সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিশ্বে ১৩ তম অবস্থানে। আর এশিয়ায় সপ্তম। গত ৬ বছরে দেশে ৪৪ হাজার সড়ক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কারণে বছরে আর্থিক ক্ষতির পরিমাণ ৪০ হাজার কোটি টাকা। এটি দেশের জিডিপিকে ২-৩ শতাংশ পিছিয়ে দিচ্ছে। তাই সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে হবে। আর এ জন্য জনসচেতনতার বিকল্প নেই।
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১ উপলক্ষে গতকাল শুক্রবার রাজশাহীতে আয়োজিত এক জনসচেতনতামূলক সভায় বক্তারা এসব কথা বলেন।
সড়ক বিভাগ, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এবং ট্রাফিক বিভাগের কর্মকর্তারা সভায় অংশ নেন। এতে সড়ক দুর্ঘটনার সবচেয়ে বড় কারণ বেপরোয়া গতি আর ঝুঁকিপূর্ণ ওভারটেকিংকে চিহ্নিত করা হয়।
গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা শুরু হয়। দেড় ঘণ্টাব্যাপী চলে এ সভা। জেলা প্রশাসনের সহযোগিতায় বিআরটিএ রাজশাহী সার্কেল এর আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আবদুল জলিল।
সভায় বক্তারা বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করতে গিয়ে বেশির ভাগ সময়ই দেখা যায়, বেপরোয়া গতি এবং বিপজ্জনক ওভারটেকিংয়ের কারণে দুর্ঘটনা ঘটছে। অনেকে অজুহাত দেন, ত্রুটিপূর্ণ কিংবা আঁকাবাঁকা সড়কে বেশি দুর্ঘটনা ঘটে। কিন্তু তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে, ৬৭ শতাংশ দুর্ঘটনা ঘটে সোজা সড়কে। বাকি ৩৩ ভাগ দুর্ঘটনা ঘটে সড়কের বাঁকে। এতে প্রমাণিত হয়, বেপরোয়া মনোভাব বেশির ভাগ দুর্ঘটনার জন্য দায়ী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিআরটিএর রাজশাহী বিভাগের উপপরিচালক আশরাকুর রহমান। তিনি গত মার্চের রাজশাহীর কাটাখালীতে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ১৭ জন নিহত হওয়ার ঘটনার প্রসঙ্গ টানেন। বলেন, ওই দুর্ঘটনা তদন্ত করতে গিয়ে দেখা যায়, মাইক্রোবাসটির আসনসংখ্যা ছিল ১২ টি। উঠেছিলেন ২০ জন। বাস এবং মাইক্রোবাসের দুটিরই গতি ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি। সামনে বাঁশবাহী ভ্যান থাকা সত্ত্বেও মাইক্রোবাসটি ঝুঁকিপূর্ণ ওভারটেকিং করছিল। আর ওই সময়ই সামনে থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে আগুন ধরে ১৭ জন নিহত হন। সোজা সড়কে ওই দুর্ঘটনা ঘটে চালকের গাফিলতির কারণে।
সভায় রাজশাহীর পুলিশ সুপারের পক্ষে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মো. আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন রাজশাহীর সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার, নগর পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার শারমিন আক্তার, জেলা পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী, নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর জেলা সভাপতি তৌফিক আহসান টিটু প্রমুখ।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫