
অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কোম্পানির নাম পরিবর্তন করা হয়েছে। নাম দেওয়া হয়েছে ‘মেটাভার্স’। সংক্ষেপে ‘মেটা’। বৃহস্পতিবার ফেসবুকের বার্ষিক সম্মেলনে নতুন নাম ঘোষণা করেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।
ফেসবুকের নামের পরিবর্তন নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। তার প্রতিফলনই ঘটল বার্ষিক সম্মেলনে। বহুজাতিক প্রযুক্তি সংস্থা ফেসবুক ইনকরপোরেশন নাম বদলালেও তার ফেসবুক অ্যাপটির নাম বদলায়নি। ইনস্টাগ্রাম, অকুলাস, হোয়াটসঅ্যাপের মতো ফেসবুক অ্যাপটিও থাকছে বলে জানিয়েছেন জাকারবার্গ।
এক ভার্চুয়াল কনফারেন্সে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বলেছেন, 'আমরা যা কিছু করছি এবং ভবিষ্যতে করব, সেটা বিদ্যমান ব্র্যান্ডটি সম্ভবত উপস্থাপন করতে পারছে না, তাই নাম পরিবর্তন দরকার।'
মার্ক জাকারবার্গ বলেন, 'আমি আশা করি যে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের মেটাভার্স কোম্পানি হিসেবে দেখা হবে। আর আমরা সামনে যা তৈরি করতে যাচ্ছি, সেটার ওপর ভিত্তি করেই আমাদের কাজ ও পরিচয় গড়ে উঠবে।'
`আমরা এখন আমাদের ব্যবসাকে দুটি ভিন্ন অংশ হিসেবে দেখছি'' উল্লেখ করে জাকারবার্গ বলেন, 'একটি অংশ আমাদের অ্যাপস পরিবারের জন্য এবং আরেকটি অংশ ভবিষ্যতের প্ল্যাটফর্মে কাজের জন্য ৷ '
মার্ক জাকারবার্গ আরও বলেন, 'আর এর অংশ হিসেবে আমাদের সময় এসেছে একটি নতুন কোম্পানি ব্র্যান্ড গ্রহণ করা, যাতে আমরা যা কিছু করি, আমরা কে এবং আমরা কী তৈরি করতে চাই—এ বিষয়গুলোকে প্রতিফলিত করে।'
উল্লেখ্য, ২০১৫ সালে গুগল তার কোম্পানি কাঠামো নতুন করে সাজিয়েছিল। সে সময়ই তারা নতুন নাম নেয় আলফাবেট।

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সর্দিজ্বরে আক্রান্ত হওয়া একটি সাধারণ বিষয়। জ্বর চলাকালে আমরা শরীরের যত্ন নিলেও জ্বর সেরে ওঠার পর অনেকেই এক নতুন সমস্যায় পড়েন। আয়নার সামনে দাঁড়ালেই চোখে পড়ে ত্বকের শুষ্কতা, ঠোঁট ফেটে যাওয়া, চোখের নিচে কালো দাগ এবং মাথায় চিরুনি চালালেই গোছা গোছা চুল উঠে আসার সমস্যা এখন ঘরে
২৩ মিনিট আগে
মেকআপ না থাকা সত্ত্বেও ঝলমলে ত্বক, টাইট করে বাঁধা চুল, সুতির সাদা টি-শার্ট আর হাতে এক কাপ মাচা চা। সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েক বছর ধরে রাজত্ব করছে ‘ক্লিন গার্ল’ নান্দনিকতা। আর এখন এই ধারার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ‘বেয়ার নেলস’ বা নেল পলিশ ছাড়া খালি নখের ফ্যাশন।
২ ঘণ্টা আগে
পূজার আমেজ ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। পোশাক-আশাকের বিজ্ঞাপন ও ছাড়ের বার্তা বলে দিচ্ছে আনন্দের কথা। আর উৎসবের প্রস্তুতিতে ঘরদোর একদম ঝকঝকে-তকতকে রাখা চাই। পূজার ঠিক আগের দিনগুলোতে রান্নাবান্না, নতুন পোশাক আর মণ্ডপে ঘোরার ব্যস্ততা থাকে। তাই শেষ মুহূর্তের ধকল এড়াতে এখন থেকেই একটু একটু করে ঘর ডিপ ক্লিন...
৩ ঘণ্টা আগে
বিজ্ঞান ও মানব সভ্যতার ইতিহাস বলে, শিল্পবিপ্লবের আগে আমাদের পূর্বপুরুষদের ঘুমের ধরন আজকের মতো আট ঘণ্টার একটানা বা ছাঁচে ফেলা ছিল না। তানজানিয়ার হাদজা, বলিভিয়ার সিমানে কিংবা নামিবিয়ার সান সম্প্রদায়ের মতো আধুনিক শিকারি-সংগ্রাহক মানুষদের জীবনযাত্রা বিভিন্নভাবে পর্যবেক্ষণ করেছেন গবেষকেরা। তাঁরা...
৬ ঘণ্টা আগে