
কাজল সরকার, হবিগঞ্জ
কাজল সরকার, হবিগঞ্জ
সকল লেখা

মশার সঙ্গে বাড়ছে ডেঙ্গু-আতঙ্ক
হবিগঞ্জ শহরে বেড়েছে মশার উপদ্রব। দিনে-রাতে সব সময়, ঘরে-বাইরে সব জায়গায় মশার উপদ্রবে অতিষ্ঠ মানুষ। এতে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার শঙ্কায় শহরবাসী। শঙ্কা আরও বাড়িয়েছে হবিগঞ্জে তিনজন ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ায়। মশার উপদ্রব বৃদ্ধি ও ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ার পরও নীরব পৌর কর্তৃপক্ষ। মশা নি

৫ দশকে হারিয়ে গেছে ২৮ নদী, শতাধিক খাল
৭০ দশকে হবিগঞ্জ জেলায় ৫০টির অধিক নদী ছিল। বর্তমানে জেলা পানি উন্নয়ন বোর্ডের তালিকায় আছে মাত্র ২২টি নদীর নাম। অর্থাৎ গত ৫ দশকে হবিগঞ্জ জেলায় অর্ধেকেরও বেশি নদীর নাম মুছে গেছে। অস্তিত্ব নেই নদীর সঙ্গে মিশে থাকা শত শত খালের। এসব নদী ও খাল দখল করে গড়ে উঠেছে বসতি, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্

বেগুনি লেজের উদয়ী বামনরাঙা
গড় দৈর্ঘ্য ১৩ সেন্টিমিটার। মাথা, ঠোঁট, ঘাড়, কোমর ও পেট কমলা রঙের। পিঠ ও ডানা নীলচে কালো আর লেজ বেগুনি রঙের। অদ্ভুত সুন্দর ছোট এই পাখির নাম উদয়ী বামনরাঙা বা উদয়ী বামন মাছরাঙা।

নদ-ছড়ার বালু লোপাট পকেট ভারী ‘বড়দের’
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অসংখ্য পাহাড়ি ছড়া। সাধারণ বালুর পাশাপাশি এসব ছড়ায় মেলে মূল্যবান সিলিকা বালু। সেই সঙ্গে ভারতের ত্রিপুরা থেকে উৎপত্তি হওয়া খোয়াই নদ দিয়ে প্রতিনিয়ত বালু আসছে। এই নদ ও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।

কষ্টে কাটছে দিন চা-শ্রমিকের
‘আন্দোলনের কারণে কাজে যাচ্ছি না। কাজে না যাওয়ায় মজুরি ও রেশনও পাচ্ছি না। তাই অনেক কষ্টে যাচ্ছে দিন। টানা ১৭ দিন ধরে কাজ বন্ধ। এর মধ্যে দুই দিন সরকারি ছুটি ছিল।

‘বাচ্চা-কাচ্চায় দুইলা ভাত, নিজেরা মাড় খাই’
‘১৭ দিন ধরে কাজ বন্ধ। আন্দোলনের কারণে আমরা কাজে যাচ্ছি না। কাজে না যাওয়ায় মজুরি পাচ্ছি না, রেশনও পাচ্ছি না। তাই অনেক কষ্টে আছি। প্রতিদিন বাচ্চা-কাচ্চারে দুইলা ভাত রান্না কইরা দেই, আর নিজেরা ওপরের পানি খাইয়া দিন কাটাইতাছি...

বাড়বে বাণিজ্য, মিলবে কাজ
বহু প্রতীক্ষিত হবিগঞ্জের বাল্লা স্থলবন্দরের নির্মাণকাজ এগিয়ে চলেছে দ্রুত গতিতে। ২০২৪ সাল নাগাদ বন্দরটি চালু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাঁরা জানান, বন্দরটি চালু হলে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ব্যবসা-বাণিজ্যের

আবাদ শুরুর আগেই সারের কৃত্রিম সংকট
হবিগঞ্জে এখনো পুরোদমে রোপা আমন আবাদ শুরু না হওয়ায় সার কেনেনি কৃষকেরা। অথচ গেল মাসে জেলায় আড়াই হাজার মেট্রিক টনের বেশি সার গুদাম থেকে উত্তোলন করে বিক্রি দেখিয়েছেন ব্যবসায়ীরা। চাষিদের অভিযোগ, অসাধু ব্যবসায়ীরা সার মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন।

গ্যাস-সংকটে বাড়ছে দুর্ভোগ
হবিগঞ্জের সিএনজি ফিলিং স্টেশনগুলোতে এত দিন নির্দিষ্ট বরাদ্দের বাইরেও গ্যাস সরবরাহ করা হতো। তবে এবার কঠোর হয়েছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড। এরই মধ্যে অনুমোদিত গ্যাসের বেশি সরবরাহ করায় চারটি ফিলিং স্টেশনকে বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে কোম্পানি। এতে দুর্ভোগে পড়েছেন

বৃষ্টি হলে পানিতে থইথই ছড়া মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ
এসএসসি পরীক্ষার্থী পায়েল দেববর্মা। সাত কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে যেতে হয় তাকে। এর মধ্যে অন্তত তিন কিলোমিটার দুর্গম পাহাড়ি রাস্তা। বৃষ্টি হলে এই রাস্তায় চলাচল দুর্বিষহ হয়ে ওঠে। এ অবস্থায় সময়মতো পরীক্ষা দিতে বিদ্যালয়ে পৌঁছাতে পারবে কি না তা নিয়ে শঙ্কায় রয়েছে এই পরীক্ষার্থী।

১৫ দিন ধরে বিদ্যুৎহীন টিলার ১০০টি পরিবার
হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুড়ি বন বিটের কালিগজিয়া সংরক্ষিত বনাঞ্চলে বিদ্যুৎ সংযোগ নিয়ে দ্বন্দ্ব চলছে বন বিভাগ ও বিদ্যুৎ বিভাগের। ‘সংরক্ষিত বনাঞ্চলে বিদ্যুৎ সংযোগ দেওয়ার আইন নেই’ দাবি করে বিদ্যুৎ বিভাগের...

হবিগঞ্জে বজ্রপাতে মৃত্যু আতঙ্ক বাড়ছে
বৈশাখ ও বর্ষা মৌসুম এলেই হবিগঞ্জে বজ্রপাতে মৃত্যুর আতঙ্ক বেড়ে যায়। এ সময় হাওর এলাকায় বজ্রপাতে প্রাণহানি ঘটলেও চলতি বছর বাড়ির আঙিনাতে বজ্রপাতে কয়েকটি মৃত্যুর ঘটনায় আতঙ্ক বেড়েছে কয়েক গুণ। এদিকে বজ্রপাত মোকাবিলায় তালের চারা রোপণের সরকারি নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না।

১ কিলোমিটারে যত ঝুঁকি ২০ দিনে ১৫ দুর্ঘটনা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের নূরপুর এলাকার এক কিলোমিটার অংশ বর্তমানে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টি হলেই এই স্থানটিতে ঘটে ছোটবড় দুর্ঘটনা। ঈদের পর থেকে গত ২০ দিনে অন্তত ১৫টি দুর্ঘটনা ঘটেছে।

তিন গ্রামের দেড় শতাধিক পরিবার পানিবন্দী
হবিগঞ্জে কুশিয়ারা নদীর পাড় উপচে লোকালয়ে পানি প্রবেশ করছে। এতে তিনটি গ্রামের অন্তত দেড় শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। এর মধ্যে ৫৪টি পরিবারকে আশ্রয়ণকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের শুকনো খাবার দেওয়া হয়েছে।

ধানের দামে হতাশ কৃষক
চলতি বোরো মৌসুমে ধানের দাম না পাওয়ায় হতাশ হবিগঞ্জের কৃষকেরা। মাত্র সাড়ে ৬০০ থেকে সাড়ে ৭০০ টাকা মণে ধান কিনছেন পাইকাররা। কৃষকদের দাবি-এই দামে ধান বিক্রি করে তাদের খরচই উঠছে না।

চিকিৎসাসেবায় অনন্য
স্বাস্থ্যব্যবস্থা নিয়ে দেশজুড়ে যখন নানা সমালোচনা, তখন আলো দেখাল হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সেবা ও মানের দিক থেকে বোঝার উপায় নেই যে, এটি কোনো সরকারি হাসপাতাল।
