আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে ঘরোয়া আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাচ্ছিলেন এবি ডি ভিলিয়ার্স। এবার একেবারেই থামার সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া তারকা। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে সব ধরনের ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন ডি ভিলিয়ার্স।
সামাজিক যোগাযোগমাধ্যমের সেই পোস্টে ডি ভিলিয়ার্স জানিয়েছেন, তাঁর খেলা চালিয়ে যাওয়ার সব আগ্রহ শেষ হয়ে গেছে। তিনি লিখেছেন, ‘দুর্দান্ত একটা যাত্রা ছিল, তবে এবার বিদায় বলার সময় হয়েছে। আমার ভাইয়ের সঙ্গে সেই ছোটবেলায় বাড়ির বাগানে খেলা শুরু করেছিলাম। খেলা নিয়ে সব সময় দারুণ উত্তেজনা কাজ করত। কিন্তু ৩৭ বছর বয়সে এসে নিজের মধ্যে সেই আগুন আর অতটা জোরালোভাবে খুঁজে পাচ্ছি না।’
বিদায়বেলায় ডি ভিলিয়ার্স আরও লিখেছেন, ‘দক্ষিণ আফ্রিকা হোক বা আরসিবি বা টাইটানস, ক্রিকেট বরাবর আমাকে দুই হাত ভরে দিয়েছে। ক্রিকেটের প্রতি আমি সব সময় কৃতজ্ঞ থাকব।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫