
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
সকল লেখা

নীলফামারীতে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত
নিহতের চাচা মানিক মিয়া জানান, ফটোকপি করার জন্য সাইকেলযোগে বাড়ি থেকে ধরেয়ার বাজারের দিকে যাচ্ছিল হুমায়ূন। পথে জলঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৪৩৮৭) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

নীলফামারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে হ্যাপি মনি (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার রণচন্ডী ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জে ভাতা ও কৃষিঋণ মেলা অনুষ্ঠিত
ষাটোর্ধ্ব আলতাফ উদ্দিন দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদে ঘুরেও বয়স্ক ভাতার কার্ড পাননি। আজকে তিনি গিয়েছেন সমাজসেবা কার্যালয় আয়োজিত ভাতা ও কৃষিঋণ মেলায়। সেখানে আবেদন করে হবেন বয়স্ক ভাতার সুবিধাভোগী। আজ সোমবার সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে নীলফামারীর কিশোরগঞ্জের উপজেলা পরিষদ চত্বরে সমাজসেবা...

নীলফামারীতে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেপ্তার
নীলফামারী জেলার কিশোরগঞ্জে অজ্ঞান পার্টির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ থানা-পুলিশ। গতকাল বুধবার (১ এপ্রিল) কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের দক্ষিণ সিঙ্গের গাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

নীলফামারী-৪ আসন: প্রতিদ্বন্দ্বিতায় ৯ জন, স্বতন্ত্র প্রার্থীর চাপে বিএনপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফমারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন ৯ প্রার্থী। সবাই প্রচার চালিয়ে যাচ্ছেন জোরেশোরে। এখানে বিএনপির বড় প্রতিপক্ষ দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াত। তবে জামায়াতকে সামাল দেওয়ার পাশাপাশি বিদ্রোহী প্রার্থীর দিকেও নজর দিতে হচ্ছে। এদিকে জাতীয় পার্টি আসনটি

ভিসা দেওয়ার নামে ২৫ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র, গ্রেপ্তার ৩
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, পাবনা জেলার বাসিন্দা শামিম ইসলাম ফেসবুকে অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার বিজ্ঞাপন দেখে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেন। পরে তাঁকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রায় ২৫ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি।

মেয়েকে ১০ মাস আটকে রেখে ধর্ষণ, মা ও সৎবাবা গ্রেপ্তার
নীলফামারীর কিশোরগঞ্জে নিজ মায়ের সহায়তায় ১০ মাস ধরে আটকে রেখে ১২ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে তার সৎবাবার বিরুদ্ধে। অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

মিশ্র আবাদে ভাগ্যবদল অমল রায়ের
প্রচলিত ফসলের পাশাপাশি নতুন সম্ভাবনাময় ড্রাগন ফল চাষে সাফল্য পেয়েছেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার এক কৃষক। চাষের আধুনিক পদ্ধতি অনুসরণ করে জমিতেই তৈরি করেছেন ড্রাগনের মোহনীয় বাগান। সাথি ফসল হিসেবে আদা ও বেদানা চাষ করে আয় বাড়িয়েছেন তিনি।

নীলফামারীতে ২৮ মাদক মামলার আসামি গ্রেপ্তার
নীলফামারীর কিশোরগঞ্জে ২৮টি মাদক সংক্রান্ত মামলার আসামি মবু মিয়াকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (৯ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।

বুলেট-ছোরাসহ ভুয়া সমন্বয়ক গ্রেপ্তার
নীলফামারীর কিশোরগঞ্জে মাহফুজার রহমান (৩৬) নামের এক ভুয়া সমন্বয়ককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে থানা–পুলিশ। গতকাল শনিবার (৩ মে) রাতে উপজেলার কিশোরগঞ্জ সদর ইউনিয়নের রাজীব এলাকার তিস্তা সেচ ক্যানেল থেকে তাঁকে আটক করা হয়।

তিস্তা ক্যানেলে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার
নিখোঁজের তিন দিন পর নজরুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নীলফামারীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
নীলফামারীর কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা করুণা কান্ত রায়কে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার চাঁদখানা গ্রামের বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নীলফামারীতে বিদ্যালয়ের ইট চুরি করতে গিয়ে ধরা পড়লেন আওয়ামী লীগ নেতা
নীলফামারীতে আওয়ামী লীগ নেতা রাশেদুর রহমান রাশেদ ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি একটি বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের ইট চুরি করতে গিয়ে ধরা পড়েছেন তিনি। এ ঘটনা নিয়ে উপজেলাজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

বিএনপি নেতার পাহারায় সরকারি জমিতে অবৈধভাবে পাকাঘর নির্মাণের অভিযোগ
‘আপনারা কেন এসেছেন, কী করার আছে আপনাদের, আমি মৌসুমী হককে (ইউএনও) দাঁড় করিয়ে রেখে পাকা ঘর নির্মাণ করব। কেউ কিছু করতে পারবে না।’ গতকাল বুধবার বেলা ১টার দিকে খাসজমিতে অবৈধভাবে ঘর নির্মাণের সময় ঘটনাস্থল গেলে এসব কথা বলেন বিএনপি নেতা ওবায়দুর রহমান। ওবায়দুর রহমান বাহাগিলী ইউনিয়ন বিএনপির সহসভাপতি।

কিশোরগঞ্জে নতুন আলু তোলা শুরু, খেত থেকেই বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে
নীলফামারীর কিশোরগঞ্জে নতুন আলু তোলা শুরু হয়েছে। খেত থেকেই নতুন এই আলু বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ব্যবসায়ীরা সরাসরি কৃষকের কাছ থেকে আগামা জাতের এই আলু কিনে নিয়ে যাচ্ছেন।

কিশোরগঞ্জে ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে এনজিও কর্মী নিহত
নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে কামরুজ্জামান (৪৮) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের রেজিস্ট্রার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
