নবীগঞ্জ (হবিগঞ্জ): হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে বাবা-মাকে মারধরের অভিযোগে বিশ্বজিৎ রায় (২১) নামের এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহি উদ্দিন গতকাল বুধবার রাত ১০টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এ সাজা দেন।
দণ্ডপ্রাপ্ত বিশ্বজিৎ রায় নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মামদপুর গ্রামের বিধান রায়ের ছেলে।
জানা যায়, দীর্ঘদিন ধরে বাবা-মাকে নির্যাতন করে আসছিলেন বিশ্বজিৎ রায়। একাধিকবার স্থানীয়রা তাঁকে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ করলেও তিনি বাবা–মায়ের ওপর নির্যাতন বন্ধ করেননি। গতকাল বুধবার ফের বাবা–মাকে নির্যাতন করেন বিশ্বজিৎ রায়। পরে স্থানীয়রা তাঁকে আটক করে ওই এলাকার ইউপি সদস্য তোফাজ্জল হক বকুলের বাড়িতে আটকে রাখেন। পরে খবর পেয়ে নবীগঞ্জ উপজেলার ইউএনও শেখ মহি উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরে বাবা-মাকে মারধরের দায়ে দণ্ডবিধি ১৮৬০–এর ৩৫৫ ধারার অপরাধে বিশ্বজিৎ রায়কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহি উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৭ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১২ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে