বাতাসে হেমন্তের সুর বইছে। সোনালি রোদ ত্বক ছুঁয়ে যাচ্ছে। ড্রেসিং টেবিলে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সানস্ক্রিনের বোতলটি। ঘর থেকে বের হওয়ার আগে ত্বকে সানস্ক্রিন বুলিয়ে না নিলেই যেন নয়। আর এখন তো দীর্ঘ সময় বাইরে কাজ করার কারণে অনেকে ব্যাগেই রাখছেন সানস্ক্রিন লোশন। কারণটা স্পষ্ট। সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের অকালবার্ধক্য, বলিরেখা ও ত্বকের ক্যানসারের জন্য দায়ী। ত্বক সুরক্ষায় সানস্ক্রিনের ভূমিকা কী ও এর সঠিক ব্যবহার নিয়ে বলেছেন রেড বিউটি স্যালনের স্বত্বাধিকারী ও রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন। জানাচ্ছেন সানজিদা সামরিন।
সানস্ক্রিন ব্যবহারের উপকারিতা
সানস্ক্রিনের সঠিক ব্যবহার
অনেকে সানস্ক্রিন লাগিয়ে সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে পড়েন। এটা একেবারেই ঠিক নয়। বাইরে বের হওয়ার ২০ মিনিট বা আধা ঘণ্টা আগে সানব্লক লাগাতে হবে। কারণ সূর্যের আলো প্রথম ১০ মিনিট আমাদের ত্বকে কোনো ক্ষতিকারক প্রভাব ফেলে না। সে ক্ষেত্রে সানব্লক যদি বাইরে বের হওয়ার ২০ মিনিট আগে ত্বকে লাগানো হয় তাহলে আরও ১০ মিনিট সময় পাওয়া যায়, যে সময় সানস্ক্রিন অতিবেগুনি রশ্মি মোকাবিলায় কাজ করতে পারে।
যাঁরা কর্মজীবী ও দীর্ঘক্ষণ বাইরে থাকেন, তাঁদের সানস্ক্রিন মাখতে ভুল করা যাবে না। বাইরে বের হওয়ার ক্ষেত্রে প্রথমে ময়েশ্চারাইজার, এরপর সানস্ক্রিন লাগিয়ে তারপর মেকআপ করতে হবে। অনেক সময় ময়েশ্চারাইজারের সঙ্গেও সানস্ক্রিন থাকে, সে ক্ষেত্রে আলাদা করে ব্যবহারের প্রয়োজন নেই।
অনেকেই মনে করেন, বাড়িতে থাকলে বুঝি সানস্ক্রিন মাখার প্রয়োজন নেই। আফরোজা পারভীন জানান, সকাল ৯টার পর রোদে গেলে অবশ্যই শরীরের যেসব অংশ উন্মুক্ত থাকে, সেসব অংশে সানব্লক ব্যবহার করতে হবে। তা ছাড়া রান্নার সময়ও সানস্ক্রিন ব্যবহার করতে হবে।
সানস্ক্রিন কেনার সময় যা খেয়াল রাখতে হবে
সানস্ক্রিনের বোতল বা প্যাকেটের গায়ে উপকরণ ও মেয়াদোত্তীর্ণের তারিখ না দেখে কোনো প্রসাধনীই কেনা ঠিক নয়।
যদি মুখে ব্রণ হওয়ার প্রবণতা থাকে বা ত্বক তৈলাক্ত হয়, তাহলে জেল বা ওয়াটার বেসড সানস্ক্রিন ব্যবহার করুন। বেছে নিন এসপিএফ ৩০ বা এর চেয়ে উন্নত ফর্মুলার সানস্ক্রিন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫