নতুন এক ফিচার নিয়ে কাজ করছে জনপ্রিয় অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। খুব দ্রুত চালু হতে যাওয়া এই ফিচার অডিওবার্তা চালনায় গতি বাড়াবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে অডিওবার্তার গতি দেড় থেকে দুই গুণ পর্যন্ত বাড়ানো যেতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ওই ফিচারটি বর্তমানে আইওএস ডিভাইসে পরীক্ষা করা হচ্ছে। খুব শিগগির তা অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহার করা হবে। অডিওবার্তা মূলত একটি ফরোয়ার্ড করা ভয়েস নোট বা অন্য কোনো অডিও ফাইল, যা পাঠানোর সময় প্রেরক রেকর্ড করেননি।
হোয়াটসঅ্যাপ ফিচার ট্র্যাকার ডব্লিওবিটাইনফো জানিয়েছে, মেটার এই মেসেজিং অ্যাপের নতুন ফিচার শুধু ভয়েস নোট নয়; বরং সব ধরনের অডিওবার্তা চালনায় গতি বাড়াবে। ফিচারটি আইওএস ছাড়াও অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্যও প্রযোজ্য হবে। এই ফিচার এখনো পরীক্ষামূলকভাবে চালু থাকলেও ব্যবহারকারীদের জন্য কবে উন্মুক্ত করা হবে, তা জানায়নি ডব্লিওবিটাইনফো। যদিও তারা উল্লেখ করেছে, এই ফিচারের মাধ্যমে যেকোনো অডিও চালানোয় বাড়তি সুবিধা পাওয়া যাবে।
অন্যদিকে এ সপ্তাহের শুরুতে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট সুরক্ষিত করার দুটি নতুন পদ্ধতি চালু করেছে হোয়াটসঅ্যাপ। এই নতুন নিরাপত্তা পদ্ধতির মধ্যে রয়েছে ফ্ল্যাশ কল ও মেসেজ লেভেল রিপোর্টিং। ফ্ল্যাশ কলে একটি স্বয়ংক্রিয় কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা তাঁদের অ্যাকাউন্ট নিবন্ধন করতে পারবেন। আর মেসেজ লেভেল রিপোর্টিং দিয়ে ব্যবহারকারীরা তাঁদের অপছন্দের যেকোনো বার্তাকে পতাকা দিয়ে চিহ্নিত করে ওই বার্তা প্রদানকারীর অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন।

বিশ্বের অন্যতম প্রভাবশালী সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডোবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শান্তনু নারায়ণ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দীর্ঘ ১৮ বছর পর তিনি এই শীর্ষ পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তাঁর পদত্যাগের ঘোষণার পর সান জোসে-ভিত্তিক কোম্পানিটি এখন নতুন সিইওর সন্ধানে নামছে।
৪ ঘণ্টা আগে
অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা। গতকাল বুধবার এমটবের ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
১ দিন আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র গোপন রাখতে মার্কিন বাণিজ্যিক স্যাটেলাইট সংস্থা ‘প্ল্যানেট ল্যাবস’ তাদের ছবি প্রকাশের সময়সীমা বাড়িয়ে দিয়েছে। ব্লুমবার্গের প্রতিবেদনে জানানো হয়েছে, দুদিন আগে যেখানে মাত্র ৪ দিন পর স্যাটেলাইট চিত্র প্রকাশ করার কথা বলা হয়েছিল...
৩ দিন আগে
ঈদ সামনে এলেই জমে ওঠে কেনাকাটা। রাজধানীর শপিং মল থেকে শুরু করে জেলা শহরের বাজার—সব জায়গায় দেখা যায় ক্রেতার ভিড়। আগে এমন সময়ে অনেকে পকেটভর্তি টাকা নিয়ে বের হলেও এখন দৃশ্যপট কিছুটা বদলেছে
৩ দিন আগে