বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করেও বিতর্ক থেকে দূরে থাকতে পারছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধীরা তো বটেই, দলের ভেতর থেকেও প্রশ্ন উঠছে, তিনটি কৃষি আইনই যখন প্রত্যাহার করা হবে, তখন কেন এতদিন নীরব ছিলেন প্রধানমন্ত্রী? তিনটি কৃষি আইন নিয়ে দলকে বিপাকে ফেলার জন্য বিজেপিতে মোদি বিরোধীরা সরব হতে শুরু করেছেন। কিন্তু এখনই প্রকাশ্যে তাঁরা মুখ খুলছেন না। সকলেই তাকিয়ে রয়েছেন উত্তর প্রদেশসহ ৫ রাজ্যের বিধানসভা ভোটের দিকে। ফল দলের অনুকূলে না গেলে মোদি বিরোধীরা সোচ্চার হবেন বলে ইঙ্গিত মিলতে শুরু করেছে।
বিজেপির সাংসদ এবং প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাতি বরুণ গান্ধী বহুদিন ধরেই কৃষি আইনের বিরোধিতা করছিলেন। দলের লাইনের বাইরে গিয়ে সমানে বিতর্কিত মন্তব্য করে দলের নেতাদের বিব্রত করছিলেন। শুক্রবার কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা হতেই একগুচ্ছ প্রশ্ন তুলে মোদিকে প্রশ্নবাণে বিদ্ধ করেছেন তিনি। কৃষি আইনের প্রতিবাদ আন্দোলনে সাত শতাধিক কৃষকের মৃত্যু থেকে শুরু করে লখিমপুর-খেরিতে মন্ত্রীপুত্রের গাড়ি চাপায় কৃষক মৃত্যু, সব উল্লেখ করে ন্যায় চেয়েছেন প্রধানমন্ত্রীর কাছে।
ভারতের সাবেক সেনা প্রধান তথা মোদি মন্ত্রিসভার প্রতিমন্ত্রী জেনারেল (অব.) ভিকে সিং-ও প্রশ্ন তুলেছেন কৃষি আইন প্রত্যাহারের যৌক্তিকতা নিয়ে। বিজেপির অন্দরে জল্পনা শুরু হয়েছে, এই আইন প্রত্যাহারে আদৌ দলের কোনো লাভ হবে কিনা তা নিয়ে। কারণ বিরোধীরা সমানে আক্রমণ করে চলেছে বিজেপিকে। মোদির ইমেজকেই টার্গেট করছেন কংগ্রেসসহ বিভিন্ন দলের নেতারা। এরই মধ্যে বিজেপির সাবেক জোট শরিক শিরোমণি আকালি দলের নেতা সুখথবীর সিং বাদল জানিয়ে দিয়েছেন, কৃষি আইন প্রত্যাহার করা হলেও তাঁরা আর বিজেপির জোটে ফিরবেন না। তবে পাঞ্জাবের দলছুট কংগ্রেস নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী অমরিন্দার সিং বিজেপির সঙ্গে হাত মেলানোর ইঙ্গিত দিয়েছেন। কিন্তু কংগ্রেস ছাড়ার পর অমিরিন্দারের রাজনৈতিক শক্তি নিয়ে বিজেপি নেতাদের মধ্যেও প্রশ্ন রয়ে গিয়েছে।
বিজেপিতে মোদি বিরোধীদের একটি বড় অংশ মনে করেন, কৃষি আইন প্রত্যাহার করার মাধ্যমে বিরোধীদের বক্তব্যকে কার্যত মেনে নিয়েছে সরকার। এবার ফেল নাগরিকত্ব সংশোধনী আইন, জাতীয় নাগরিক পঞ্জীকরণ (এনআরসি) থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে দাবিতে আন্দোলন আরও জোরদার হবে। তাছাড়া মোদীর ঘোষণার পরও কৃষক আন্দোলন থামেনি। বরং নতুন নতুন দাবিতে, কৃষকেরা সরকারকে চাপে রাখার কৌশল নিয়েছে। আজ রোববার সংযুক্ত মোর্চার নেতারা বৈঠকে বসছেন। তার আগেই মোর্চার নেতা রাকেশ টিকায়েত জানিয়েছেন, সরকারের সঙ্গে আলোচনার আগে আন্দোলন প্রত্যাহার হবে না। কংগ্রেসও নতুন উদ্যমে বিজেপির বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছে।
রাহুল গান্ধীর দাবি, তিনি আগেই বলেছিলেন কৃষক স্বার্থ বিরোধী আন্দোলন প্রত্যাহার করা হবে। সেটাই হয়েছে। তাঁর বোন, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদরা, ফের লখিমপুর খেরিতে মন্ত্রীপুত্রের গাড়িতে চাপা দিয়ে কৃষক হত্যার অভিযোগকে সামনে এনে মোদিকে খোঁচা দিয়ে চলেছেন। ফলে ঘরে-বাইরে চাপে রয়েছেন মোদি।

রিংয়ে ‘প্যাক’ নামে পরিচিত অল এলিট রেসলিংয়ের (এইডব্লিউ) জনপ্রিয় ইংলিশ রেসলার বেঞ্জামিন স্যাটারলি ৪০ বছর বয়সে মারা গেছেন। রোববার রাতে এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে এইডব্লিউ। তবে তাঁর মৃত্যুর কারণ বা পরিস্থিতি সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।
১ ঘণ্টা আগে
রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে বন্দী হওয়া উত্তর কোরিয়ার দুই সেনাকে দক্ষিণ কোরিয়ায় নেওয়া হয়েছে। সেখানে তাঁদের নিরাপত্তা যাচাই, জিজ্ঞাসাবাদ ও সামরিক-সংক্রান্ত তথ্য সংগ্রহের পর পুনর্বাসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
২ ঘণ্টা আগে
ভারতের মধ্যপ্রদেশের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার নিধি তিওয়ারি আত্মহত্যা করেছেন। ফেসবুক ও ইনস্টাগ্রাম মিলিয়ে তাঁর অনুসারীর সংখ্যা ছিল প্রায় ১৬ লাখ। সোমবার (২৮ সেপ্টেম্বর) এনডিটিভি জানায়, গত শনিবার নিজ বাড়ি থেকে নিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তাঁর বয়স হয়েছিল ৩০ বছর।
২ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে ইরানের হামলায় আট মার্কিন মেরিন আহত হয়েছেন বলে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ স্থানীয় সময় গতকাল রোববার জানিয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো নিশ্চিত করেছে, দুই সপ্তাহ আগে হরমুজ প্রণালিতে যে জাহাজে তারা অবস্থান করছিল, সেটি হামলার...
৫ ঘণ্টা আগে