অমর একুশে বইমেলা ২০২৪-এ প্রকাশিত হয়েছে তরুণ কথাসাহিত্যিক মারুফ ইসলামের চতুর্থ বই ‘বুড়োবুড়ি রেস্তোরাঁ’। এটা একটি গল্পগ্রন্থ, প্রকাশ করেছে প্রতিকথা প্রকাশনা। বইমেলায় বইটি পাওয়া যাবে ৩৩০ নম্বর স্টলে।
বইটি সম্পর্কে লেখক মারুফ ইসলাম বলেন, ‘ফেলে আসা নব্বই দশকের গ্রাম এবং সেই গ্রামের মানুষের প্রেম, কাম, শঠতা ও পরকীয়ার গল্প যেমন আছে এই বইয়ে, তেমনি আছে শহুরে করপোরেট প্রতিষ্ঠানগুলোর ভণ্ডামি, শহর ঢাকার তরুণ-তরুণীর প্রেম এবং ফেসবুককেন্দ্রিক প্রেম ও প্রতারণার গল্প। গল্পগুলো আমাদের প্রতিদিনের লড়াইয়ের, প্রতিদিনের হাহাকার ও দীর্ঘশ্বাসের।’
মারুফ ইসলামের প্রথম গল্পগ্রন্থ প্রকাশিত হয় এক দশক আগে ২০১৪ সালে। এরপর থেকে এখন পর্যন্ত তাঁর একটি অনুবাদ সংকলন ও তিনটি গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে। বইটি অ্যাপে ই-বুক প্রকাশিত হয়েছে দুটি। এ ছাড়া পত্র-পত্রিকায় লিখেছেন গল্প, প্রবন্ধ, মতামত, বিশ্লেষণসহ সহস্রাধিক ফিচার।
বইটির প্রকাশক হানিফ রাশেদীন বলেন, ‘মারুফ ইসলাম এক যুগেরও বেশি সময় ধরে দেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোতে লেখালেখি করছেন। তাঁর বেশ কয়েকটি ছোটগল্প পাঠকপ্রিয় হয়েছে ও বোদ্ধামহলে সমাদৃত হয়েছে। মারুফ ইসলাম প্রমাণ করেছেন পাঠকের মন জয় করার জাদুকাঠিটি তাঁর হাতে আছে। গল্প বলেন চমৎকার ভঙ্গিতে। আর জীবনের যাবতীয় জটিল কথা বলেন খুব সহজে। তাঁর টানটান গদ্যে উঠে আসে অস্বস্তিকর সব জীবনসত্য।’

শিশুসাহিত্যিক ও চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান আমীরুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর মায়ের কবরে আমীরুল ইসলামকে দাফন করা হয়। এর আগে আজ শুক্রবার আসর নামাজের পর মিরপুরের গোলারটেক ঈদগাহ্ মাঠে তাঁর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
৩ দিন আগে
বাংলাদেশের সমসাময়িক চারজন আলোচিত চলচ্চিত্র নির্মাতার তত্ত্বাবধানে চারটি মাস্টারক্লাস অনুষ্ঠিত হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আগামী ১১, ১২, ১৩ ও ২৮ সেপ্টেম্বর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হবে।
৭ দিন আগে
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী জাদু প্রশিক্ষণ কর্মশালা ও জাদুসন্ধ্যা। আগামীকাল শনিবার সন্ধ্যায় দেশের জাদুশিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় মুখর হয়ে উঠবে একাডেমির জাতীয় নাট্যশালা। এই আয়োজনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর প্রধান অতিথি থাক
১০ দিন আগে
কৈশোরে রাঢ় বাংলার লোকজ সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ লেটোগানের দলে ভিড়েছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। লেটোদলের জীবন ছিল ভবিষ্যতের খ্যাতিমান কবি নজরুলের সৃজনশীলতার অন্যতম দীক্ষার জায়গা। নজরুল বর্ষ উপলক্ষে শিল্পকলা একাডেমির নৃত্যকলা মিলনায়তনে সেই লেটোগানের আসর বসেছিল আজ বৃহস্পতিবার...
১১ দিন আগে