
চাঁদপুর ও মতলব উত্তর প্রতিনিধি
চাঁদপুর ও মতলব উত্তর প্রতিনিধি
সকল লেখা

লঞ্চ থেকে নদীতে পড়ে নিখোঁজ ‘এলাকার জামাইয়ের’ লাশ উদ্ধার
চাঁদপুরের মতলব উত্তরে ষাটনল টার্মিনালে লঞ্চ থেকে নামার সময় মেঘনা নদীতে পড়ে নিখোঁজ মো. রবিন হোসেন (৩৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার ২৬ ঘণ্টা পর লাশটি উদ্ধার করা হয়। নিখোঁজ যুবক ওই উপজেলায় তাঁর শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন।

মতলব উত্তরে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার
স্থানীয় একাধিক সূত্র জানায়, মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজিং করে বালু বিক্রির সিন্ডিকেট, চাঁদাবাজি ও মাদকের সঙ্গে জড়িত ছিলেন অভি। সবসময় এলাকায় থাকতেন না, নারায়ণগঞ্জে অবস্থান করতেন তিনি। তাকে হত্যার পর অজ্ঞাত মুঠোফোন নম্বর থেকে আরেকজনকেও এইভাবে হত্যার হুমকি দেওয়া হয়। ফলে এ নিয়ে মতলব উত্তরে মেঘনাপাড়ের একল

পরিত্যক্ত ঝোপে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা আগ্নেয়াস্ত্র
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পরিত্যক্ত ঝোপ থেকে ম্যাগাজিনসহ ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। এ বিষয়ে জানতে চাইলে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক আজকের পত্রিকাকে বলেন,

চাঁদপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়ল ছাত্রদল নেতার বাড়ি
চাঁদপুরের মতলব উত্তরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিনের বাড়ি পুড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাতে বাগানবাড়ি ইউনিয়নের নবীপুর গ্রামে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া

মেঘনায় ট্রলার থেকে ৪৪ কেজি গাঁজাসহ আটক ৩
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে নৌ পুলিশের নিয়মিত টহলে একটি ট্রলার থেকে ৪৪ কেজি গাঁজাসহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে মেঘনা নদীর জহিরাবাদ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মুনিরুজজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

চাঁদপুরে ব্যাংকের ছাদ থেকে নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা বাজারে কৃষি ব্যাংক ভবনের ছাদ থেকে হাত-পা বাঁধা অবস্থায় শাহাদাত হোসেন সাজ্জাদ (২০) নামে এক নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে মতলব উত্তর থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মতলব উত্তরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে ইমাম নিহত
নিহতের মেয়ে খালেদা বেগম বলেন, তাঁর বাবা ঢাকার একটি মসজিদে ইমামতি করেন। এলাকায় ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করার জন্য গতকাল বৃহস্পতিবার বাড়ি আসেন তিনি। সকালে তাঁর চাচা বাড়িতে গাছ কাটছিলেন। তখন তাঁর বাবা গাছ কাটায় বাধা দিলে একপর্যায়ে চাচা লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। তাতে তাঁর বাবা মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপ

হত্যা মামলায় মতলবের মোহনপুর ইউপি চেয়ারম্যান আবারও কারাগারে
চাঁদপুরের মতলব উত্তরে যুবলীগ নেতা মোবারক হোসেন বাবু হত্যা মামলায় মোহনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী মিজানুর রহমানকে আবারও জেলহাজতে পাঠানো হয়েছে। আজ বুধবার সকালে চাঁদপুরের আমলি আদালতের বিচারক নাজমুল হাসান চৌধুরী এ আদেশ দেন।

মতলবে আ.লীগের দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ১
চাঁদপুরের মতলব উত্তরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে একজন নিহত এবং কমপক্ষে সাতজন আহত হয়েছেন। আজ শনিবার বেলা ৩টার দিকে উপজেলার বাহাদুরপুর এলাকায় এ সংঘর্ষ ও গোলাগুলি হয়।
