জীবন ফুরিয়ে যাওয়ার আগে যেতে নেই। অন্তত আমাদের দায় মেটানোর সুযোগটা তো দেওয়া উচিত! তা না হলে যে আমাদের নাছোড়বান্দা বিবেক সারা জীবন ঘুমাতে দেবে না। ফাহির, ভাই আমার, কেন অকস্মাৎ এমন করলেন! আপনার উচিত ছিল অনেক দিন সময় দেওয়া। তাতে দিনে দিনে সবার সয়ে যেত।
আপনি হাসপাতালের বিছানার সঙ্গে মিশে যেতেন। আমরা বহু চেষ্টার পর সময় বের করে হাতে হরলিক্স আর ফলের কার্টন নিয়ে আপনাকে দেখতে যেতাম। আমাদের দেখে কোটরে ঢুকে যাওয়া আপনার চোখ খানিক জ্বলজ্বল করে উঠত। চাপা ভাঙা মুখে হাসতে গিয়ে পুরো চেহারাটাই বিকৃত হয়ে যেত। মাথার কাছে বসে শীর্ণ হাতখানা মুঠোর ভেতর ভরে বলতাম, ফাহির, আপনার কিচ্ছু হয়নি। দ্রুতই সেরে উঠবেন। এই মিথ্যা আশ্বাস আপনিও বুঝতেন। কিন্তু তাতেও তো কিছুটা সময়ের জন্য যন্ত্রণা লাঘব হতো। এভাবে আমাদের সয়ে যেত একদিন। আপনার শেষযাত্রার জন্য হয়তো আমরা মনে মনে প্রস্তুতিও নিয়ে রাখতাম! এটুকু উপকার তো করতে পারতেন!
কিন্তু না, আপনি কাউকেই তোয়াক্কা করলেন না। একটা মেয়ে হাতভরে মেহেদির আলপনা এঁকে আপনার জন্য অপেক্ষা করছে। এটা তো আপনি জানতেন। আমি নিশ্চিত, যতক্ষণ হুঁশে ছিলেন তাঁর মুখটাই আপনার চোখের সামনে বারবার ভেসে উঠেছে।
আপনি মা-বাবার আদুরে ছিলেন। তাই বলে সবার ভালোবাসার জোর পরীক্ষার জন্য জেদ ধরে বসলেন! জানি, আপনি প্রচণ্ড একগুঁয়ে। জেদ চেপে বসলে আর কাউকে পরোয়া করেন না। এই তো সেদিন, পাত্রীপক্ষ দেখতে আসবে বলে আপনি বাড়ি যাওয়ার জন্য ছুটি চাইলেন। এত করে বলার পরও এতটা পথ বাইক চালিয়ে গেলেন, এলেন। তাই বলে জীবন দিয়ে জেদ রাখতে হবে?
আপনি বোঝেন না মৃত মানুষের স্মৃতি কর্পূরের মতো? এই যে এত স্মৃতিচারণা, শোকগাথা, শোকসভা, ভাসা ভাসা অগভীর তরল আবেগমথিত বক্তৃতা, আপনি জানেন এগুলো তুচ্ছ, দায়সারা! শিগগির সব স্বাভাবিক হয়ে আসবে। আবার হাসিঠাট্টা, কলতানে ভরে উঠবে আপনার স্বজনদের বাড়ির আঙিনা, আপনার কর্মস্থল। আলাপে হয়তো আপনার নামও উঠবে, কিন্তু সে আর কারও হৃদয় ভারাক্রান্ত করবে না।
বরং আপনার সেই শিশুসুলভ সরলতা, আপনি একটা গল্প কখনো সংক্ষেপে বলতে পারতেন না, শিশুদের মতো সবিস্তারে বলতেন, সেটি মাঝে মাঝে আমার বিরক্তি উৎপাদন করত। আপনি জেনে হয়তো খুশি হবেন, আপনার সেই আচরণ আর বিরক্তি উৎপাদন করবে না!
কিন্তু জানেন, সেটি হয়তো সহজে হওয়ার নয়। এই যে জীবনের শুরুতেই আচমকা নিভে যাওয়ার আগে সবার মনে দাপিয়ে বেড়িয়েছেন, সে কি সহজে মুছে যাওয়ার! আপনাকে ভালোবাসার কথা বলে আর আদিখ্যেতা করতে চাই না। কী লাভ! সে তো আর আপনার কাছে পৌঁছাবে না।
জানি, বহু কাল আপনি কোনো আড্ডায় অথবা একাকিত্বের কালে হঠাৎ উঁকি দিয়ে চারপাশটা বিষণ্ন করে তুলবেন। এ থেকে আমাদের কাউকে মুক্তি দেবেন না—এটুকুই আবদার।

শত শত বছর আগে আরবের মরুভূমিতে ঘুরে বেড়ানো বেদুইনদের কাছে আধুনিক উপায়ে খাবার সংরক্ষণের কোনো ব্যবস্থা ছিল না। তারা যখন শিকার করত বা পশু জবাই করত, তখন এগুলোর মাংস যেন নষ্ট না হয়ে দীর্ঘদিন ভালো থাকে ও সহজে বহন করা যায়, সেজন্য মাটির নিচে মাংস রান্নার এক পদ্ধতি আবিষ্কার করে তারা।
৬ ঘণ্টা আগে
এস্তোনিয়ায় রাই বা কালো রুটি সবচেয়ে জনপ্রিয় খাবার। সে দেশের নাগরিকেরা প্রতিদিন খাবারের তালিকায় রাখে এটি। এই রুটির নাম লেইব। এটি মূলত কালো রাই আটা, পানি, লবণ ও টক খামির দিয়ে তৈরি হয়। ঘনত্ব বাড়াতে অনেক সময় এতে বীজ বা ওটস মেশানো হয়। খামিরটি দীর্ঘ সময় ধরে, প্রায় ১৮ থেকে ২৪ ঘণ্টা গাঁজানো হয়।
১ দিন আগে
অনেকে গরম-গরম স্যুপ ও নুডলস খেতে পছন্দ করেন। কিন্তু উত্তর কোরিয়াবাসীর কাছে সবচেয়ে জনপ্রিয় খাবার ঠান্ডা নুডলস। তাঁদের এই ঠান্ডা নুডলসের নাম পিয়ংইয়ং ন্যাংমাইয়ন। বাকহুইট বা ঢেমশির আটা থেকে তৈরি লম্বা লম্বা সেদ্ধ নুডলস ছেড়ে দেওয়া হয় হালকা স্বাদের ঠান্ডা গরু বা শূকরের মাংসের ঝোল এবং মুলার...
৮ দিন আগে
কবিতা আমাকে ‘হেলাল হাফিজ’ বানিয়েছে। একটা পরিচিতি পেয়েছি। কিন্তু আমার সব সময়ই মনে হয়, সে তুলনায় আমি কিছুই দিতে পারিনি। মাত্র দুটি বই। ভাবো একবার। মাঝেমধ্যে মনে হয় আমি অন্যায় করেছি, নিজের সঙ্গে, পাঠকের সঙ্গে। মাথায় কত কিছু আসছে, কিন্তু লিখতে সাহস হয়নি।
১৪ দিন আগে