করোনার সংক্রমণ কমে যাওয়ার পর বিদেশিদের ওমরাহ ও হজ পালনের অনুমতি দিলেও কিছু বিধিনিষেধ রেখে দিয়েছিল সৌদি সরকার। এর মধ্যে একটি ছিল, একবার ওমরাহ পালনের পর দ্বিতীয়বার ওমরাহ পালন করতে চাইলে আবেদনের জন্য ১৫ দিন অপেক্ষা করতে হবে। এবার সেই নিয়মও বাতিল করেছে দেশটির সরকার। গতকাল সৌদি আরবের হজ ও ওমরাহ-বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, নতুন নির্দেশনা অনুযায়ী একাধিক ওমরাহ পালন করতে এখন আর ১৫ দিন অপেক্ষা করতে হবে না। একটি ওমরাহর পারমিটের মেয়াদ শেষ হওয়ার পর যেকোনো ওমরাহযাত্রী ‘এতমারনা’ বা ‘তাওয়াক্কালনা’ অ্যাপের মাধ্যমে পুনরায় আবেদন করতে পারবেন।
১৭ অক্টোবর করোনা-বিষয়ক বিধিনিষেধ ও সতর্কতামূলক স্বাস্থ্যবিধি শিথিল করে সৌদি সরকার। মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে পূর্ণ ধারণক্ষমতায় মুসল্লিদের উপস্থিত হওয়ার অনুমোদন দেওয়া হয়। তবে নামাজ আদায়, ওমরাহ পালন ও রওজা শরিফ জিয়ারতের জন্য মুসল্লিদের অবশ্যই করোনার টিকার পূর্ণ ডোজ সম্পন্ন করতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১৬ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫