
কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সকল লেখা

উল্লাপাড়ায় ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেল শাটডাউন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিনটি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেল শাটডাউন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে এ কর্মসূচি পালন করা হয়। স্থানীয় ও উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের সূত্রে জানা গেছে, চিলাহাটি এক্সপ্রেস, রংপুর

যদি নির্বাচন চাও, তবে বিশৃঙ্খলা করা যাবে না: টুকু
যদি নির্বাচন চাও, তবে কোনোভাবেই বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ সোমবার সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা শুরুর আগে তিনি এসব কথা বলেন।

নুরের ওপর হামলা: যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন দলটির স্থানীয় নেতা-কর্মীরা। আজ শনিবার যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে সায়েদাবাদ পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন তাঁরা।

তাড়াশে স্ত্রীর ডিভোর্স লেটার পেয়ে স্বামীর আত্মহত্যা
সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকায় স্ত্রীর ডিভোর্স লেটার পেয়ে অভিমান থেকে মজনু পারভেজ (৩৯) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ ওঠেছে। শনিবার (৩০ আগস্ট ) ভোর সাড়ে ৬ টার দিকে তাড়াশ পৌর উত্তর ওবদাবাদ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মজনু পারভেজ ওই এলাকার মৃত আব্দুস সাত্তার আলীর ছেলে।

বাইচের নোকার সঙ্গে বরযাত্রীর ট্রলারের সংঘর্ষ, নিহত ২
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌকা বাইচ প্রতিযোগিতার মহড়া চলাকালে বরযাত্রীবাহী শ্যালো ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০–১২ জন। তারা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দহকুলা ব্রিজের কাছে।

সিসি ক্যামেরা অকেজো, সুযোগ নিচ্ছে অপরাধীরা
খুন, ছিনতাই, চুরি কিংবা ডাকাতির মতো ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথমেই ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে থাকে। এসব ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের দ্রুত শনাক্তের চেষ্টা চলে।

কামারখন্দে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার ঝাঐল রেলঢালা এলাকায় পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ওই নারী মারা যান।

কামারখন্দে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
সিরাজগঞ্জের কামারখন্দে সোহেল খাঁন (২৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কাজীপুরা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

চুরির মামলায় হাজিরার টাকা জোগাতে আবার ‘চুরির চেষ্টা’
সিরাজগঞ্জের তাড়াশে চোর সন্দেহে নয়ন ইসলাম (১৮) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ সোমবার সকালে উপজেলার বিনোদনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় স্ত্রী হত্যার দায়ে মানিক মিয়া নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

কামারখন্দে জাতীয় পরিচয়পত্র তৈরি করতে এসে রোহিঙ্গা নারী-পুরুষ আটক
কামারখন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা বলেন, রোববার বেলা ১১টার দিকে রোকেয়া বেগম ভুয়া কাগজপত্র নিয়ে কামারখন্দ নির্বাচন অফিসে ভোটার হওয়ার জন্য আসেন। তাঁর নাম-ঠিকানা ও ভাষা সন্দেহজনক মনে হলে বিষয়টি জেলা নির্বাচন কর্মকর্তা ও ইউএনওকে জানানো হয়। পরে তাঁকে ইউএনও কার্যালয়ে নেওয়া হয়।

সিরাজগঞ্জে পারিবারিক কলহে স্ত্রী খুন, স্বামী আটক
সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়ার খাঁপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়রা অভিযুক্ত স্বামীকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। রোববার (২৪ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

সাড়ে ৩১ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২
সিরাজগঞ্জের উল্লাপাড়ার পশ্চিম মহেশপুর গ্রামে বিরল কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার করেছে র্যাব-১২। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তাড়াশ উপজেলার নওগাঁ গ্রামের আলমাছ আলীর ছেলে শাহিন আলম (৩০) এবং একই উপজেলার শ্রীকৃষ্ণপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আমিরুল ইসলাম (৪৫)।

সিরাজগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন
সিরাজগঞ্জে ছাব্বির হোসেন নামের একজনকে হত্যার মামলায় সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

যমুনা সেতুতে তিন গাড়ির সংঘর্ষ, আধা ঘণ্টা যান চলাচল বন্ধ
সিরাজগঞ্জের যমুনা সেতুতে ট্রাক, ক্যাভার্ড ভ্যান ও দুধবাহী গাড়ির ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ নিহত বা গুরুতর আহত হয়নি। রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে সেতুর ২৩ নম্বর পিলারের উত্তরবঙ্গগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় আধা ঘণ্টা ওই লেনে যান চলাচল বন্ধ থাকে।

সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। ছাত্র আন্দোলনের ঘটনার একটি মামলায় শনিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে সদর থানা-পুলিশ।
