স্কুল কামাই করে জমি দখলের সংঘর্ষে অংশ নিলেন এক শিক্ষক। পঞ্চগড়ের বোদা উপজেলার সুভা সুজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজার রহমানের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। তিনি বর্তমানে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।
আজ সোমবার দুপুরে কালিয়াগঞ্জ গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনাটি ঘটে। সংঘর্ষে চার জন গুরুতর আহত হয়। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, কিসমতপুর বাহাদুর নারায়নী মৌজায় ২২ নং খতিয়ানের ১৯৯৩ দাগের ৩৫ শতাংশ জমি দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন ইউনুস আলীরা। ২০২০ সালে হঠাৎ করেই কালিয়াগঞ্জ এলাকার মৃত রহিমউদ্দিনের ছেলে আজিজার রহমান ও তাঁর পরিবার ওই জমির মালিকানা দাবি করেন। তাঁরা জোটবদ্ধভাবে চাষাবাদ করতে বাধা দেন। ইউনুস আলীর ভাই তছলিম উদ্দিন বাদী হয়ে পঞ্চগড় সহকারী জজ আদালতে দেওয়ানি মামলা করেন। গত ২১ নভেম্বর আদালত মামলার রায় দেন।
রায়ে ওই জমির প্রকৃত মালিক হিসেবে ইউনুস আলী ও তাঁর ভাইদের ঘোষণা করা হয়। রায়ের পরিপ্রেক্ষিতে তাঁরা জমিতে ট্রাক্টর দিয়ে চাষ দেওয়া শুরু করেন। এ সময় প্রতিপক্ষ স্কুল শিক্ষক আজিজার রহমানের নেতৃত্বে ২০ / ৩০ জন লাঠিয়াল বাহিনী ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে। দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় চার জন আহত হয়ে মাটিতে পড়ে থাকেন। পরে তাঁদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সুভা সুজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হবিবর রহমান বলেন, ‘দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজার রহমান আজ সকালে স্কুলে এসে আবার চলে যান। দুপুরে আরেকবার এসে আবার চলে যান। কোথায় গিয়েছেন তা আমরা জানি না।’
এ বিষয়ে জানতে ফোনে যোগাযোগ করা হলে আজিজার রহমান কোনো মন্তব্য করেননি।
বিষয়টিতে দৃষ্টি আকর্ষণ করলে বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ হাসান বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
৩ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১২ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে