
ইসরায়েলের মধ্যাঞ্চলে বেশ কয়েক দফা শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শনিবার (৪ এপ্রিল) ইসরায়েলের বিভিন্ন এলাকায় চালানো এসব হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অন্তত ছয়জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এর জবাবে ইসরায়েলি বিমানবাহিনী (আইডিএফ) তেহরানসহ ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে পাল্টা বিমান হামলা চালিয়েছে।
শনিবার বিকেল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো মধ্য ইসরায়েলের এক ডজনের বেশি স্থানে আঘাত হেনেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ভোররাতে একটি ক্লাস্টার বোমার আঘাতে তেল আবিবের রামাত গানে একটি ভবন আংশিক ধসে পড়ে। আরেক শহর রোশ হ্যায়াইনে উচ্চ ভোল্টেজের বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় শহরের বড় একটি অংশ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।
ইসরায়েলি জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, হামলায় ২৪ বছর বয়সী এক যুবক ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন, ২০ বছর বয়সী দুই যুবক কাচের আঘাতে আহত হয়েছেন এবং অন্য একজন বিস্ফোরণে চোট পেয়েছেন। বিকেলে ৫২ বছর বয়সী আরও একজন সামান্য আহত হন।
এদিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বিয়ার শেবার কাছে নিওত হোভাব শিল্প এলাকায় কয়েক শ কেজি ওজনের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানলে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। উত্তর ইসরায়েলেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
ইসরায়েলের পাশাপাশি পারস্য উপসাগরীয় অঞ্চলেও ইরান হামলা অব্যাহত রেখেছে। গতকাল শুক্রবার কুয়েতের জাতীয় তেল কোম্পানির একটি শোধনাগারে ড্রোন হামলায় অগ্নিকাণ্ড ঘটে এবং একটি বিদ্যুৎকেন্দ্র ও ওয়াটার ডিস্যালিনেশন প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়।
শনিবার বাহরাইনে ড্রোন হামলায় চারজন আহত হয়েছেন। দুবাইতে মার্কিন ক্লাউড কম্পিউটিং প্রতিষ্ঠান ওরাকলের অফিসসহ দুটি ভবনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে পড়ার খবর পাওয়া গেছে।

আধুনিক যুদ্ধক্ষেত্রে একজন সেনার জীবন কেবল একটি সংখ্যা নয়, বরং জাতির মর্যাদা ও সামরিক শক্তির প্রতীক। ইরানে ভূপাতিত এফ-১৫এ যুদ্ধবিমানের একজন ক্রুকে উদ্ধার করতে মার্কিন বাহিনীর বিশাল কর্মযজ্ঞের কথা জানা যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তথ্য অনুযায়ী, কয়েকশ কমান্ডো, বেশ কয়েকটি যুদ্ধবিমান এই উদ্ধার
২ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু করেনি। কিন্তু এক মাসেরও বেশি সময় পার হয়ে যাওয়ার পর স্পষ্ট হয়ে গেছে যে, এই যুদ্ধে ইসলামিক প্রজাতন্ত্রই এগিয়ে। ইরানের ভূখণ্ডে সপ্তাহের পর সপ্তাহ ধরে অবিরাম বোমাবর্ষণ চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হাজারো মানুষ নিহত...
৪ ঘণ্টা আগে
আন্তর্জাতিক গণমাধ্যমে যখনই ইরানের সামরিক সক্ষমতার বিষয়টি নিয়ে কথা ওঠে, তখনই আলোচনা গিয়ে ঠেকে একটি নামেই—কুদস ফোর্স। নামটি পরিচিত, দৃশ্যমান এবং তেহরানের আঞ্চলিক প্রভাব বোঝাতে সুবিধাজনক।
৬ ঘণ্টা আগে
এই যুদ্ধ ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের দিকে আরও দৃঢ়প্রতিজ্ঞ করে তুলবে। সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পারমাণবিক বোমা নিষিদ্ধ-সংক্রান্ত ফতোয়া তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেছে। ৪৪ কেজি উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম হাতে থাকা আইআরজিসি এখন উত্তর কোরিয়ার উদাহরণ অনুসরণ করতে চাইবে...
২০ ঘণ্টা আগে