
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
সকল লেখা

আজকের পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি সাগরের বাবা আর নেই
আজকের পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি খোরশেদ আলম সাগরের বাবা শাহজাহান আলী (৮৫) আর নেই। আজ রোববার সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা গ্রামের নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে, চার মেয়ে ও স্ত্রী রেখে গেছেন।

বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল মা-ছেলের
লালমনিরহাটের কালীগঞ্জে বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা রিনা বেগম (২৬) ও শিশু রায়হান হাসান (২) নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন রিনা বেগমের স্বামী ও শিশু রায়হানের বাবা মনির হোসেন বাবু। তাঁরা উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ী এলাকার বাসিন্দা

কালীগঞ্জে ছাত্রদলের সদস্যসচিব গ্রেপ্তার
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোমছেদুল খান বুলবুলকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিএনপি-জামায়াতের এই দেশে আর খাওয়া থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী
বিএনপি-জামায়াত জোটের কর্মীরা হরতাল-অবরোধের নামে দেশে যে নৈরাজ্য চালাচ্ছে, এতে করে দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। তাই এই দেশে তাদের আর খাওয়া থাকবে না। দেশের নির্বাচন গণতান্ত্রিক উপায়েই হবে...

কালীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে দুই জায়ের মৃত্যু
লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের টেপাটারি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার বাবলু মিয়ার স্ত্রী ফিরোজা বেগম (৪২) ও একাব্বর মিয়ার স্ত্রী নিলুফা বেগম (৩৮)। তাঁরা সম্পর্কে আপন জা।

কারাগার থেকে জামিনে বেরিয়ে যুবকের কান কামড়ে ছিঁড়ে নেওয়ার চেষ্টা
লালমনিরহাটের কালীগঞ্জে কারাগার থেকে জামিনে বেরিয়ে সুমন মিয়া নামের এক যুবকের কান কামড়ে ছিঁড়ে ফেলার চেষ্টা করেছেন শহিদুল ইসলাম মিলন নামের এক আসামি। ওই যুবককে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বঙ্গবন্ধু শোষিত জাতিকে শাসকের আসনে বসিয়েছিলেন: সমাজকল্যাণ মন্ত্রী
বাঙালিরা কোনো দিন শাসক ছিল না, তাঁরা ছিল শোষিত। বঙ্গবন্ধু শোষিত জাতিকে শাসকের আসনে বসিয়েছিলেন। বঙ্গবন্ধু মনে-প্রাণে বিশ্বাস করেন আপসকামিতা মৃত্যুর শামিল। বাঙালিরা তাঁর ডাকে সারা দিয়ে ‘জয় বাংলা’ স্লোগানে, বাঁশের লাঠি হাতে নিয়ে পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং বীর বেশে এ দেশ স্বা

কালীগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত জেরে তাইজুদ্দিন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাইজুদ্দিনের মৃত্যু হয়।

কালীগঞ্জে ট্রাক উল্টে যুবক নিহত, আহত ৪
লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ শুক্রবার ভোর ৫টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের উপজেলার ভোটমারী ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জে অটোরিকশাকে ট্রাকের ধাক্কা, তিন যাত্রী নিহত
লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে লালমনিরহাট-বুড়িমারী সড়কে এই দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জে ধান কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ধান কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে বীরেন্দ্রনাথ (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে চলবলা ইউনিয়নের কয়ারদোলায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ওসি এ টি এম গোলাম রসূল।

কালীগঞ্জে ট্রাক্টরের চাপায় পথচারী নিহত
লালমনিরহাটের কালীগঞ্জে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় হোসেন আলী (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। তার বাড়ি জেলার আদিতমারী উপজেলার নামুড়ীরহাট এলাকায়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের ওয়াবদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

লালমনিরহাটে হত্যা মামলায় যুবকের আমৃত্যু কারাদণ্ড
লালমনিরহাটে চাচাতো ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে যুবককে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আজ রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় দেন।

কালীগঞ্জে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা নিহত
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আবু মুসা ছোটন (৩৫) নামের এক ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আজ বুধবার নিহতের মা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।

কালীগঞ্জে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা নিহত
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আবু মুসা ছোটন (৩৫) নামে ছাত্রলীগ এক নেতা নিহত হয়েছেন। তিনি উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর এলাকার আবুল কাশেমের ছেলে। ছোটন ভোটমারী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক

কালীগঞ্জে টিসিবির পণ্য না পেয়ে ডিলারসহ গাড়ি আটকে দেয় কার্ডধারীরা
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় রাতে টিসিবির পণ্য দেওয়ার সময় পণ্য না পেয়ে স্থানীয়রা ডিলারসহ গাড়ি আটক করেন। পরে রাত ১টার দিকে ডিলার পুনরায় পণ্য বিতরণের আশ্বাস দিলে তাঁকে ছেড়ে দিয়ে গাড়িটি ইউপি সদস্যদের জিম্মায় রাখা হয়। গতকাল রোববার রাতে উপজেলার তুষভান্ডার খেলার মাঠে টিসিবির পণ্য বিতরণের সময় এ ঘটনা ঘটে..
