চায়ের বাক্স বানানো হয় কোন কাঠ দিয়ে? কিংবা পাহাড়ের মানুষেরা পিঠে যে ঝুড়ি বহন করেন, সে ঝুড়ি রশি দিয়ে বাঁধা থাকে কপালের সঙ্গে। সেই রশি কিসে তৈরি? বলে রাখি যে এই গাছের বাকল থেকে একধরনের আঁশ পাওয়া যায়, সেই আঁশ দিয়ে একসময় স্থানীয়ভাবে কাপড়ও বুনন করা হতো। না, অত চিন্তা করে ঘাম ঝরানোর প্রয়োজন নেই। বলে দিই, গাছটির নাম উদাল।
এই উদ্ভিদ মগ ও মারমাদের কাছে ফিউ বান, গারোদের কাছে উমাক এবং ম্রোদের কাছে নামসিং নামে পরিচিত। আর ইংরেজিতে এটি হেয়ারি স্টেরকুলিয়া বা এলিফ্যান্ট রোপ ট্রি নামে পরিচিত। ময়মনসিংহের ব্রহ্মপুত্রতীরের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে দাঁড়িয়ে আছে একটি উদালগাছ। ফুলে ফুলে ভরে আছে গাছ, ঝুলে আছে পুষ্পমঞ্জরি। সব পাতা ঝরে গেছে। ফুলের শোভায় যে কেউ বিমোহিত হবে। উদালগাছের বাদামি রঙের কাঠ সাধারণত নরম ও হালকা হয়। শুনলে অবাক হবেন, এই গাছের কাঠ দিয়ে চায়ের বাক্স বানানো হয়।
শুধু সৌন্দর্য কিংবা ব্যবহার উপযোগিতাই নয়, ঔষধি গুণে ভরপুর উদালগাছ। এর বাকলের শরবত খেলে শরীর ঠান্ডা থাকে। ফুলের বৃন্ত ছেঁচে পানির সঙ্গে চিনি দিয়ে শরবত করে খেলে প্রস্রাবের সমস্যা ও বাতের ব্যথা দূর হয়। বীজ আগুনে পুড়ে বা ভেজে খাওয়া যায়। এর স্বাদ বাদামের মতো।
চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম বিশেষ করে বান্দরবান ও কক্সবাজারের মিশ্র চিরসবুজ বনে এবং গাজীপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইলের পাতাঝরা শালবনের স্যাঁতসেঁতে জায়গায় বিক্ষিপ্তভাবে জন্মানো উদালগাছ দেখা যায়। বাংলাদেশের ২০১২ সালের বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-৪ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।
লেখক: সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫