রায় দেড় দশক পর হকারমুক্ত হয়েছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের জুরাইনের সড়ক। একসময় অপ্রশস্ত সড়কটি পদ্মা সেতু নির্মাণের কারণে হয়ে ওঠে দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় প্রবেশের পথ। যানবাহনের চাপ বাড়ায় সড়কটি বেশ প্রশস্ত করা হলেও অর্ধেক চলে যায় হকারদের দখলে। এতে জুরাইন রেলগেট এলাকায় দিনরাতে যানজট লেগেই থাকত।

ঢাকা-মাওয়া সড়কের জুরাইন এলাকা হকারমুক্ত, পথচারীদের স্বস্তি
রাজধানীর ঢাকা-মাওয়া সড়কের জুরাইন এলাকা দীর্ঘদিন পর হকারমুক্ত হয়েছে। সড়ক দখলমুক্ত করতে একাধিকবার এখানে অভিযান পরিচালনা করা হয়। সর্বশেষ গত ২৪ আগস্ট হকার উচ্ছেদে অভিযান পরিচালিত হয়েছিল। বর্তমানে এলাকাটি হকারমুক্ত থাকায় পথচারী ও স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছে।

বেহাল সড়কে চরম ভোগান্তি
দীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।

হেলেদুলে চলে যানবাহন
গুরুত্বপূর্ণ ও ব্যস্ত হলেও বেহাল রাজধানীর দোলাইরপাড় থেকে যাত্রাবাড়ী মোড় পর্যন্ত সড়ক। এমনিতে অপ্রশস্ত সড়কটির বেশির ভাগ অংশই এখন ভাঙাচোরা, খানাখন্দে ভরা। সড়কজুড়ে অসংখ্য ছোট-বড় গর্ত। ফলে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে হেলেদুলে চলাচল করছে যানবাহন।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।

‘আব্বু ৫০০ টাকা রেখ, আমি আসতেছি’, গুলিতে নিহত সায়েমের শেষ কথা
কবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’

প্রভাবশালী চক্রের ছত্রচ্ছায়ায় রাজধানীজুড়ে চলছে ‘পঙ্খিরাজ’
ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনাও। চার্জ দেওয়ার কারণে অপচয় হচ্ছে প্রচুর বিদ্যুৎ। অস্বাভাবিক গতি থাকায় চালকেরা এর নাম দিয়েছে ‘পঙ্খিরাজ’। তবে গ্রিক পুরাণের সেই ঘোড়ার মতো এটা আকাশে উড়তে পারে না। বরং এলোমেলো চলাচল করে কেবল যানজটের ভোগান্তিই বাড়াচ্ছে। হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রা
