
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
সকল লেখা

পার্বত্য মানুষ দুর্গমতা কাটিয়ে স্মার্ট দেশ নির্মাণে অংশ নিবে: বীর বাহাদুর
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, ‘দুর্গম পার্বত্য অঞ্চলের প্রতিটি গ্রাম বিদ্যুতের আলোতে আলোকিত হয়েছে। পাহাড়ের দুর্গম এলাকা সোলারের আলোয় আলোকিত করা হবে। প্রধানমন্ত্রীর সদিচ্ছায় তিন পার্বত্য জেলায় ৪২ হাজার ৫০০ পরিবারের মধ্যে সোলার বিতরণ করে আলোর ব্যবস্থা করা হয়েছে।’

লামায় গলায় ফাঁস লাগিয়ে স্বাস্থ্য কর্মকর্তার আত্মহত্যা
বান্দরবানের লামায় গলায় ফাঁস লাগিয়ে সায়েদা আক্তার মিলি নামে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের এক কর্মকর্তার আত্মহত্যার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে লামা পৌরসভার মধুঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।

আলীকদমে নদীতে থাকা সাব–মার্সিবল পাম্পে বিদ্যুতায়িত হয়ে ২ শিশুর মৃত্যু
বান্দরবানের আলীকদম উপজেলায় মাতামুহুরি নদীতে গোসল নেমে পানিতে থাকা সাব–মার্সিবল পাম্পে বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল ৫টায় উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের পূর্ব বাজার পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আলীকদম আওয়ামী লীগে এল নতুন মুখ
দীর্ঘ ৫ বছর পর আলীকদম উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার এ সম্মেলন হয়। এতে সভাপতি পদে জামাল উদ্দিন, সহসভাপতি পদে দুংড়ি মং মারমা ও সাধারণ সম্পাদক পদে অংশেথোয়াই মারমা মনোনীত হয়েছেন।

আলীকদমে পানি শোধনাগার উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী
বান্দরবানের আলীকদম উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার থানাপাড়া এলাকায় দুই কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত পানি শোধনাগার উদ্বোধন করেন তিনি।

কলাগাছের আঁশে তৈরি হলো দৃষ্টিনন্দন শাড়ি
দেশে প্রথম কলাগাছের আঁশের সুতা দিয়ে শাড়ি তৈরি হয়েছে বান্দরবানে। কলাগাছের আঁশের সুতা দিয়ে তৈরি হওয়ায় এ শাড়ির নাম দেওয়া হয়েছে ‘কলাবতী সুতি শাড়ি’। দীর্ঘ প্রচেষ্টায় মণিপুরি কারিগর রাধাবতী দেবী এই শাড়ি তৈরিতে সফল হয়েছেন।

মিয়ানমার সীমান্তে ‘চোরাই গরু’ আনতে গিয়ে যুবক খুন
বান্দরবানের আলীকদম উপজেলার মিয়ানমার সীমান্তে মিসবাহ উদ্দিন (২২) নামের এক যুবক খুন হয়েছেন। ‘চোরাই গরু’ আনতে গিয়ে গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার কুরুকপাতা ইউনিয়নের ধঅরিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, গরু আনাকে কেন্দ্র করে দুর্গম পাহাড়ে একই এলাকার গিয়াস উদ্দীনের সঙ্গে মিসবাহর মারামারি

স্বামীকে হত্যার ৩০ বছর পর স্ত্রীর যাবজ্জীবন
বান্দরবানের আলীকদমে স্বামীকে হত্যার দায়ে হাসিনা বেগম (৫৬) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এ রায় দেন।

আলীকদমে গাড়ি উল্টে ২০০ ফুট গভীর খাদে, সপরিবারে আহত স্বাস্থ্য কর্মকর্তা
বান্দরবানের আলীকদম উপজেলা সীমান্তে ডিম পাহাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ পরিবারের পাঁচজন আহত হয়েছেন। আহতদের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত গাড়িচালক নুর নবীকে (৪২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) স্থান

মারাইংতং পাহাড়কে আকর্ষণীয় পর্যটন স্থান করা হবে: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, ‘ধম্মজাদী সকলের সহযোগিতার গড়ে উঠবে। মারাইংতং ধম্মজাদী সরকারি খরচে তৈরি হবে না। ফলে ধর্মীয় এই তীর্থস্থানটি সকলের সহযোগিতায় গড়ে উঠবে। মারাইংতং পাহাড়কে একটি আকর্ষণীয় পর্যটন স্থান হিসেবে গড়ে তোলা হবে।’

আলীকদমে আগুনে ৫ বসতঘর ও ৭ দোকান পুড়ে ছাই
বান্দরবানের আলীকদম উপজেলার খুইল্যামিয়া পাড়ায় আগুনে পাঁচটি বসতঘর ও সাতটি দোকান পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোরে এই আগুনের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়...

ফুটবল টুর্নামেন্টের ট্রফি ভাঙলেন ক্ষুব্ধ ইউএনও
বান্দরবানের আলীকদম উপজেলায় একটি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণীতে গিয়ে ট্রফি ভেঙে ফেলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলাম। এ ঘটনায় গতকাল শুক্রবার বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা-সমালোচনা চলছে।

সড়ক উন্নয়ন প্রকল্পের নামে রাস্তার ইট তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
বান্দরবানের পার্বত্য জেলার আলীকদমের উত্তর পালংপাড়ায় সড়ক উন্নয়ন প্রকল্পের নামে তিন মাস আগে এলজিইডির ঠিকাদার রাস্তার ইট তুলে নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এতে সড়ক দিয়ে গাড়ি ও গ্রামবাসীর চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এলজিইডির দায়িত্বশীল কর্তা ও সংশ্লিষ্ট ঠিকাদারকে ইউপি চেয়ারম্যান, মেম্বার ও এলাকাবাসীর

ভরা বর্ষায় মরা মাতামুহুরি
নিকট অতীতেও তীব্র স্রোতের জন্য বহুল পরিচিত ছিল মাতামুহুরি নদী। যারা নদীটিকে চেনেন তাদের জন্য নদীর নাব্যতা সংকটের খবর হজম করা কঠিন। অথচ এটাই এখন বাস্তবতা। ভরা বর্ষা মৌসুমেও মৃতপ্রায় মাতামুহুরি নদী। দেড় যুগ আগেও যে নদী নদীর দুই পাশের বাসিন্দাদের মনে ভীতি

‘পাহাড়ে সন্ত্রাস নির্মূলে ভূমিকা রাখছে মুরং সম্প্রদায়’
আলীকদম সেনা জোনের কমান্ডার লে. কর্নেল মনজুরুল হাসান বলেন, ‘মুরং সম্প্রদায় সেনাবাহিনীদের সঙ্গে থেকে পাহাড়ে সন্ত্রাস নির্মূলে নানাভাবে ভূমিকা রাখছে। তাঁরা মুরং বাহিনী গঠন করে বিচ্ছিন্নতাবাদীদের মুখোমুখি হয়ে পাহাড়ের শান্তি বজায় রাখছে।’

সড়কের পাশে ময়লার স্তূপ দুর্গন্ধে নাক চেপে পথচলা
বান্দরবানের আলীকদম বাজার থেকে উপজেলা সদরে যাওয়ার সড়কের পাশে অবাধে ফেলা হচ্ছে বাজারের ময়লা-আবর্জনা। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে চলাচলকারীদের। দুর্গন্ধে মুখ ঢেকে রাস্তা চলতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানোর পরও এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসী ও পথচারীদের।
