চেক লেখক ও ‘দ্য আনবিয়ারেবল লাইটনেস অব বিয়িং’ উপন্যাসের রচয়িতা মিলান কুন্ডেরা মৃত্যুবরণ করেছেন। গতকাল মঙ্গলবার ৯৪ বছর বয়সে মারা যান তিনি। ব্রনোর মোরাভিয়ান লাইব্রেরির সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
‘দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল (মঙ্গলবার) প্যারিসে তিনি মৃত্যুবরণ করেন।’ বলেন মোরাভিয়ান লাইব্রেরির মুখপাত্র আনা মোরাজোভা।
কুন্ডেরা চেক শহর ব্রুনোতে জন্ম নেন ১৯২৯ সালে। বাবা ছিলেন পিয়ানোবাদক। তাঁর পড়াশোনা, বেড়ে ওঠা ব্রুনোতে। পরে প্রাগের শার্ল বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন। চেকোস্লাভাকিয়ায় ১৯৬৮ সালে সোভিয়েত আগ্রাসনের প্রতিবাদ করায় দেশে সমালোচনার মুখে পড়েন। ১৯৭৫ সালে পাড়ি জমান ফ্রান্সে। গত প্রায় পাঁচ দশক ছিলেন সেখানেই।
জীবনে খুব কমই সাক্ষাৎকার দিয়েছেন মিলান কুন্ডেরা। তিনি বিশ্বাস করতেন তাঁর কাজের মাধ্যমেই লেখক কথা বলবেন। তাঁর প্রথম বই, ‘দ্য জোক’ প্রকাশিত হয় ১৯৬৭ সালে। যেখানে কমিউনিস্ট শাসনের চিত্র ফুটে ওঠে। কমিউনিস্ট পার্টির সদস্য থেকে ভিন্ন পথে হাঁটায় প্রথম পদক্ষেপ বলা যায় একে। বইটি চেকোশ্লাভাকিয়ায় নিষিদ্ধ হয়।
২০১৯ সালে কুন্ডেরার চেক নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া হয়। এ বছরের এপ্রিলে জন্মস্থান ব্রনোতে মোরাভিয়ান লাইব্রেরিতে প্রতিষ্ঠিত হয় মিলান কুন্ডেরা লাইব্রেরি।
তাঁর বিখ্যাত রচনাগুলোর মধ্যে আরও আছে দ্য বুক অব লাফটার অ্যান্ড ফরগেটিং, লাফেবল লাভস, আইডেন্টি, ইগনরেন্স প্রভৃতি।

পড়েছেন চিত্রকলায়। কিন্তু শিল্পের খুব কমই শাখা আছে, যেখানে মুস্তাফা মনোয়ার হাত দেননি। শুধু হাত দেওয়া নয়, স্বকীয়তার ছাপ রেখেছেন। তবে সবকিছু ছাপিয়ে পাপেট-সংশ্লিষ্টতাই তাঁকে সারা দেশের ঘরে ঘরে পরিচিত মুখ করে তুলেছিল।
৩ দিন আগে
মুক্তির সংগ্রামে অনুভবের বৈভব আমার কাছে কোনো নির্দিষ্ট ঘটনা বা রাজনৈতিক বয়ানের সরাসরি চিত্রায়ণ নয়। এখানে মুক্তি বলতে আমি শুধু রাজনৈতিক বা সামাজিক মুক্তিকে বুঝি না, এর সঙ্গে যুক্ত আছে মানুষের মর্যাদা, মানবিক মৌলিক অধিকার, ন্যায়, স্বাধীনতা এবং আত্মমুক্তির গভীর আকাঙ্ক্ষা...
৩ দিন আগে
এবার অন্য ভাষায় আরবি সাহিত্য বিভাগে আরব বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও সবচেয়ে বেশি অর্থমূল্যের সাহিত্য পুরস্কার ‘শেখ জায়েদ বুক অ্যাওয়ার্ড’ পেয়েছে জার্মান আরবি ভাষাবিদ স্টেফান ভাইডনারের একটি সংকলন।
১০ দিন আগে
শিশুসাহিত্যিক ও সম্পাদক আখতার হুসেন মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে।
১১ দিন আগে