বাংলাদেশের রেল খাতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। আজ রোববার রেলভবনে রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের সঙ্গে সাক্ষাতের সময় বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান এই আগ্রহের কথা জানান।
রেলমন্ত্রী বলেন, রেল খাতে বিদেশি বিনিয়োগ খুঁজছি। বর্তমানে রেলওয়েতে অনেক প্রকল্প চলমান আছে এবং ভবিষ্যতে আরও অনেক প্রকল্প নেওয়া হবে। রেল খাতের উন্নয়নে আমাদের একটি মহাপরিকল্পনাও আছে, সেটি ধরে বিভিন্ন প্রকল্পের উদ্যোগ নেওয়া হচ্ছে।
নূরুল ইসলাম বলেন, স্বাধীনতার সময় বাংলাদেশের রেললাইন ছিল ৩ হাজার কিলোমিটার আর বর্তমানে ২ হাজার ৮০০ কিলোমিটার হয়েছে। আমাদের রেলপথ যমুনা নদী দ্বারা দুই ভাগে বিভক্ত। পশ্চিমে ব্রডগেজ আর পূর্বে মিটারগেজ। আমাদের বেশির ভাগই সিঙ্গেল লাইন। আমরা পর্যায়ক্রমে সকল সিঙ্গেল লাইনকে ডাবল লাইনে উন্নীত করার উদ্যোগ গ্রহণ করেছি।
রেলমন্ত্রী আরও বলেন, আমরা নতুন নতুন লোকোমোটিভ ও প্যাসেঞ্জার কোচ বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করছি। রেলের কারখানাগুলো আধুনিকায়ন করা হচ্ছে। পর্যায়ক্রমে আমরা ইলেকট্রিক ট্রাকশনের দিকেও যাব।
এ সময় তুরস্কের রাষ্ট্রদূত বলেন, যে কোনো দেশের পরিবেশবান্ধব, সহজ ও সাশ্রয়ী যোগাযোগ ব্যবস্থা হচ্ছে রেলওয়ে। বাংলাদেশ এবং তুরস্কের মধ্যে গুরুত্বপূর্ণ পারস্পরিক সম্পর্ক রয়েছে। এ জন্য ভবিষ্যতে বাংলাদেশের রেল খাতে বিনিয়োগের সুযোগ তৈরি হবে।
এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, তুরস্ক দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর কেনান কালাইসি উপস্থিত ছিলেন।

নাটোরের সিংড়ায় পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।গ্রেপ্তারকৃতরা হলেন থেলকুড় গ্রামের মো. তুহিন, মো. ফারুক, মো. জাহাঙ্গীর, মো. মমিন, মো. রিংকু, মো. বিপ্লব হোসেন, মো. রফিকুল ইসলাম, মো. বেলাল...
১৪ মিনিট আগে
নোয়াখালীর চাটখিল উপজেলায় প্রয়োজনীয় কাগজপত্র না রাখা এবং জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে দুটি ফিলিং স্টেশনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে চাটখিল পৌর বাজারের তারাজ ফিলিং স্টেশন ও আনিতাশ ফিলিং স্টেশনে এই অভিযান চালানো হয়।
২৮ মিনিট আগে
নাটোরের সিংড়ার নিঙ্গইন এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কের পাশে মাটির নিচে গর্ত করে প্লাস্টিকের ট্যাংকিতে রাখা হয় ১০ হাজার লিটার ডিজেল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। নিয়মবহির্ভূতভাবে মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জ্বালানি তেল ব্যবসায়ী...
২৮ মিনিট আগে
মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাটে টায়ার ও চাকায় হাওয়া দেওয়ার মেশিনের সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। আজ শনিবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে আরিচা ফেরি টার্মিনালের ৩ নম্বর ঘাটের কাছে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে