
বলা হচ্ছে, শুধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতেই হঠাৎ করে একটি বিশেষ সম্মেলন আয়োজন করেছে ইউরোপীয় দেশগুলোর সামরিক জোট ন্যাটো। শুধু তা-ই নয়, ট্রাম্পকে সন্তুষ্ট করতে এবার ন্যাটো সম্মেলনে ইউরোপীয় নেতারা তাঁর জন্য লালগালিচাও বিছিয়ে দিয়েছেন। কিন্তু কী এমন ঘটল—ট্রাম্পকে খুশি করতে যেন একযোগে ঝাঁপিয়ে পড়েছে গোটা ইউরোপ!
আজ বুধবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, নেদারল্যান্ডসের দ্য হেগে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলন ঘিরে ইউরোপ নতুন এক সামরিকীকরণ যুগের সূচনা করছে। এমন এক সময়ে এই সম্মেলন শুরু হয়েছে, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি হয়েছে এবং ট্রাম্প নিজেকে ‘বিশ্ব শান্তির রক্ষাকর্তা’ হিসেবে ঘোষণা করেছেন। এই মঞ্চ তাই তাঁর জন্য যেন এক বিজয় উদ্যাপনের ক্ষেত্র।
উদ্যাপনের আরও কিছু কারণ আছে বটে! ইউরোপীয় দেশগুলো ট্রাম্পের দীর্ঘদিনের দাবি মেনে প্রতিরক্ষা ব্যয়ে জিডিপির ৫ শতাংশ ব্যয় করার অঙ্গীকার করেছে। এর মধ্যে ৩.৫ শতাংশ ব্যয় হবে অস্ত্র, সৈন্য ও গোলাবারুদের মতো ‘হার্ড ডিফেন্সে’ এবং ১.৫ শতাংশ ‘সফট ডিফেন্সে’, যেমন সাইবার নিরাপত্তা ও গোয়েন্দা কার্যক্রমে। স্পেন ছাড়া সবাই এই প্রতিশ্রুতি দিয়েছে। ব্রিটেন ঘোষণা দিয়েছে, তারা যুক্তরাষ্ট্র থেকে ১২টি এফ-৩৫-এ যুদ্ধবিমান কিনবে, যাতে পারমাণবিক অস্ত্র বহন করা যাবে।
অবস্থা এমন দাঁড়িয়েছে, ন্যাটো মহাসচিব মার্ক রুটে ব্যক্তিগতভাবে ট্রাম্পকে খুশি করতে তাঁর মোবাইলে নানা ধরনের তোষামোদি বার্তা পাঠিয়েছেন। ট্রাম্প অবশ্য এসব বার্তা সামাজিক মাধ্যমে ফাঁস করে দিয়ে কিছুটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছেন। ট্রাম্পের উদ্দেশে রুটে লিখেছেন, ‘আপনি এমন কিছু অর্জন করতে যাচ্ছেন, যা গত কয়েক দশকে কোনো আমেরিকান প্রেসিডেন্ট পারেননি।’ বার্তাগুলো ফাঁস হয়ে যাওয়ার পর রুটেকে এখন অনেকে তামাশা করে ‘ট্রাম্প বিশারদ’ বলে ডাকছেন!
বিশেষজ্ঞরা মনে করছেন, এবার ন্যাটো সম্মেলনের আনুষ্ঠানিক অংশ অনেক সংক্ষিপ্ত করা হয়েছে ট্রাম্পের মনোযোগ ধরে রাখতেই। ঐতিহ্যবাহী তিনটি সভার পরিবর্তে এবার মাত্র আড়াই ঘণ্টার একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলন শেষে যে যৌথ বিবৃতি দেওয়া হবে, তা-ও মাত্র পাঁচ প্যারাগ্রাফে সীমাবদ্ধ।
ইউক্রেন ও ইরান প্রসঙ্গেও সম্মেলনে আলোচনা সীমিত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নৈশভোজে আমন্ত্রিত হলেও আজকের মূল বৈঠকে তাঁকে রাখা হয়নি—যুক্তরাষ্ট্রের আপত্তির কারণেই। আর ইরান প্রসঙ্গ সম্মেলনের মূল আলোচ্য নয়, যদিও একাধিক দেশ পৃথকভাবে আলোচনা করতে পারে।
বিশ্লেষক ড্যান স্যাব্বাগ মনে করেন, এই সম্মেলন মূলত ট্রাম্পকে খুশি করার জন্য সাজানো। তিনি বলেন, ‘ট্রাম্প এখানে প্রধান আকর্ষণ, আবার অস্থিরতার উৎসও।’ তবে ইউরোপীয় নেতারা ট্রাম্পকে কেন্দ্র করে সম্মেলনের রূপ দিতে চাইলেও প্রশ্ন থেকেই যায়—ন্যাটোর মতো জোটের ভবিষ্যৎ কি এমন একজন অনিশ্চিত নেতার ওপর নির্ভর করে থাকা উচিত?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতিকে নিজের পক্ষে কাজে লাগানোর সুযোগ দেখছে চীন। বেইজিং মনে করছে, বৈশ্বিক বাণিজ্যকে নতুনভাবে সাজিয়ে তারা এমন এক কাঠামো গড়ে তুলতে পারে, যা ভবিষ্যতে বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের চাপ থেকে তাদের ১৯ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিকে সুরক্ষিত রাখবে।
১ ঘণ্টা আগে
চলতি বছরের শুরুতে মেজর জেনারেল হাসান রাশাদের নেতৃত্বে মিসরের জেনারেল ইন্টেলিজেন্স ডাইরেক্টরেট (জিআইডি) আফ্রিকা মহাদেশজুড়ে এক বিস্তৃত নিরাপত্তা ও কূটনৈতিক অভিযান শুরু করে। এতে সহযোগিতা করে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়, যা কার্যত চীনের প্রধান গোয়েন্দা সংস্থা। এই অভিযানের লক্ষ্য...
১ দিন আগে
গত বছরের নভেম্বর মাসে দক্ষিণ পাঞ্জাবের বাহাওয়ালপুর শহরে জুবাইদা বিবির বাড়িতে অভিযান চালায় পাঞ্জাব পুলিশের ক্রাইম কন্ট্রোল ডিপার্টমেন্ট (সিসিডি)। জুবাইদা বিবির অভিযোগ, অভিযানের সময় সিসিডি তাঁদের মোবাইল ফোন, নগদ অর্থ, স্বর্ণালংকার, মেয়ের বিয়ের যৌতুকের টাকাসহ সবকিছু নিয়ে যায়।
২ দিন আগে
চীনের সামরিক বিশেষজ্ঞ ও গোয়েন্দা সংস্থাগুলো ক্রমেই বলেছে, ইরানের ভেতরে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের গভীর অনুপ্রবেশ বিশ্ব নিরাপত্তার জন্য একধরনের ‘প্যান্ডোরার বাক্স’ খুলে দিয়েছে। বেইজিংয়ের দৃষ্টিতে বিশেষ করে ২০১৫ সালের পর থেকে এবং ২০২৫-২০২৬ সালে গতি পাওয়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা অভ
২ দিন আগে