১৫ বছর পর দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ১০ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে। গত রোববার দুপুরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির ঘোষণা দেন । এই কমিটির সদস্যরা তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
কমিটিতে সভাপতি পদে আবদুল মান্নান মোল্লা, সাধারণ সম্পাদক পদে মো. সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে যাদব রায় রয়েছেন।
এ ছাড়া কমিটিতে সহসভাপতি করা হয়েছে শাহাদাৎ হোসেন মিঠু, মো. আলাউদ্দিন ও আলম হাজারিকে, যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম সারোয়ার, মো. মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহরাব হোসেন সোহাগ, দপ্তর সম্পাদক করা হয়েছে মো. দেলোয়ার হোসেনকে।
এক মাসের মধ্যে ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে দল সূত্রে জানা গেছে। এদিকে নতুন কমিটি পেয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের উচ্ছ্বসিত দেখা গেছে।
২০০৫ সালে শহীদুল্লাহ খাজাকে আহ্বায়ক ও আবদুল মান্নান মোল্লাকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্যের উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। তাঁদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে তিন মাস সময় বেঁধে দেওয়া হয়েছিল। ১৫ বছর পার হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। অবশেষে কেন্দ্রীয় কমিটি ১০ সদস্যের নতুন কমিটি ঘোষণা করল।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫