কুষ্টিয়া: আলোচিত ইসলামি বক্তা মুফতি আমীর হামজাকে ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা। আজ সোমবার বিকেল ৪টার দিকে কুষ্টিয়ার সদরের ডাবিরাভিটা গ্রামের নিজ বাড়ি থেকে পাঞ্জাবি পরা কয়েকজন লোক তাকে তুলে নিয়ে যায় বলে জানিয়েছেন স্বজনরা।
আমির হামজার দাদা মোহাম্মদ জানান, আমীর হামজা গতকাল রোববার দিবাগত রাতে বাড়িতে এসেছিলেন। আজ বিকেলে কালো রঙের একটি মাইক্রোবাসে করে পাঁচ থেকে ছয়জন লোক এসে তাকে তুলে নিয়ে যায়। তাদের সবাই পাঞ্জাবি পরা ছিল। তবে পাঞ্জাবির ওপর পরা পোশাকে ‘ডিবি’ লেখা ছিল। তাদের কোমরে পিস্তলও দেখা গেছে। নিয়ে যাওয়ার পর তাঁরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছেন। কিন্তু কেউ স্বীকার করেনি।
স্থানীয় যুবক মো. রাকিব বলেন, ব্রিজের ওপর একটি মাইক্রোবাস এসে থামে। এরপর একজন অপরিচিত লোক বাড়ি দেখিয়ে দেন। পরে দেখলাম আমীর হামজাকে ধরে নিয়ে গেল।
এ ব্যাপারে জানতে চাইলে আমীর হামজাকে আটকের কথা অস্বীকার করেছেন কুষ্টিয়া ডিবি পুলিশের ওসি মো. আমিনুল। তিনি বলেন, কেউ আটক করে থাকলেও বিষয়টি আমাদের জানা নেই।
উল্লেখ্য, এর আগে ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও দেশজুড়ে উগ্রবাদ ছড়ানোর অভিযোগে মুফতি আমীর হামজাকে খুঁজছে পুলিশ–বিভিন্ন সংবাদমাধ্যমে এমন খবর আসে। তবে এ বিষয়ে আমীর হামজা বিবৃতি দিয়ে বলেন, আমি চোর নই, যে পালিয়ে বেড়াব।

শরতের রোদ-বৃষ্টির খেলায় বিদ্যুতের চাহিদা ১৪ হাজার থেকে ১৮ হাজার মেগাওয়াটের মধ্যে ওঠানামা করছে। গরম বেড়ে যাওয়ায় ১০ আগস্ট মধ্যরাতের পর ৩ হাজার ৭০০ মেগাওয়াট লোডশেডিং করা হয়, যা দেশে সর্বকালের রেকর্ড। এমন পরিস্থিতিতেও উৎপাদন সক্ষমতা থাকার পরও জ্বালানির অভাবে দেশের মোট ২৯ হাজার মেগাওয়াট...
৬ ঘণ্টা আগে
দেশে ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের প্রায় ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে দ্বিতীয়বারের মতো ভোট গ্রহণ হবে। জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা ভোট দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন করবেন।
৬ ঘণ্টা আগে
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গোর অভাবে অবশেষে মজুত ফুরিয়ে গেছে এক্সিলারেট এনার্জির। ফলে নতুন করে কার্গো আসার আগপর্যন্ত আপাতত সামিটের টার্মিনাল থেকে পাওয়া এলএনজি দিয়েই চলতে হচ্ছে। এদিকে এলএনজি সরবরাহ কমে যাওয়ার কারণে দেশের সামগ্রিক গ্যাস সরবরাহ আরও এক দফায় কমেছে।
১২ ঘণ্টা আগে
জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে শিশু ও তরুণ প্রজন্মকে সুরক্ষিত এবং তাদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্য বিধিসহ অপরিহার্য সামাজিক সেবাগুলোকে জলবায়ু সহনশীল করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
১২ ঘণ্টা আগে