জটহীন সিল্কি চুল পেতে অনেকেই ঘরে বসে স্ট্রেইটনার ব্যবহার করেন। এতে চুল সোজা হয় ঠিকই, কিন্তু এর ভুল ব্যবহার চুলের ক্ষতি করে। দেখে নিন স্ট্রেইটনার ব্যবহারের ৫ ভুল।
ভেজা চুলে
চুল পড়া ঠেকাতে চাইলে ভেজা চুলে স্ট্রেইটনার চালানো যাবে না। ভেজা অবস্থায় চুল খুব দুর্বল থাকে। এ সময় সরাসরি তাপ দিলে চুলের গ্রন্থি কোষ নরম হয়ে যায়। চুলও খুব সহজেই ভেঙে যায়।
সর্বোচ্চ তাপমাত্রায় নয়
সর্বোচ্চ তাপমাত্রা সেট করে চুলে স্ট্রেইটনার চালানো যাবে না। সর্বোচ্চ তাপমাত্রা সেট করে চুল স্ট্রেইট করলে সময় বাঁচানো যায়। তাৎক্ষণিকভাবে চুল খুব সুন্দরভাবে স্ট্রেইট হয়। তবে সর্বোচ্চ তাপে দীর্ঘ মেয়াদে চুল স্ট্রেইট করলে তা চুলের আগা ফাটার কারণ হয়ে দাঁড়ায়।
সিরাম ব্যবহার না করা
অধিকাংশ মানুষ চুল স্ট্রেইট করার সময় সিরাম ব্যবহার করেন না। তাপ প্রতিরোধী সিরাম বা স্প্রে চুল আর স্ট্রেইটনারের মধ্যে ঢাল হয়ে দাঁড়ায়। সিরাম বা স্প্রে না দিয়ে চুল স্ট্রেইট করলে চুল দুর্বল ও ভঙ্গুর হয়ে যায়।
রং করার পরেই স্ট্রেইট নয়
রং করার পরপরই চুল স্ট্রেইট করবেন না। রঙের মধ্যে থাকা রাসায়নিক তাপের কারণে চুলের ক্ষতি করে।
চুল রুক্ষ রাখা
স্ট্রেইট করার পর চুলের যত্নে অবশ্যই মাস্ক, সিরাম, কন্ডিশনার লাগাতে হবে। ময়েশ্চারাইজিং মাস্ক বা কন্ডিশনারযুক্ত শ্যাম্পু ব্যবহার এবং স্পা ট্রিটমেন্টে ভালো ফল পাওয়া যাবে। এগুলোর ব্যবহারে চুল রুক্ষ হবে না, আগাও ফাটবে না। এ ছাড়া চুলের অনেক ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে।

বহুদিনের একটি ইচ্ছা পূরণ করার জন্য রওনা হলাম ঘিওরের কাউটিয়া গ্রামের পথে। গন্তব্য কালীগঙ্গা নদীতীরে দাঁড়িয়ে থাকা শতবর্ষী একটি বটগাছ। উত্তর-পশ্চিম থেকে পূর্ব দিকে এঁকেবেঁকে বয়ে চলেছে কালীগঙ্গা। নদীর সেই চিরচেনা রূপের সমান্তরালে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক প্রাচীন বটবৃক্ষ।
২১ মিনিট আগে
বর্ষায় ঘুরে বেড়ানোর জন্য দারুণ এক ঋতু। তবে এই ঋতুতে ভ্রমণ করার জন্য প্রয়োজন বিশেষ প্রস্তুতি; বিশেষ করে পোশাক ও ব্যাগ হতে হবে পানিরোধী। আর জুতা হতে হবে বিশেষ ধরনের, যাতে পানি পড়লেও নষ্ট না হয় এবং হাঁটার সময় পিছলে পড়া থেকে রক্ষা করতে পারে।
১ ঘণ্টা আগে
বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন ও ব্যবসাকেন্দ্র দুবাই জনসমক্ষে আচরণ এবং বিভিন্ন উৎসব-অনুষ্ঠান উদ্যাপন নিয়ে নতুন সরকারি নির্দেশিকা চালুর উদ্যোগ নিয়েছে। শহরটিকে বিশ্বের সবচেয়ে সভ্য ও বাসযোগ্য নগরীগুলোর একটি হিসেবে আরও সুসংহত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দুবাই প্রশাসন।
৯ ঘণ্টা আগে
সম্প্রতি ভ্রমণ-বিষয়ক অনলাইন ম্যাগাজিন ‘ট্রাভেল+লিজার’ বিশ্বের এমনই ৩০টি দ্বীপের তালিকা প্রকাশ করেছে, যেগুলো জনপ্রিয় গন্তব্যের তালিকায় না থাকলেও অসাধারণ। এই তালিকায় এশিয়ার ৫টি দেশের ৫টি দ্বীপ জায়গা করে নিয়েছে। পকেট-ফ্রেন্ডলি ব্যাক প্যাকিং থেকে শুরু করে বিলাসবহুল অবকাশ—সবকিছুরই স্বাদ মিলবে এশিয়ার...
১২ ঘণ্টা আগে