হাঁস আর শজারুকে হাঁসজারু করে,
গোমুণ্ডু জুড়ে দেন মোরগের ধড়ে।
কাতুকুতু বুড়োটাকে ছেড়ে দেন মাঠে,
হুঁকোমুখো হ্যাংলাটা টিংটিং হাঁটে।
বক আর কচ্ছপে বিদঘুটে প্রাণী,
তৈরিতে তাঁর খুব পাকা হাত, জানি।
টিয়ে আর গিরগিটি মিলিয়ে কি হলো?
ছাগল আর বিছা মিলে হয় কি সে বলো?
ট্যাশগরু নামে এক জন্তুও আছে!
তিন বাঁকা শিং নেড়ে ধেই ধেই নাচে!
কানে খাটো বংশিটা বেড়ালের চাটি,
খেয়ে দিশেহারা হলে গান হয় মাটি।
হিংসুটে পাজিগুলো সা রে গা মা করে,
কালোয়াতি গেয়ে চলে সন্ধে কি ভোরে!
উপেন্দ্রকিশোরের গুণী এক ছেলে,
নানা কাজে গুণবান নয় এলেবেলে।
এভাবেই ভেসে যান খেয়ালের নায়,
ছোটদের প্রাণপ্রিয় সুকুমার রায়।

কবি রাজীব কুমার দাশের ‘সুখবতী’ কাব্যগ্রন্থ থেকে তিনটি কবিতা আবৃত্তি করেন নূরুননবী শান্ত। এরপরে রাজীবের কবিতা নিয়ে দুটি প্রবন্ধ পাঠ করা হয়। নাট্যকার ও গবেষক শরণ এহসান ‘রাজীব দাশের নিরন্ন ললাট: কাব্যতত্ত্ব, সাহিত্যতত্ত্ব ও নন্দনতাত্ত্বিক পাঠ’ শীর্ষক প্রবন্ধ এবং গবেষক হাসান দবির উদ্দিন ‘প্রেম,....
৬ দিন আগে
রবীন্দ্রনাথ ঠাকুর ও আর্জেন্টিনার তরুণ সাহিত্যিক ভিক্টোরিয়া ওকাম্পোর ঐতিহাসিক সাক্ষাতের শতবর্ষ স্মরণে ব্যতিক্রমী প্রযোজনা মঞ্চে এনেছিল ম্যাড থিয়েটার। ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ নামের এ নাটক তাদের দ্বিতীয় প্রযোজনা। আগামী শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে একাদশবারের...
৮ দিন আগে
‘মৃত্তিকার সন্ধানে’ শিরোনামের দলীয় চিত্র প্রদর্শনীতে উঠে এসেছে পরিবেশ নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও স্থানীয় বাস্তবতা। এর উদ্বোধনী হয়ে গেল শনিবার ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে। সাতজন শিল্পীর কাজ রয়েছে এখানে।
১৩ দিন আগে
এম রহমান সাগরের সভাপতিত্বে আলোচনা ও সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, জাসাস বগুড়া জেলার সভাপতি ওয়াহিদ মুরাদ এবং উচ্চারণ একাডেমির সভাপতি অ্যাডভোকেট পলাশ খন্দকার।
১৩ দিন আগে