বিএমডব্লিউ সি ৪০০ জিটি মাঝারি আকারের 'ম্যাক্সি' স্কুটার চালু করেছে বিএমডব্লিউ মোটররাড ইন্ডিয়া। প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলা হয়েছে, পার্টস নয়; আস্ত বাইক হিসেবেই সি ৪০০ জিটি ভারতে আমদানি করা হয়েছে। গতকাল ১২ অক্টোবর থেকে বিএমডব্লিউ মোটররাড ইন্ডিয়ার সকল ডিলারে বুকিং করা যাচ্ছে।
মাঝারি আকারের প্রিমিয়াম স্কুটারটি অত্যন্ত আরামদায়ক। ডিজাইন করা হয়েছে উচ্চ গতি এবং দীর্ঘ ভ্রমণের উপযোগী করে। দামের ক্ষেত্রে আলপাইন সাদা রঙের জন্য গুনতে হবে ৯ দশমিক ৯৫ লাখ এবং ট্রিপল কালো রঙের জন্য ১০ দশমিক ১৫ লাখ রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ১১ লাখ ২৭ হাজার এবং ১১ লাখ ৫০ হাজার টাকা।
বিএমডব্লিউ গ্রুপ ইন্ডিয়ার প্রেসিডেন্ট বিক্রম পাওয়াহ বলেন, 'বিএমডব্লিউ সি ৪০০ জিটির যাত্রা ভারতের শহুরেদের গতিশীল জীবনে এক নতুন যুগের সূচনা করবে। এই গতিশীল মাঝারি সাইজের স্কুটারটি শহর এবং দীর্ঘ ভ্রমণের জন্য ডিজাইন করা হয়েছে। শহরে চলাফেরা, অফিসে ভ্রমণ বা সাপ্তাহিক ছুটিতে ভ্রমণের ক্ষেত্রেও এটি চমৎকার সঙ্গী হবে। স্কুটারটিতে একজন যাত্রীও বহন করা যাবে।
৩৫০ সিসির বিএমডব্লিউ সি ৪০০ জিটি স্কুটারটিতে সিলিন্ডার একটি, পানি শীতলীকরণের জন্য ৪ প্রকোষ্ঠবিশিষ্ট ইঞ্জিন রয়েছে। যা ৭ হাজার ৫০০ আরপিএম এ ৩৩ দশমিক ৫ বিএইচপি এবং ৫ হাজার ৭৫০ আরপিএম এ ৩৫ এনএম এর সর্বোচ্চ টর্ক উৎপন্ন করে। স্কুটারটির সর্বোচ্চ গতি হবে ১৩৯ কিলোমিটার। গতি ০ থেকে ১০০ কিলোমিটারে পৌঁছাতে সময় লাগবে মাত্র ৯ দশমিক ৫ সেকেন্ড। এটি সিভিটি গিয়ারবক্সের পাশাপাশি ড্রাইভট্রেন সুইংআর্ম আকারে সেকেন্ডারি ড্রাইভ ব্যবহার করে। এতে একটিতে খাদ জমলে অন্যটি ইঞ্জিন পরিশোধন করবে।
স্কুটারটির সামনের দিকটি বিমানের মতো ও দুটি এলইডি হেডলাইটের সমন্বয়ে ডিজাইন করা হয়েছে। সামনে একটি উঁচু উইন্ডশিল্ড থাকায় দীর্ঘ পথ যাত্রা করলেও বাতাস থেকে সুরক্ষা পাওয়া যাবে। মোড় ঘোড়ার ইন্ডিকেটরগুলোও চমৎকার। এর ৬ দশমিক ৫ ইঞ্চি স্ক্রিনের সঙ্গে বিএমডব্লিউ মোটররাড কানেকটিভিটি অ্যাপ সহ নানা সংযোগ দেওয়া যাবে। বাড়তি কিছু টাকা খরচ করলে আরও গ্রাহকেরা আরও কিছু পরিষেবা যুক্ত করতে পারবেন।

বর্ষপঞ্জিতে আষাঢ় মাস এলেও গরম কিছু কমেনি। এই গরমে কম মসলার হালকা খাবার খেতেই বেশি আরামবোধ হয়। কয়েক রকমের সবজি দিয়ে বানিয়ে ফেলুন দুপুর কিংবা রাতের খাবার। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। শসা ২টি, পটোল ২০০ গ্রাম, ঝিঙে ২০০ গ্রাম, মিষ্টিকুমড়া ২০০ গ্রাম, আলু ১০০...
২ ঘণ্টা আগে
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই ফল থেঁতো করে বা এই ফল দিয়ে তৈরি তেলও নানাভাবে ত্বক ও চুলে ব্যবহার করেন তাঁরা। মেক্সিকান বিউটি ব্র্যান্ডগুলোও এই ফলের নির্যাস ব্যবহার করে বিভিন্ন প্রসাধনী তৈরি করে। ত্বক ও চুলের যত্নে মেক্সিকানরা যেভাবে অ্যাভোকাডো ব্যবহার করেন; চলুন, জেনে নেওয়া যাক...
৪ ঘণ্টা আগে
সুইডেনে বহু বছর ধরে চলে আসছে একটি মজার রীতি। প্রতি বৃহস্পতিবার দুপুরের খাবারের পর পরিবারের সবাই প্যানকেক খেয়ে থাকেন। এটি সাধারণত ডেজার্ট হিসেবে পরিবেশন করা হয়। আবার অনেকে বিকেলের হালকা নাশতা হিসেবেও এটি উপভোগ করেন। সুইডেনে প্যানকেক আসলে ‘পানকাকোর’ নামে পরিচিত। এটি দেখতে অনেকটা আমেরিকান প্যানকেক...
১৬ ঘণ্টা আগে
নরওয়েতে প্রতি শুক্রবার সন্ধ্যায় এক অদ্ভুত এবং সুন্দর দৃশ্য দেখা যায়। পুরো সপ্তাহ স্কুল, কলেজ, অফিসের কাজ করে নরওয়ের শিশু, তরুণ ও প্রবীণেরা অপেক্ষা করেন সপ্তাহের কাঙ্ক্ষিত পারিবারিক মুহূর্তটির জন্য। নরওয়ের এই বিখ্যাত সংস্কৃতির নাম ‘ফ্রেদাগস্তাকো’ বা ‘টাকো ফ্রাইডে’। গত কয়েক দশকে সব রেকর্ড ভেঙে...
১৮ ঘণ্টা আগে