সৈয়দ নাজমুল হক সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেছিলেন। ছাত্রাবস্থায় প্রগতিশীল রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৬২ সালের ফেব্রুয়ারিতে সামরিক আইনবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন। সে বছরেরই আগস্ট-সেপ্টেম্বর মাসে শিক্ষা কমিশন রিপোর্টবিরোধী আন্দোলনেও ছিল তাঁর সক্রিয় অংশগ্রহণ। এ সময় থেকেই সাংবাদিকতার প্রতি তাঁর আগ্রহ জন্মে। তিনি পাকিস্তান প্রেস ইন্টারন্যাশনালের চিফ রিপোর্টার, কলাম্বিয়া ব্রডকাস্টিং সার্ভিস ও হংকংয়ের এশিয়ান নিউজ এজেন্সির ঢাকা প্রতিনিধি ছিলেন।
১৯৬৪ সালে পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আসতে চাইলে ছাত্ররা তা পণ্ড করে দেয়। সে সময় মোনায়েম খান যাদের বিরুদ্ধে মামলা করেন তাদের মধ্যে শেখ ফজলুল হক মণি, আবদুর রাজ্জাক, নাজমুল হক, জাকির হোসেন ছিলেন। আদালতের রায়ে অবশ্য নাজমুল হক পরে মুক্তি পেয়েছিলেন।
১৯৬৭ সালে সুপিরিয়র সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি কেন্দ্রীয় সরকারের ইনফরমেশন সার্ভিসের জন্য মনোনীত হয়েছিলেন। কিন্তু মোনায়েম খানকে সমাবর্তন অনুষ্ঠানে ঢুকতে না দেওয়ার মামলায় জড়িত ছিলেন বলে তাঁকে সিএসপিতে যোগ দিতে দেয়নি মোনায়েম খান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিদেশ সফরে গেলে বিশ্বস্ত সহচর হিসেবে নাজমুল হককে নিয়ে যেতেন। মুক্তিযুদ্ধের সময় তিনি সিবিএসের সংবাদদাতা হিসেবে সামরিক গোয়েন্দাদের এড়িয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গিয়ে বিদেশি সাংবাদিকদের মাঝে বিচ্ছুদের (মুক্তিযোদ্ধা) কৃতিত্বের খবর ছড়িয়ে দিতেন। এই সময়ই তিনি পাকিস্তানিদের রোষানলে পড়ে যান। ৬ আগস্ট তাঁকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দী করা হয়। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে সেখানে আটক রাখা হয়। তাঁকে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বলা হয়। তিনি এ রকম সাক্ষ্য দিতে রাজি হননি। ২০ সেপ্টেম্বর তাঁকে ঢাকায় ফিরিয়ে আনা হয়। কিন্তু তিনি তখন থাকেন পাকিস্তানি সেনাদের নজরবন্দি।
১৯৭১ সালের ১১ ডিসেম্বর ভোর সাড়ে চারটায় অস্ত্রধারী আলবদর আর পাকিস্তানি বাহিনীর লোকেরা এসে তাঁর পুরানা পল্টনের বাড়ির দরজা ভেঙে ঢুকে পড়ে। তাঁকে ধরে নিয়ে যাওয়ার পর তিনি আর ফিরে আসেননি।

‘দ্বিতীয় লিঙ্গ’ বইয়ের শেষ ভাগে বলেছিলাম, আমি নারীবাদী নই। কারণ আমি তখন বিশ্বাস করতাম যে সমাজতান্ত্রিক উন্নয়নের সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে মেয়েদের সমস্যার সমাধান হবে। নারীবাদী অভিধাটির দ্বারা আমি তখন বোঝাতে চেয়েছিলাম, শ্রেণি-সংগ্রাম নিরপেক্ষভাবে শুধুই সুনির্দিষ্ট নারী ইস্যুতে সংগ্রাম করা।
৯ ঘণ্টা আগে
এপ্রিল মাসের প্রথম দিনটি বিশ্বজুড়ে ‘এপ্রিল ফুলস ডে’ হিসেবে পরিচিত। এ দিনে অনেকেই কাছের বা পরিচিত মানুষকে বোকা বানিয়ে মজা করার চেষ্টা করেন। কিন্তু এপ্রিলের প্রথম দিনটি কীভাবে বোকা বানানোর দিন হলো? এ নিয়ে মার্কিন সাময়িকী ন্যাশনাল জিওগ্রাফিক একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
৩ দিন আগে
’৭১ সালের ২৮ ফেব্রুয়ারি ভারী অস্ত্রশস্ত্রসহ ১০ হাজার টন যুদ্ধসামগ্রী নিয়ে পাকিস্তানি জাহাজ এমভি সোয়াত চট্টগ্রামে এসে পৌঁছায়। সেনাবাহিনীতে চাকরি করার অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পারি যে, এই জাহাজ পাকিস্তান থেকে রওনা দেওয়ার আগে অন্তত এক মাস সময় লেগেছে বিভিন্ন পর্যায়ে সিদ্ধান্ত নিতে, সমরাস্ত্রগুলোকে...
৭ দিন আগে
একটা সময় বিমানবন্দর অফিসার ছিলেন আবু ওসমান চৌধুরী। কিন্তু পরে যোগ দেন পাকিস্তান সেনাবাহিনীতে। মুক্তিযুদ্ধ চলাকালে মেজর হিসেবে তিনি কর্মরত ছিলেন কুষ্টিয়ায়। অপারেশন সার্চলাইটের খবর পেয়ে চুয়াডাঙ্গার ঘাঁটিতে পৌঁছে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং মুক্তিযুদ্ধে যোগ দেন।
৮ দিন আগে