
রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, কৃষিপণ্য পরিবহনের জন্য ১২৫টি লাগেজ ভ্যান কেনা হচ্ছে। এর ফলে কৃষকেরা সাশ্রয়ী মূল্যে সারা দেশে ট্রেনে পণ্য সরবরাহ করতে পারবেন। আজ শনিবার কুমিল্লা রেলওয়ে স্টেশনে ২৪ কিলোমিটার ডুয়েলগেজ ডাবল লাইনে ট্রেন চলাচলের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
রেলের চলমান উন্নয়ন প্রকল্পের বিষয়ে মন্ত্রী বলেন, কক্সবাজারে নতুন রেললাইন চালু হবে ২০২২ সালের ডিসেম্বরে। যমুনা নদীর ওপর রেলসেতু নির্মাণের কাজ শেষ হবে ২০২৪ সালে। খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ করা হচ্ছে।
বিদ্যমান রেললাইনের বিষয়ে মন্ত্রী বলেন, আখাউড়া থেকে টঙ্গী পর্যন্ত ব্রডগেজ রেললাইন করা হবে। ভবিষ্যতে ঢাকা-চট্টগ্রাম পুরোটাই ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীত করা হবে। সব সিঙ্গেল লাইনকে পর্যায়ক্রমে ডাবল লাইনে রূপান্তর করা হচ্ছে। নতুন নতুন ব্রিজ করা হচ্ছে। দেশের যেসব এলাকায় রেলসংযোগ নেই, সেখানে সংযোগ দেওয়া হচ্ছে।
ট্রেনে ঢিল ছোড়ার বিরুদ্ধে জনসচেতনতা গড়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, একটি নিরাপদ রেলভ্রমণকে অনিরাপদ করে তুলছে কিছু দুষ্কৃতকারী। এদের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে।
একসময় রেলকে ধ্বংস করা হয়েছিল উল্লেখ করে রেলমন্ত্রী বলেন, ধ্বংসপ্রাপ্ত রেলে পুনরায় গতি ফিরিয়ে আনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটা ভারসাম্যপূর্ণ যোগাযোগব্যবস্থা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী রেল খাতকে অধিক গুরুত্ব দিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল হাশেম খান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বরগুনার পাথরঘাটায় নিখোঁজের একদিন পর বিষখালী নদী থেকে সোহরাব হোসেন (৬৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ি-সংলগ্ন বিষখালী নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে কাকচিড়া নৌ পুলিশ।
১ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে নীলু ড্রাইভার নামে এক বাড়ির কেয়ারটেকারের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত ওই ব্যক্তি পলাতক রয়েছেন। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
৫ মিনিট আগে
ফেনীর সোনাগাজীতে মাদকসেবনের অভিযোগে দুই যুবককে আটক করে বাজারের ময়লা পুকুর পরিষ্কার করিয়েছেন যুবদল নেতা দাউদুল ইসলাম মিনার। সকালে মঙ্গলকান্দি ইউনিয়নের ডাকবাংলো সংলগ্ন জসিম ব্রিকস ফিল্ড এলাকায় দুই যুবক মাদকসেবন করছিলেন। খবর পেয়ে দাউদুল ইসলাম মিনার স্থানীয়দের সঙ্গে নিয়ে তাঁদের আটক করেন।
১২ মিনিট আগে
লক্ষ্মীপুরের রামগতিতে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, দেশে ইয়াবার ডিলারও সংসদ সদস্য হয়েছেন। নৈতিক অবক্ষয় রোধে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
৩০ মিনিট আগে