Ajker Patrika
Add

চয়ন বিকাশ ভদ্র

চয়ন বিকাশ ভদ্র

সকল লেখা
ফুটেছে দুর্লভ শ্বেতচাঁপা

ফুটেছে দুর্লভ শ্বেতচাঁপা

আলেক্সান্ডার ক্যাসেল ময়মনসিংহের জমিদারদের বাগানবাড়ি। ১৮৭৯ সালে মহারাজ সূর্যকান্ত ৯ একর জমির ওপর এই বাগানবাড়ি নির্মাণ করেন। এলাকাবাসীর কাছে ‘লোহার কুঠি’ নামে পরিচিত এবং রবীন্দ্র স্মৃতিবিজড়িত এই আলেক্সান্ডার ক্যাসেলের দক্ষিণ দিকে দুই পাশে দুটি শ্বেতচাঁপার গাছ আছে।

১২ মে ২০২৩
ফুটেছে মুচকুন্দ চাঁপা

ফুটেছে মুচকুন্দ চাঁপা

শিল্পী এস এম সুলতান বড় ভালোবাসতেন মুচকুন্দ চাঁপা ফুল। সে জন্য তিনি সাতটি মুচকুন্দ চাঁপা সত্তরের দশকে যশোরের মাইকেল মধুসূদন কলেজ ক্যাম্পাসে রোপণ করেছিলেন। এ ফুল দেখতে ঠিক খোসা ছাড়ানো কলার মতো। রং ফ্যাকাশে হলুদ। তবে গন্ধ মনমাতানো, মিষ্টি নেশাধরা গন্ধ। এর অন্য নাম মুছকুন্দা।

১৭ এপ্রিল ২০২৩
ফুলের নাম পাখিফুল

ফুলের নাম পাখিফুল

সুকুমার রায় লিখেছিলেন, ‘গোঁফ দিয়ে যায় চেনা’। কিন্তু কোনো কিছুর নাম দিয়ে তার চরিত্র বা আকার চেনা যায় কি না, সেটা লেখেননি। এই ধরুন, ভেনেজুয়েলা গোলাপ নামের ফুলটি কিন্তু আদতে গোলাপ নয়। আবার ধরুন, ভেনেজুয়েলা গোলাপ নামের সেই ফুল আমাদের দেশে পাখিফুল নামে পরিচিত।

১৯ মার্চ ২০২৩
যে গাছের কাঠে চায়ের বাক্স বানানো হয়

যে গাছের কাঠে চায়ের বাক্স বানানো হয়

চায়ের বাক্স বানানো হয় কোন কাঠ দিয়ে? কিংবা পাহাড়ের মানুষেরা পিঠে যে ঝুড়ি বহন করেন, সে ঝুড়ি রশি দিয়ে বাঁধা থাকে কপালের সঙ্গে। সেই রশি কিসে তৈরি? বলে রাখি যে এই গাছের বাকল থেকে একধরনের আঁশ পাওয়া যায়, সেই আঁশ দিয়ে একসময় স্থানীয়ভাবে কাপড়ও বুনন

০২ মার্চ ২০২৩
সৌন্দর্যে অনন্য ডাকুর

সৌন্দর্যে অনন্য ডাকুর

হঠাৎ দেখলে মনে হবে, আপনি নয়নতারা দেখছেন। কিন্তু একটু খুঁটিয়ে দেখলে বুঝবেন, আপনার দেখা নয়নতারার সঙ্গে এর খানিক অমিল আছে। ফলে একধরনের ধন্দে পড়ে যাবেন। তবে এটা ঠিক, আপনি নয়নতারা না দেখলেও দেখেছেন এর নিকটাত্মীয়কে।

০১ জানুয়ারি ২০২৩
সম্ভাবনার কথা বলা ফুল

সম্ভাবনার কথা বলা ফুল

আমাদের দেশের পাহাড়ি এলাকায়, নদীর ধারে, ঝোপে বা জঙ্গলে অনেক বুনো উদ্ভিদ জন্মে। তাদের কারও কারও সুন্দর ফুল হয়, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, এই সব উদ্ভিদ অনেক সময় অপার সম্ভাবনার কথা জানিয়ে দেয় আমাদের! হ্যাঁ, প্রকৃতি এমনই।

২৬ ডিসেম্বর ২০২২
বিষ ও ওষুধ দুটিই আছে

বিষ ও ওষুধ দুটিই আছে

প্রকৃতি কী এক অদ্ভুত খেলা খেলে আমাদের সঙ্গে! ধরুন, একদিন শুনলেন সুন্দর হলুদ হলুদ ফুলের জন্য পরিচিত যে শিয়ালকাঁটা, সেটি একই সঙ্গে বিষাক্ত ও ঔষধিগুণসম্পন্ন! অর্থাৎ এটি খেলে আপনি মারাও যেতে পারেন, আবার এটির অনেক গুণ আপনাকে ভালো রাখতে পারে...

১২ ডিসেম্বর ২০২২
গাছের নাম লায়লা-মজনু

গাছের নাম লায়লা-মজনু

ঢাকার ওয়ারীর বলধা গার্ডেনের সিবিলি অংশ সবার জন্য উন্মুক্ত। এর প্রধান ফটক দিয়ে ঢুকে সোজা এগিয়ে গেলে বাঁ দিকে চোখে পড়বে শঙ্খ নদ পুকুর। এই পুকুরের সিঁড়িতে কংক্রিটের টবে রয়েছে লায়লা-মজনুগাছ। নুহাশপল্লিতেও একটা লায়লা-মজনুগাছ আমি দেখেছি...

২৯ নভেম্বর ২০২২
দর্শনীয় ট্রাম্পেট ক্রিপার

দর্শনীয় ট্রাম্পেট ক্রিপার

ময়মনসিংহ শহর ২৩৫ বছরের পুরোনো। এর উত্তর পাশ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদের পুরোনো ধারা। এরই তীরে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা। এটি বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিচালনা করে।

২০ নভেম্বর ২০২২
মনোহরা স্থলপদ্ম

মনোহরা স্থলপদ্ম

পদ্ম কিন্তু স্থল বা ডাঙায় জন্মায় না। সারা বছর পানি থাকে এমন জায়গায় জন্মায়। তারপরও ফুলটির নাম স্থলপদ্ম। পদ্ম আর স্থলপদ্ম পুরোপুরি আলাদা গোত্রের উদ্ভিদ। স্থলপদ্ম মাঝারি ধরনের ঝোপালো গুল্ম। এর বৈজ্ঞানিক নাম হিবিসকাস মিউটাবিলিস, এটি মালভেসি পরিবারের উদ্ভিদ।

২৪ অক্টোবর ২০২২
নানা গুণের নীল অপরাজিতা

নানা গুণের নীল অপরাজিতা

শরীরের জন্য উপকারী ‘অপরাজিতা ফুলের চা’—এই তথ্য এখন মোটামুটি অনেকের জানা। নীল চা বা ব্লু টি নামে পরিচিত সম্পূর্ণ ক্যাফেইনমুক্ত হারবাল এই চা তৈরি হয় নীল অপরাজিতা ফুল থেকে।

১৮ অক্টোবর ২০২২
সোনা রঙের সোনাপাতি

সোনা রঙের সোনাপাতি

দৃষ্টিবিভ্রমের ফলে নামটি ‘সেনাপতি’ পড়লেও এ ফুলের নাম সোনাপাতি। এ ফুলের আরেক নাম চন্দ্রপ্রভা। চাঁদের নরম হলুদ আলোর সঙ্গে মিলিয়ে কি রাখা হয়েছিল এই নাম? হয়তো। চন্দ্রপ্রভা হিসেবেই এর বিশেষ পরিচিতি আছে। সোনাপাতি বা চন্দ্রপ্রভা দেশি নাম হলেও

১১ সেপ্টেম্বর ২০২২
বিলুপ্তির পথে অগ্নিশিখা

বিলুপ্তির পথে অগ্নিশিখা

জিম্বাবুয়ের জাতীয় ফুল কী? ঘাবড়ে যাবেন না প্রশ্নটি শুনে। খেই ধরিয়ে দেওয়া যাক। রবীন্দ্রনাথ ঠাকুর এই ফুলের নাম দিয়েছিলেন অরণ্যের অগ্নিশিখা। বর্তমানে ভারতের তামিলনাড়ুর রাজ্য ফুল এটি। তামিল ভাষায় এটি কিঝাক্সগু, সেঙ্গানথাল ও কানভালি নামে পরিচিত

০৪ সেপ্টেম্বর ২০২২
মহাবেল বেল নয়

মহাবেল বেল নয়

‘শেষের কবিতা’ যেমন কবিতার বই নয়, তেমনি মহাবেলও বেল নয়। তবে নাম শুনে বিভ্রান্ত হতে পারেন যে কেউ। আধুনিক কৃষিবিদ্যার জনক পিয়েত্রো দে’ ক্রিসেনজি বা ক্রেসেনজির নামে এই ফলের বৈজ্ঞানিক নাম রাখা হয়েছিল ক্রিসেন্টিয়া চুজেতে। এটি বিগনোনিয়েসি পরিবারের উদ্ভিদ। ইংরেজিতে এর নাম ক্যালাবাশ। আর বাংলায় ডাকা হয় মহাবেল

২৮ আগস্ট ২০২২
মহাবিপন্ন তমালগাছ

মহাবিপন্ন তমালগাছ

রবীন্দ্রনাথের চেয়েও তমালগাছকে জনপ্রিয় করেছে কিংবদন্তির রাধা। কৃষ্ণের বিরহে রাধা তাঁর সখীদের বলেছিলেন, মৃত্যুর পর তাঁর দেহ যেন তমালের ডালে বেঁধে রাখা হয়। সে জন্য বৈষ্ণব কবিতায় তমাল মর্যাদার সঙ্গে আসীন। তমালগাছের বাকলের রং...

০৭ জুলাই ২০২২
ফুটেছে সুগন্ধি নাগলিঙ্গম

ফুটেছে সুগন্ধি নাগলিঙ্গম

ময়মনসিংহ শহরের শশী লজের পেছনে গাছের কাণ্ড থেকে বের হয়ে এসেছে সাদা, লালহলুদের মিশ্রণে উজ্জ্বল বড় বড় ফুল। গাছের নিচ দিয়ে যাওয়ার সময় এর সুগন্ধ নাকে এসে লাগে।

১৮ এপ্রিল ২০২২