ঢাকা: ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বিমানবাহিনীর ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনায় পাকিস্তানকে দুষছেন ভারতীয় সেনা লেফটেন্যান্ট জেনারেল ডি পি পান্ডে। গতকাল বুধবার কাশ্মীর উপত্যকায় মোতায়েন করা ১৫ নম্বর কোরের কমান্ডার পান্ডে এমনটি বলেন।
পান্ডে বলেন, এমন ড্রোন রাস্তাঘাটে বসে তৈরি করা যায় না। রাষ্ট্রীয় মদদ এবং প্রযুক্তিগত সহায়তা ছাড়া যুদ্ধের উপযোগী ড্রোন বানানো লস্কর-ই-তৈয়েবা বা জৈশ-ই-মহম্মদের মতো জঙ্গিগোষ্ঠীর পক্ষে সম্ভব নয়।
লেফটেন্যান্ট জেনারেল পান্ডের অভিযোগ, শুধু বোমাবাহী ড্রোন বানানোই নয়, সেগুলো নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল পাকিস্তানের।
উল্লেখ্য, গত শনিবার মধ্যরাতে ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়। ওই ঘটনায় বিমানবাহিনীর দুই সদস্য আহত হন। তার পরই সীমান্ত নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসে মোদি সরকার।
প্রাথমিক তদন্তে জানা গেছে, সীমানা পেরিয়ে বোমাবাহী আধুনিক ড্রোন দুটি এসেছিল জম্মুর আকাশে। কিন্তু নিরাপত্তাবলয় টপকে কীভাবে ড্রোন দুটি সেখানে ঢুকে পড়ল তার সঠিক উত্তর এখনো মেলেনি। ঘটনার দায়িত্ব পেয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।
অভিযোগ রয়েছে, গত কয়েক বছর ধরেই ড্রোনের মাধ্যমে পাকিস্তান থেকে জম্মু ও কাশ্মীরে পাঠানো হচ্ছিল অস্ত্রশস্ত্র, মাদক ও জাল টাকা। এবার ড্রোনের মাধ্যমে জঙ্গিরা সরাসরি হামলা শুরু করায় দুশ্চিন্তায় ভারত। জম্মুতে ড্রোন হামলার ঘটনার পর বানিহাল থেকে এক যুবককে চার কেজি বিস্ফোরকসহ গ্রেপ্তার করে দেশটির পুলিশ। ওই যুবক পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী লস্করের সদস্য বলে জানা গেছে।

দিল্লিতে ১৭ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের পর ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ খোলা মাঠে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে চারজনের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে তিনজনই অপ্রাপ্তবয়স্ক। কয়েক দিন পর পচে যাওয়া মরদেহ উদ্ধারের সময় তার শরীরের কিছু অংশ কুকুরে খেয়ে ফেলেছিল।
১৯ মিনিট আগে
ইরান সমর্থিত ইয়েমেনি গোষ্ঠী হুতিদের গত এক সপ্তাহের সামরিক তৎপরতার পর তাদের নিয়ন্ত্রণে রাখতে তেহরানকে সহযোগিতা করার জন্য গোপনে অনুরোধ জানিয়েছে চীন। সৌদি আরব বেইজিংয়ের কাছে সহায়তা চাওয়ার পর চীন ইরানের কাছে এই বার্তা দিয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত তিন ইরানি কর্মকর্তা। তাঁরা নাম প্রকাশ...
১ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ গুরুত্বপূর্ণ এক পর্যায়ে এসে পৌঁছেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ শেষ করতে ফের বড় ধরনের হামলা শুরু করবেন কি না, সে বিষয়ে তাঁকে শিগগিরই বড় সিদ্ধান্ত নিতে হবে বলে তিনি জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে...
১ ঘণ্টা আগে
সৌদি আরবের কাছে লকহিড মার্টিনের তৈরি এফ-৩৫ লাইটনিং-২ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তথা স্টেট ডিপার্টমেন্ট। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মধ্যপ্রাচ্যে সৌদি আরব আরও গভীরভাবে যুদ্ধে জড়িয়ে পড়ার সময় এই অনুমোদনের খবর এল।
২ ঘণ্টা আগে