উপকারী মসলা আদা সংরক্ষণ ও ব্যবহারে কয়েকটি টিপস মানতে পারেন।
- কেনার সময় খেয়াল করুন খোসা মসৃণ কি না। আদা টাটকা হলে তা থেকে তীব্র ঘ্রাণ পাওয়া যাবে।
- গোটা আদা ফ্রিজে দুই-তিন সপ্তাহ ভালো থাকে। দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে চাইলে খোসা চেঁছে কুচি করে বা ব্লেন্ড করে বক্সে করে ডিপ ফ্রিজে রাখুন।
- নরমাল ফ্রিজে রাখার আগে আদাবাটায় লবণ মিশিয়ে নিন। সহজে খারাপ হবে না।
- আদা কেটে ব্লেন্ড করা বেশ সময়সাপেক্ষ ব্যাপার। তাই লম্বাটে আকারের মাইক্রোপ্লেন গ্রেটারে গ্রেট করে নিলে জলদি জলদি কাজ সারা যাবে।
- চায়ে দেওয়ার সময় কুচি করা আদা একটু থেঁতলে নিন। আদার রস ভালোভাবে বের হবে। গলা ব্যথা ও কাশি থাকলে উপকার মিলবে।










