
জহিরুল আলম পিলু, শ্যামপুর কদমতলী (ঢাকা)
জহিরুল আলম পিলু, শ্যামপুর-কদমতলী (ঢাকা)
সকল লেখা

পথশিশুদের পাশে মমতা আলোয় শিশু ফাউন্ডেশন
শিশুদের কল্যাণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে রাজধানীর কদমতলীতে ব্যতিক্রমী মানবিক কর্মসূচির আয়োজন করেছে মমতা আলোয় শিশু ফাউন্ডেশন। শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৪টায় দনিয়ার জামাল মিয়ার মার্কেট এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে শিশুদের মাঝে খাবার ও নতুন পোশাক বিতরণ করা হয়। পাশাপাশি শিশুদের পরিচ্ছন্নতা

বৃষ্টি হলেই তলিয়ে যায় পোস্তগোলা শিল্প এলাকার রাস্তা, বাড়ছে জনদুর্ভোগ
রাজধানীর শ্যামপুর থানার পোস্তগোলা শিল্প এলাকার একটি রাস্তায় সারা বছরই পানি জমে থাকে। সামান্য বৃষ্টি হলেই এলাকার রাস্তাগুলো তলিয়ে যায় কয়েক ফুট পানির নিচে। এতে বোঝার উপায় নেই কোথায় গর্ত আছে। সেই সঙ্গে খানাখন্দে চলাচলের অনুপযোগী হতে চলেছে ব্যস্ততম এই শিল্প এলাকার রাস্তাগুলো।

ল্যাপটপ আছে, হারিয়ে গেছেন মিরাজ হোসেন
শূন্য চেয়ার, টেবিলে রাখা ল্যাপটপ। এই ল্যাপটপ ছিল মিরাজ হোসেন পাপ্পুর (২৯) সংসার চালানোর মাধ্যম। ফ্রিল্যান্সিং করতেন তিনি। গত ৫ আগস্ট থেকে তাঁর হাতের ছোঁয়া পায়নি ল্যাপটপটি। কারণ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়া মিরাজ নিজেই চলে গেছেন সব ধরাছোঁয়ার বাইরে। ৫ আগস্ট বেলা ২টার পর বুকে গুলিবিদ্ধ হয়ে নি

পোস্তগোলার পশুর হাটে জমেছে উঠেছে বেচাকেনা, ‘কালা পাহাড়’ নজর কাড়ল সবার
রাজধানীর শ্যামপুর থানার পোস্তগোলা শ্মশান ঘাট কোরবানি পশুর হাটে আজ প্রথম দিনে কিছুটা বেচাকেনা শুরু হয়েছে। পোস্তগোলা থেকে সদরঘাটমুখী বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে শ্মশান ঘাট পশুর হাট। ঈদের চার দিন আগে অর্থাৎ আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে হাটগুলোয় পশু বেচাকেনা। কিন্তু কয়েক দিন আগে থেকেই গরু এসেছে

সারা বছরই পানি ২ সড়কে, চরম দুর্ভোগে এলাকাবাসী
রাজধানীর জুরাইন এলাকার আলমবাগ ও হাজি রজ্জব আলী সরদার রোড বা মেডিকেল রোডে সারা বছরই জলাবদ্ধতা থাকায় চরম দুর্ভোগে রয়েছেন এলাকার বাসিন্দারা। রাস্তার সংস্কার না করা, পয়োনিষ্কাশনের ব্যবস্থা না থাকা এবং রাস্তা খোঁড়াখুঁড়িসহ নানা কারণে এসব রাস্তায় সারা বছরই পানি থাকছে বলে অভিযোগ এলাকাবাসীর।
