
সাম্প্রদায়িক হামলার ঘটনায় অপরাধী ছাত্রলীগ হোক বা যে দলেরই হোক, তার বিচার হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সাম্প্রদায়িক হামলার ঘটনায় এক ছাত্রলীগ নেতার নাম আসা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।
আজ রোববার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ ছাড়া আওয়ামী লীগ অবশ্যই অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে বলে উল্লেখ করেন আইনমন্ত্রী।
আনিসুল হক বলেন, 'ছাত্রলীগ বা অন্য লীগ বা অন্য দল, এসব না। যারা অপরাধ করবে তাদের বিচার হবে। সে যেই দলেরই হোক, যে গোষ্ঠীরই হোক, যে জাতিরই হোক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষকেও সে দীক্ষায় দীক্ষিত করেছেন বলে জনগণ সাম্প্রদায়িক রাজনীতির দিকে ঝোঁকে না। সে ক্ষেত্রে কেউ যদি ব্যক্তিস্বার্থে অন্যায় করে, সেটাও অন্যায় এবং তাঁকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।' .
সম্প্রতি রংপুরের পীরগঞ্জের জেলেপল্লিতে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে হামলার নেতৃত্ব দেন সৈকত মণ্ডল নামের এক কলেজছাত্র। সৈকতসহ দুজনকে গ্রেপ্তারের পর এ তথ্য জানায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, সৈকত পীরগঞ্জ উপজেলার চেরাগপুর গ্রামের রাশেদুল মণ্ডলের ছেলে। তিনি রংপুর কারমাইকেল কলেজের ছাত্র এবং কলেজের দর্শন বিভাগ শাখা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। তবে ১৭ অক্টোবর হামলার পরদিন তাঁকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সাইদুজ্জামান সিজার।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মুহাম্মদ মহসিন রশিদ এই রিট দায়ের করেছেন। আজ বুধবার রিটের বিষয়টি সাংবাদিকদের জানান তিনি। যে ঐতিহাসিক প্রেক্ষাপটে...
১৮ মিনিট আগে
দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ একটি সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিগত বছরগুলোয় দেশের মানুষ এ ধরনের একটি সংসদের অপেক্ষায় ছিল উল্লেখ করে তিনি বলেন, এবারের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সেই প্রত্যাশা পূরণ হয়েছে এবং এই সংসদের প্রতি সাধারণ
২৯ মিনিট আগে
এ চুক্তি মিয়ানমার ও বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য অস্ট্রেলিয়ার ২০২৬-২০২৮ মেয়াদের ৩৭০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ৩ হাজার ১৬২ কোটি টাকা) মানবিক সহায়তা প্যাকেজের অংশ।
৩ ঘণ্টা আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব বলেন, ‘আমরা এই তরুণ জনগোষ্ঠীকে পুঁজি করে ভলান্টিয়ার (স্বেচ্ছাসেবী) নিয়োগ করতে চাই এবং তাদের প্রাথমিক চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসহ প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রশিক্ষণ দেওয়া হবে।’
৪ ঘণ্টা আগে