
আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা
আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা
সকল লেখা

সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৩০ কোটি টাকার দুই সেতু
গাইবান্ধা জেলা শহরের দুটি গুরুত্বপূর্ণ প্রবেশপথে নির্মিত দুটি নতুন সেতু নির্মাণকাজ শেষ হলেও গত দুই বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় সেতু দুটি এখনো যান চলাচলের জন্য উন্মুক্ত করা সম্ভব হয়নি। ফলে নতুন সেতুর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন জেলার বাসিন্দারা। এ দিকে বিকল্প না থাকায় প

নদীতে ১ মাসে ৫০ বিঘা বিলীনের পথে রতনপুর
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের এক নিভৃত গ্রাম রতনপুর। ব্রহ্মপুত্র নদের তীরঘেঁষা এ গ্রামের দৃশ্য এখন নদীভাঙনের করুণ চিত্র। শুকনো মৌসুমে দ্রুত পানি নেমে যাওয়ায় হঠাৎ করেই ভাঙন শুরু হয়েছে। গত এক মাসে গ্রামটির প্রায় ৫০ বিঘা জমি, অসংখ্য ঘরবাড়ি ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

বিদ্যালয়ের মাঠে ধান চাষ
খেলার মাঠ নেই, তাই ক্লাস আর বারান্দায় কাটছে রামদেব দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সময়। একদিকে জরাজীর্ণ টিনের ভবন, অন্যদিকে একতলা ভবন, তার সামনে প্রধান শিক্ষকের নির্দেশে করা হয়েছে ধান চাষ। শিক্ষার্থীরা অভিযোগ করেছে, খেলার মাঠের জমি বর্গা দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছেন প্রধান শিক্ষক। এই অনিয়ম নিয়ে

গাইবান্ধার সাঘাটায় কাজ শেষের আগেই বাঁধে ধস
গাইবান্ধার সাঘাটায় যমুনা নদের তীরে বাঁধ সংস্কারের কাজ সম্পূর্ণ হওয়ার আগেই ধস শুরু হয়েছে। স্থানীয়রা বলছেন, মাটির বদলে বালু দিয়ে সংস্কারের কাজ করায় ওই বন্যানিয়ন্ত্রন বাঁধের বিভিন্ন স্থানে গর্ত ও ধস দেখা দিয়েছে। এ দিকে ঝুঁকিপূর্ণ ওই বাঁধের ওপর দিয়ে পথচারী ও যান চলাচল করছে। ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামতের...

অবাধে করতোয়া নদীর মাটি কেটে বিক্রি, নীরব প্রশাসন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় করতোয়া নদীর মাটি কেটে বেচাকেনার হিড়িক পড়েছে। নদীর চরসহ তীরবর্তী তিন কিলোমিটার এলাকায় সিন্ডিকেটের মাধ্যমে মাটি তোলা ও বিক্রি চললেও প্রশাসনের কার্যকর কোনো ব্যবস্থা নেই। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কিছু সময়ের জন্য মাটি কাটা বন্ধ থাকলেও মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।

গাইবান্ধার সুন্দরগঞ্জ: মুক্তি মিলল না ২০ হাজার চরবাসীর
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা বাজার খেয়াঘাটে তিস্তার শাখা নদীতে নির্মিত সেতু ভেঙে যাওয়ার সাত মাস পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নির্মাণের মাত্র ৯ মাসের মাথায় গত বছরের অক্টোবরে বন্যার স্রোতে ভেসে যায় সেতুটি। তা আজও পুনর্নির্মাণ বা মেরামত করা হয়নি

সরকারি পুকুর ইজারায় কোটি টাকার বাণিজ্য
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি পুকুর ইজারা দেওয়ার ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে দেওয়া অভিযোগ উপেক্ষা করে সিন্ডিকেটের মাধ্যমে পানির দরে পুকুর ইজারা দেওয়া হয়েছে। এছাড়া কিছু ক্ষেত্রে পুকুর ইজারায় জালিয়াতির আশ্রয়ও নেওয়া হয়েছে।

২৫০ শয্যার হাসপাতালে ১০০’র জনবলও নেই
নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ, রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা না দেওয়াসহ বিভিন্ন সংকট দেখা দিয়েছে গাইবান্ধা জেনারেল হাসপাতালে। এদিকে সরবরাহ তালিকায় বরাদ্দ থাকলেও ওষুধ না দেওয়া, হাসপাতালে পর্যাপ্ত শয্যা না থাকাসহ বিভিন্ন অভিযোগ করছেন রোগীরা।

গাইবান্ধায় নতুন আলু ৫২ টাকা কেজি, শীতকালীন সবজিতে ভরপুর বাজার
গাইবান্ধায় বাজারগুলোতে নতুন আলুসহ অন্যান্য শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। ফলে দামও কমছে। গত এক সপ্তাহ আগে নতুন আলু ১৫০ টাকা কেজি বিক্রি হলেও এখন ৫২ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

আমনখেতে ইঁদুরের হানা, দুশ্চিন্তায় কৃষক
গাইবান্ধায় মাঠের পর মাঠ আমন ধানের সবুজ সমারোহ। জেলার অনেক এলাকায় আমন ধানের শিষ উঁকি দিয়ে বের হতে শুরু করেছে। কিন্তু এর মধ্যেই ধানখেতে ইঁদুরের উপদ্রব দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন চাষিরা।

পলাতক রিপনের ১২০৯ কোটি টাকা ঋণের কী হবে
গাইবান্ধা–৫ (ফুলছড়ি–সাঘাটা) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার আগে পর্যন্ত বেশ দাপুটে সংসদ সদস্য হিসেবে পরিচিত ছিলেন তিনি। এলাকায় বেশ জনপ্রিয়ও ছিলেন।

অবৈধভাবে যমুনার বালু তুলে বেচেই চলেছেন আ. লীগ নেতা
আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির অধিকাংশ নেতা-কর্মী আত্মগোপনে রয়েছেন। তবে গাইবান্ধার সাঘাটায় ভিন্ন চিত্র। এখানে এখনো যমুনা নদী থেকে বালু তুলে বিক্রি করছে উপজেলার ভরতখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন সুইট এবং তাঁর ছোট ভাই সুজাউদদৌলা সুজা এই চক্রের নেতৃত

বৈষম্যবিরোধী আন্দোলনে গিয়ে চোখ হারানোর শঙ্কায় গাইবান্ধার সঞ্জু
একই সময়ে চোখ হারানোর শঙ্কা ও সারা শরীরে বুলেটের ক্ষত নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছেন সঞ্জু মিয়া। সারা দেশের ছাত্র-জনতার মিছিলে যখন গুলি চলছিল তখন বিবেকের তাড়নায় রাস্তায় নেমেছিলেন গাইবান্ধা সদরের খোলাহাটি ইউনিয়নের সঞ্জু মিয়া (২৬

ছাত্র-জনতার ত্যাগের স্মরণে গাইবান্ধার দেয়ালে দেয়ালে গ্রাফিতি
গ্রাফিতিতে তুলে ধরা হচ্ছে নতুন বাংলাদেশের গল্প ও গণ–অভ্যুত্থানের নানা ঘটনা। কুমিল্লা জিলা স্কুলের ক্যাম্পাসে গ্রাফিতি ও ক্যালিগ্রাফিতে শিক্ষার্থীরা ফুটিয়ে তুলেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার অর্জন। শিক্ষার্থীরা বলছেন, সুন্দর সমাজ বিনির্মাণে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।

গাইবান্ধায় এখনো আতঙ্ক কাটেনি মেসের শিক্ষার্থীদের
গাইবান্ধায় মেসে থাকা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক এখনো কাটেনি। গত ১৭ জুলাই আওয়ামী লীগের নেতা-কর্মীরা পুরো জেলার মেসে মেসে গিয়ে শিক্ষার্থীদের মারধর, মোবাইল ছিনতাই, টাকা লুটসহ হুমকি দিয়ে মেসছাড়া করেন। এর প্রায় এক মাস পর শিক্ষার্থীরা আবার মেসে আসা শুরু করলেও এখনো তাঁরা আতঙ্কিত।

আনন্দের ঈদেও মুখে হাসি নেই গাইবান্ধার ডাক বিভাগের ইডি কর্মচারীদের
‘কেমন আছ?’, ‘কত দিন তোমাকে দেখি না’, ‘মরিচা পড়া ডাকবাক্সে চিঠি দিও রোজ’, ‘খামভর্তি প্রেম দিও’, ‘রাখিও একটু খোঁজ’—এ রকম হরেক শিরোনামে ভাব আদান-প্রদান হতো হলুদ খামের ভেতরে চিঠিতে। এক সময় এই বহুল কাঙ্ক্ষিত খাম ডাকপিয়নেরা পৌঁছে দিত মানুষের কাছে
