আমরা দু’জনে গোপনে গোপনে
ভালোবাসিয়াছি দু’জনায়।
শুভ্র কাশবনে, কাননে-কাননে
আনন্দহিল্লোল বয়ে যায়।
আমাদের প্রেম দেখে আকাশে,
মেঘেরাও হলো আজ চঞ্চল।
স্তব্ধ-নদীর জল তরঙ্গে উচ্ছল—
হলো আজ মিলনের মোহনায়।
আজ বুকে-বুকে, চোখে-চোখে,
অধরে-অধরে করি চুম্বন।
আজ আর নেই কোনো লজ্জা,
কাশবনই হোক রণশয্যা—
ঘাসবনই হবে আজ ঘুমবন।
আজ লাজ ভুলে, দেহ খুলে—
চলো মিলি সঙ্গমে,
ঐ দূর গগনের মেঘের ছায়ায়।

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে প্রান্ত সাহার প্রথম বই ‘পুতুলনাট্য: ইতিহাস ও ঐতিহ্যের স্বকীয়তা অন্বেষণ’। সৌম্য প্রকাশনী থেকে প্রকাশিত বইটি পাওয়া যাচ্ছে মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের ৭২০ নম্বর স্টলে।
১ দিন আগেরহস্য, রোমাঞ্চ, পাহাড় আর অরণ্যের প্রতি আলাদা এক টান রয়েছে লেখক ইশতিয়াক হাসানের। সেই টানই বারবার ফিরে আসে তার লেখায়। কখনও গহিন জঙ্গলে, কখনও দুর্গম পাহাড়ি পথে, আবার কখনও অজানা রহস্যের দরজা খুলে দেওয়া কোনো গল্পে।
৪ দিন আগে
‘ফল্গুধারা’ বলে বাংলায় ভাব প্রকাশের একটি শব্দ আছে। খানিকটা অপ্রচলিত হলেও কখনো কখনো শব্দটির দেখা মেলে। এটি আমার বেশ প্রিয় একটি শব্দ। এর অর্থ গহিনে প্রবাহিত ধারা; যে ধারা প্রবহমান কিন্তু অদৃশ্য বা অপ্রকাশ্য। প্রেম কিংবা দুঃখ অনেকের জীবনেই ফল্গুধারার মতো প্রবাহিত।
৪ দিন আগে
মহিউদ্দিন আহমদকে পাঠক চেনেন লেখক, গবেষক এবং রাজনৈতিক কলামিস্ট হিসেবে। এসব বিষয়ে তাঁর বই বেরিয়েছে কয়েকটি। এবার তিনি বইমেলায় হাজির হয়েছেন ঔপন্যাসিক পরিচয়ে। ‘শেখ মুজিবের লাল ঘোড়া’ নামের বইটিতে বাংলাদেশের রাজনীতির স্বাধীনতা-পরবর্তী অস্থির সময়ের কথা তুলে ধরেছেন লেখক। বইটির প্রকাশক অনন্যা।
৫ দিন আগে