চোখ পাকিয়ে গোল
ছুটলে কোথায় কোন পাড়াতে
কোন ছেলেটার ভূত ছাড়াতে
কোন গাছে আজ চড়বে তুমি
কোথায় খাবে দোল!
ওই যে দূরে পুকুর পাড়ে
বট ও পাকুড় মাথা নাড়ে
বটের ঝুড়ি ঝুলে আছে
ছুঁয়ে মাটির কোল,
দস্যি ছেলে হাসছ কেন
পড়ছে গালে টোল।
বটের ঝুড়ি ভূতের দাড়ি
কী বলো ধ্যাৎ বাড়াবাড়ি
নিঝুম দুপর বাতাস নাচে
শন শনা শন শন,
কী হে খোকা ভয় পেয়েছ
করছে কেমন মন!
ঠক ঠকা ঠক কাঁপছে পা’টা
গায়ে বুঝি দিচ্ছে কাঁটা
ভূতের সাথে ইয়ার্কিটা
জমল না তো বেশ,
একা একা ঘুরতে এসে
সাহস হলো শেষ!
কালো রঙের কুতকুতে ভূত
দেখতে পেয়েই প্রাণটা ফুড়ুৎ
বুক করে ধরফড়,
কালো কাপড় সরিয়ে হাসে
বন্ধু নেকাব্বর।
বট পাকুড়ের নিচে এখন
ছমছমে ভাব নেই,
ইচ্ছে করে যাই ফিরে যাই
ছেলেবেলাতেই।

শিশুসাহিত্যিক ও চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান আমীরুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর মায়ের কবরে আমীরুল ইসলামকে দাফন করা হয়। এর আগে আজ শুক্রবার আসর নামাজের পর মিরপুরের গোলারটেক ঈদগাহ্ মাঠে তাঁর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
৩ দিন আগে
বাংলাদেশের সমসাময়িক চারজন আলোচিত চলচ্চিত্র নির্মাতার তত্ত্বাবধানে চারটি মাস্টারক্লাস অনুষ্ঠিত হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আগামী ১১, ১২, ১৩ ও ২৮ সেপ্টেম্বর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হবে।
৭ দিন আগে
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী জাদু প্রশিক্ষণ কর্মশালা ও জাদুসন্ধ্যা। আগামীকাল শনিবার সন্ধ্যায় দেশের জাদুশিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় মুখর হয়ে উঠবে একাডেমির জাতীয় নাট্যশালা। এই আয়োজনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর প্রধান অতিথি থাক
১০ দিন আগে
কৈশোরে রাঢ় বাংলার লোকজ সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ লেটোগানের দলে ভিড়েছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। লেটোদলের জীবন ছিল ভবিষ্যতের খ্যাতিমান কবি নজরুলের সৃজনশীলতার অন্যতম দীক্ষার জায়গা। নজরুল বর্ষ উপলক্ষে শিল্পকলা একাডেমির নৃত্যকলা মিলনায়তনে সেই লেটোগানের আসর বসেছিল আজ বৃহস্পতিবার...
১১ দিন আগে